T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪৮৮১

'যিনি ভালো ব্যাকরণ জানেন' তিনি হলেন--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বৈয়াকরণ
সমাধান
বৈয়াকরণ ১. /বিশেষ্য পদ/ ব্যাকরণবিৎ, ব্যাকরনের পন্ডিত ব্যক্তি। ২. /বিশেষণ পদ/ ব্যাকরণ - সম্বন্ধীয়।
২৪৮৮২

'সমুদ্র' শব্দের সমার্থক নয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তরঙ্গ
সমাধান
সমুদ্র ➟ সাগর, সায়ব, অর্ণব, সিন্ধু, দরিয়া, জলধি, পাথার, পারাবার, প্রচেতা, অকূল, জলধর, নদীকান্ত, নীরধি, তোয়াধি, পয়োধি, বারিধর, বারীন্দ্র, ইরাবান, দ্বীপী। তরঙ্গ - ➟ ঢেউ, লহরী, ঊর্মি, হিল্লোল, আন্দোলন
২৪৮৮৩

'Pleadings' - এর অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আরজী ও লিখিত জবাব
সমাধান
pleadings শব্দের অর্থ - মকদ্দমার জবাব বা আরজী ও লিখিত জবাব। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। বিভিন্ন আইন বিষয়ক কাজে প্রদত্ত শব্দটি ব্যবহার হয়।
২৪৮৮৪

'সোজন বাদিয়ার ঘাট'-- এর রচয়িতা কে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জসীমউদ্দীন
সমাধান
সোজন বাদিয়ার ঘাট পল্লীকবি জসীম উদ্‌দীন রচিত একটি কাব্যগ্রন্থ। গ্রাম বাংলার অপুর্ব অনবদ্য রুপকল্প এই কাব্যগ্রন্থটি ১৯৩৪ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। সোজন বাদিয়ার ঘাট কাব্যের প্রধান চরিত্র সোজন ও দুলী।
২৪৮৮৫

'হাটতান' এর অর্থ হচ্ছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চুরির অভ্যাস
সমাধান
হাতটান একটি বাগধারা যার অর্থ - চুরির অভ্যাস। বাগধারা শব্দের আভিধানিক অর্থ - বচন ভঙ্গি বা ভাব। বাগধারা ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাবের ইঙ্গিতময় প্রকাশ ঘটিয়ে বক্তব্যকে রসমধুর করে উপস্থাপন করে। এখানেও হাতটান বাগধারাটিতে তাই ঘটেছে।
২৪৮৮৬

'ততোধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ততঃ + অধিক
সমাধান
'ততোধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো - - ততঃ + অধিক। যে দুইটি ধ্বনির মিলনে সন্ধি হবে, তাদের একটি যদি বিসর্গ হয়, তবে তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ + স্বরধ্বনি: ‘অ’ স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে আবার ‘অ’ থাকলে অ + ঃ + অ = ‘ও’ হয়। যেমন - ততঃ + অধিক = ততোধিক।
২৪৮৮৭

'মানুষের মাঝে স্বর্গ- নরক, মানুষেতে সূরাসূর' - কোন কবির রচিত কবিতার অংশ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শেখ ফজলল করিম
সমাধান
মানুষের মাঝে স্বর্গ - নরক, মানুষেতে সূরাসূর' - শেখ ফজলল করিমের রচিত কবিতার অংশ। শেখ ফজলুল করিম (৯ এপ্রিল ১৮৮২/বাংলা ৩০শে চৈত্র ১২৮৯ - ২৮ সেপ্টেম্বর, ১৯৩৬) একজন স্বনামধন্য বাঙালি সাহিত্যিক। তার লেখা কবিতার কয়েকটি লাইন, কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষের মাঝেই স্বর্গ - নরক মানুষেতে সুরাসুর।
২৪৮৮৮

সব ক'টি জানালা খুলে দাও না' গানটির গীতিকার কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নজরুল ইসলাম বাবু
সমাধান
সব ক'টি জানালা খুলে দাও না' গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু। নজরুল ইসলাম বাবু (১৭ জুলাই ১৯৪৯ - ১৪ সেপ্টেম্বর ১৯৯০) বাংলাদেশের একজন গীতিকবি ও বীর মুক্তিযোদ্ধা। "সব কটা জানালা খুলে দাও না", "একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার" গানের গীতিকার তিনি। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত পদ্মা মেঘনা যমুনা চলচ্চিত্রের গীত রচনার জন্য তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
২৪৮৮৯

'অপসৃয়মান' শব্দের বিপরীত কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উদীয়মান
সমাধান
অপসৃয়মান” শব্দটির বিপরীত শব্দ = উদীয়মান। অপসৃয়মান অর্থ - পরিবর্তনমান, পলায়নমান, পলায়িত
২৪৮৯০

কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আনন্দময়ীর আগমন
সমাধান
আনন্দময়ীর আগমন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল। ১৯২২ খ্রিষ্টাব্দের দুর্গাপূজোর আগে ধুমকেতু পত্রিকায় নজরুলের ‘আনন্দময়ীর আগমনে’ নামে বিদ্রোহাত্মক কবিতাটি প্রকাশের জন্য তাকে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত কবিকে ১৯২৩ খ্রিষ্টাব্দের ১৬ জানুয়ারি এক বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে প্রেসিডেন্সি জেলে রাখা হয়।