T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪৮৭১

বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শাহ মুহম্মদ সগীর
সমাধান
বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম শাহ মুহাম্মদ সগীর। তিনি মধ্যযুগের সবচেয়ে প্রাচীন কবি। তিনি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান ইউসুফ জুলেখা রচনা করেন।
২৪৮৭২

সাধু ও চলিত রীতিতে অভিন্নরুপে ব্যবহৃত হয়--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অব্যয়
সমাধান
সাধু ও চলিত রীতিতে অভিন্নরুপে ব্যবহৃত হয় - - অব্যয়। ব্যাকরণের একটি পদ। বাক্যের মধ্যে ব্যবহারের সময় যে পদের কোনো পরিবর্তন ঘটে না তাকে অব্যয় পদ বলে। বাংলা ব্যাকরণ মতে– বাক্যে বা শব্দের সাথে ব্যবহৃত যে সকল ধ্বনি - বিভক্তি, বচন, লিঙ্গ ও কারকভেদে কোনভাবে পরিবর্তন হয় না, সে সকল পদকে অব্যয় বলে।
২৪৮৭৩

কোন শব্দটির লিঙ্গান্তর হয় না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কবিরাজ
২৪৮৭৪

কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাঁধনহারা
সমাধান
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস - - - বাঁধনহারা। বাঁধন হারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্রোপন্যাস। বাঁধন হারা নজরুল রচিত প্রথম উপন্যাস। করাচিতে থাকাকালীন তিনি 'বাঁধন হারা' উপন্যাস রচনা শুরু করেন। মোসলেম ভারত পত্রিকায় বাঁধন হারা - র প্রথম কিস্তি এবং ১৯২১ সালে (১৩২৭ বঙ্গাব্দ) ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। ১৯২৭ সালে জুন মাসে (শ্রাবণ, ১৩৩৪ বঙ্গাব্দ) এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।
২৪৮৭৫

'মনীষা' শব্দের সন্ধিবিচ্ছেদ হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মনস্ + ঈষা
সমাধান
নিপাতনে সিদ্ধ তৎসম ব্যঞ্জনসন্ধি: আ + চর্য = আশ্চর্য, গো + পদ = গোষ্পদ, বন + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, তৎ + কর = তস্কর, পর + পর = পরস্পর, মনস + ঈষা = মনীষা, ষট + দশ = ষোড়শ, এক + দশ = একাদশ, পতৎ + অঞ্জলি = পতঞ্জলি।
২৪৮৭৬

'সূর্য' এর প্রতিশব্দ--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আদিত্য
সমাধান
'সূর্য' এর প্রতিশব্দ: রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা
২৪৮৭৭

বাংলা ভাষার মধ্যযুগ--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
সমাধান
বাংলা ভাষার ভাষাবিদ গত বাংলা ভাষাকে তিনটি যুগে ভাগ করেছেন। যেমন প্রাচীন যুগ ৬৫০ - ১২০০, মধ্যযুগ ১২০১ - ১৮০০ ও আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত।
২৪৮৭৮

”কলসটি কানায় কানায় পূর্ণ” কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভাবাধিকরণে সপ্তমী
সমাধান
ক্রিয়া সম্পাদনের কান এবং আঁধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারক তিন প্রকার যথা কালাধিকরণ, আধারাধিকরণ ও ভাবাধিকরণ। প্রদত্ত বাক্যে ভাবের অভিব্যক্তি প্রকাশ করায় কলসট কানায় কানায় পূর্ণ ভাবাধিকরণ কারক। আর কানাই শব্দটিতে য় থাকায় এটি সপ্তমী বিভক্তি।
২৪৮৭৯

'দিন ও রাতের সন্ধিক্ষণ' এক কথায় কি হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গোধূলী
সমাধান
দিবসের শেষ ভাগ—অপরাহ্ন। অহনের মধ্য অংশ — মধ্যাহ্ন দিন ও রাতের সন্ধিক্ষণ - গোধূলী
২৪৮৮০

'ক্রীতদাসের হাসি ' -এর লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শওকত ওসমান
সমাধান
'ক্রীতদাসের হাসি ' - এর লেখক শওকত ওসমান। ক্রীতদাসের হাসি বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক শওকত ওসমান রচিত একটি উপন্যাস। ১৯৬২ সালে তিনি এ উপন্যাসটি রচনা করেন। ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন পাকিস্তানকে বর্বর স্বৈরশাসনের যাঁতাকলে আবদ্ধ করলো। এ সময় সব ধরনের - বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। তৎকালীন পাকিস্থানের স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে এ উপন্যাস রচিত হয়।