T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪৯০১

আমার যাওয়া হয়নি- ‘আমার’ কোন কারকে কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্তায় ষষ্ঠী
সমাধান
' আমার যাওয়া হয়নি ' বাক্যে ' আমার ' শব্দটি কতৃকারকে ষষ্ঠী বিভক্তি। ক্রিয়ার সঙ্গে ' কে, কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কতৃকারক। র ;বা এর ; ষষ্ঠী বিভক্তি।
২৪৯০২

'নদী ও নারী' এর রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হুমায়ুন কবির
সমাধান
'নদী ও নারী' এর রচয়িতা হুমায়ুন কবির। হুমায়ুন কবির (২২ ফেব্রুয়ারি, ১৯০৬ - ১৮ আগস্ট, ১৯৬৯) একজন ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক। তার উল্লেখযোগ্য রচনাবলী: নদী ও নারী (উপন্যাস) ইমানুয়েল কান্ট (১৯৩৬) শরৎ সাহিত্যের মূলতত্ত্ব (১৯৪২) বাংলার কাব্য (১৯৪৫) (সমালোচনা গ্রন্থ)।
২৪৯০৩

'গড্ডলিকা প্রবাহ' এর অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অন্ধ অনুকরণ
সমাধান
'গড্ডলিকা প্রবাহ' এর অর্থ অন্ধ অনুকরণ। গড্ডলিকা প্রবাহ, গড্ডরিকা প্রবাহ (বিশেষ্য পদ) টির অর্থ - ভেড়ার পালের মত পরস্পরের অনুসরণ; অপরকে অন্ধভাবে অনুসরণ।
২৪৯০৪

'এত অল্প টাকায় মাস চলবে না'- এই চলা কোন অর্থ প্রকাশ করেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সংকুলান হওয়া
সমাধান
এত অল্প টাকায় মাস চলবে না - এখানে চলা শব্দের অর্থ - সংকুলান হওয়া। সংকুলান শব্দটি একটি ক্রিয়া পদ। সংকুলান শব্দের প্রকৃত অর্থ - পর্যাপ্ত, যাতে কুলায় এমন অবস্থা, যথেষ্ট বা প্রয়োজনানুগ হওয়ার অবস্থা।
২৪৯০৫

'বিরক্ত' শব্দের বিপরীত অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অনুরক্ত
সমাধান
বিরক্ত এর বিপরীত শব্দ হল - অনুরক্ত আদর - অনাদর আদি - অন্ত অনুজ - অগ্রজ সঠিক উত্তর - অনুরক্ত।
২৪৯০৬

মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা " সেপ্টেম্বর অন যশোর রোড" এর রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
এলেন গিন্সবার্গ
সমাধান
সেপ্টেম্বর অন যশোর রোড (ইংরেজি ভাষায়: September on Jessore Road) বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল
২৪৯০৭

বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উড়িষ্যা
সমাধান
বাংলাদেশ ছাড়া উড়িষ্যা অঞ্চলের মানুষের ভাষা বাংলা। উড়িষ্যা ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি রাজ্য। রাজ্যটি পর্যটক মহলে অত্যন্ত প্রসিদ্ধ। ওড়িয়া এ রাজ্যের প্রধান ভাষা। ওড়িয়া ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো আর্য শাখার একটি ভাষা। বাংলা ও আসামের সাথে এই ভাষার অনেক মিল আছে। উড়িষ্যার ৮০% মানুষ এই ভাষায় কথা বলে।
২৪৯০৮

তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আরবি
সমাধান
বাংলায় ব্যবহৃত আরবি শব্দুলোকে ২ টি প্রধান ভাগে ভাগ করা যায় - ১/ধর্ম সংক্রান্ত : আল্লাহ, ইসলাম, ঈমান, ওজু, কুরান, কিয়ামত, গোসল, জাহান্নাম, তওবা, তসবি, হজ ইত্যাদি। ২/প্রশাসনিক ও সংস্কৃত শব্দ: আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, তারিখ, ওজর, ইজলাস, কলম, কিতাব, খারিজ ইত্যাদি। তাই সঠিক উত্তর : আরবি শব্দ।
২৪৯০৯

রিক্সা কোন ভাষার শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জাপানিজ
২৪৯১০

প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কী বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পারিভাষিক শব্দ
সমাধান
প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। ‘ভাষা’ শব্দের আগে ‘পরি’ উপসর্গযোগে ‘পরিভাষা’ শব্দটি গঠিত হয়েছে। এর আক্ষরিক অর্থ বিশেষ ভাষা। অর্থাৎ পারিভাষিক শব্দের অর্থ হলো কোনো ভাষার মধ্যে বিশেষ অর্থে ব্যবহারযোগ্য শব্দ। অন্যভাবে বলা যায়, মূল শব্দের মৌলিক অর্থ ও ভাবের সঙ্গে সংগতি রক্ষা করে এক ভাষার শব্দকে অন্য ভাষায় রূপান্তরিত করে যে রূপ দান করা হয় তাকেই ‘পরিভাষা’ বলে।