T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪৮৯১

পাণিগ্রহণ' কথাটি যা গ্রহণ থেকে এসেছে--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হাত
সমাধান
বাঙালি বিবাহের বৈদিক আচার, শাস্ত্রীয় প্রথা ও রীতি:পাণিগ্রহণ (কন্যার পাণি অর্থাৎ হস্ত গ্রহণ)
২৪৮৯২

'নাটিকা' শব্দটি কোন অর্থে স্ত্রী বাচক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক্ষুদ্রার্থে
সমাধান
নাটিকা শব্দটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। কারণ, ক্ষুদ্রার্থে ইকা - প্রত্যয় যোগ হয়। যেমন: নাটক - নাটিকা মালা - মালিকা গীত - গীতিকা
২৪৮৯৩

'জমিদার দর্পণ' উপন্যাসটির লেখক --

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মীর মশাররফ হোসেন
সমাধান
'জমিদার দর্পণ' উপন্যাসটির লেখক - - মীর মশাররফ হোসেন। সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম। ‘জমিদার দর্পন’ নাটকের কাহিনী সরল ও আড়ম্বহীন। নারীলোভী এব জমিদার এবং সুন্দরী পত্নীর অসহায় কৃষক স্বামীর প্রসঙ্গ এ নাটকের কাহিনীর মূল অংশ। জমিদার শ্রেণীর চরিত্র, তোষামোদের ছলচাতুারি, চাষা আবু মোল্লা এবং তার পত্নী নুরন্নেহারের নির্যাতন প্রভৃতি নিয়ে ‘ জমিদার দর্পন’ অতি বাস্তব ধর্মী নাট্যকর্ম। এ নাটকেও নটনটী আছে, গান আছে। বিচারালয়ে ইংরেজ ম্যাজিস্ট্রেট , ডাক্তার, দেশি দারোগা, পেশকার ইত্যাদি সমন্বয়ে যে নৈরাজ্য চিত্র অঙ্কিত হয়েছে , তা বাস্তবতার দিক থেকে অতুলনীয়।
২৪৮৯৪

কোনটি শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বুদ্ধিজীবী
সমাধান
বুদ্ধিজীবী শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ। আরো কিছু শুদ্ধ বানান হচ্ছে শ্রমজীবী, কৃষিজীবী, বুদ্ধিজীবী ইত্যাদি।
২৪৮৯৫

'বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র'-- এটি কোন শ্রেণীর বাক্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সরল
সমাধান
'বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র' - - এটি সরল শ্রেণীর বাক্য। সরল বাক্য : যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - পুকুরে পদ্ম ফোটে। (উদ্দেশ্য - পুকুরে, সমাপিকা ক্রিয়া - ফোটে) মা শিশুকে ভালোবাসে। (উদ্দেশ্য - মা, সমাপিকা ক্রিয়া - ভালোবাসে) সরল বাক্য চেনার সহজ উপায় হলো, সরল বাক্যে একটিই সমাপিকা ক্রিয়া থাকে। কারণ, সরল বাক্যের ভেতরে কোন খণ্ডবাক্য বা একাধিক পূর্ণবাক্য থাকে না।
২৪৮৯৬

'যা আঘাত পায়নি' এক কথায় কি হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অনাহত
সমাধান
যা আঘাত পায় নি - অনাহত। অনাহয় শব্দটি একটি বিশেষণ পদ। প্রদত্ত শব্দটির প্রকৃত অর্থ - অক্ষত, অক্ষত দেহ। অনাহত শব্দটি দ্বারা মূলত আঘাত প্রাপ্ত বা আঘাত লাগে নাই এমন বোঝায়।
২৪৮৯৭

'যা ভবিষ্যতে ঘটবে' অভিব্যক্তিটি এক কথায় ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভবিতব্য
সমাধান
যা ভবিষ্যতে ঘটবে - ভবিতব্য। ভবিতব্য শব্দটি একটি বিশেষণ পদ। প্রদত্ত শব্দটির অর্থ - অনিবার্য, অবধারিত, অবশ্যম্ভাবী, অবশ্যঘটনীয়, নিশ্চিত। প্রদত্ত শব্দটি দ্বারা যা ভবিষ্যতে অবশ্যই ঘটবে সেটাকে বোঝায়।
২৪৮৯৮

What not, want not এর সঠিক অনুবাদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অপচয় করোনা অভাবও হবেনা
সমাধান
অপশনে waste এর জায়গায় what আছে ভুল আছে। waste not, want not - - অনুবাদ হল অপচয় করোনা অভাব হবে না। সঠিক উত্তর
২৪৮৯৯

‘লবণ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লো+অন
সমাধান
'লবণ' শব্দটির সন্ধিবিচ্ছেদ হল - - 'লো + অন'। এটি স্বরসন্ধি সাধিত শব্দ। এ, ঐ, ও, ঔ - কারের পর এ, ঐ স্থানে অয়, আয় এবং ও, ঔ স্থানে অব্ ও আব হয়।
২৪৯০০

নিপাতনে সিদ্ধ সন্ধির উদারণ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পরস্পর
সমাধান
নিপাতনে সিদ্ধ সন্ধি পরস্পর