২৪৯১১
ব্রহ্মপুত্র শব্দের "হ্ম" যুক্ত বণটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ?
উত্তর
হ্+ম
সমাধান
হ্ম = হ্ + ম
উদাহরণ : ব্রহ্মা, ব্রহ্মাণী, ব্রহ্মযোগ, ব্রহ্মতেজ, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুরাণ ইত্যাদি।
২৪৯১২
উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
উত্তর
উপর্যুক্ত
সমাধান
উপর্যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ:
উপরি + উক্ত = উপর্যুক্ত
নিয়ম: ই + উ = য্ + উ ; অতি + উক্তি = অত্যুক্তি।
২৪৯১৩
নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?
উত্তর
মনমাঝি
সমাধান
রূপক কর্মধারয় সমাসের উদাহরণ মনমাঝি।
উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে ও উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়।
যেমন: ক্রোধ রূপ অনল = ক্রোধানল, বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু, মন রূপ মাঝি = মনমাঝি।
২৪৯১৪
আছো তুমি জগৎ মাঝারে। এখানে 'মাঝারে 'শব্দটি কোন অর্থে ব্যবহ্নত?
উত্তর
ব্যাপ্তি
সমাধান
আছো তুমি জগৎ মাঝারে।
এখানে, মাঝারে শব্দের অর্থ - ব্যাপ্তি। ব্যাপ্তি শব্দের অর্থ - সীমা, পরিসর, প্রসার, বিস্তৃত। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
২৪৯১৫
বিশ্বজনের হিতকর এককথায় কী বলে?
উত্তর
বিশ্বজননীন
সমাধান
সবার জন্য হিতকর - সর্বজনীন
বিশ্ব জনের হিতকর - বিশ্বজনীন
২৪৯১৬
মিশ্র বাক্যের অপর নাম কি?
উত্তর
জটিল বাক্য
সমাধান
মিশ্র বাক্যের অপর নাম জটিল বাক্য।
জটিল বাক্যঃ যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকে, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
যেমন - যে মানুষের সেবা করে, সেই শ্রেষ্ঠ মানুষ।
২৪৯১৭
তামার বিষ'বাগধারাটির অর্থ কী?
উত্তর
অর্থের কুপ্রভাব
সমাধান
'তামার বিষ' বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব।
তামার বিষ বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব ।
বাক্য রচনা :
তামার বিষ ( অর্থের কুপ্রভাব ) — তামার বিষে ওরা ধরাকে সরা জ্ঞান করছে।
২৪৯১৮
'তিনি' চোখে দেখেন না; - চোখে কোন কারক?
উত্তর
করণ
সমাধান
'তিনি' চোখে দেখেন না; - চোখে করণ কারক।
'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক।
যেমন - নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম)
'জগতে কীর্তিমান হয় সাধনায়। ' (উপায় - সাধনা)
২৪৯১৯
একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবাতারণা করতে কী চিহ্ন বসে?
উত্তর
কোলন
সমাধান
একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবাতারণা করতে কোলন চিহ্ন বসে।
কোলন (:) সম্পাদনা:
একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে কোলন ব্যবহৃত হয়। বর্তমানে উদাহারণ বোঝাতেও কোলন বহুল ব্যবহৃত।
ড্যাস (—) সম্পাদনা:
যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাস বসে।
কোলন ড্যাস (: - ) সম্পাদনা:
উদাহারণ বোঝাতে আগে কোলন ড্যাস ব্যবহৃত হত। বর্তমানে উদাহারণ বোঝাতে শুধু কোলন বহুল ব্যবহৃত।
সেমিকোলন বা অর্ধচ্ছেদ (;) সম্পাদনা:
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। যেমন - আরাফি এসেছিল;কিন্তু খাবার খায়নি।
২৪৯২০
কিসের ভেদে ক্রিয়ার রূপের কোন পার্থক্য হয় না?
উত্তর
বচনভেদে
সমাধান
ক্রিয়া সংঘটনের সময়কে কাল বলে। আর ক্রিয়াপদ বা ধাতুর সঙ্গে কাল, সময় ও পুরুষ জ্ঞাপক বিভক্তিযোগ এ ক্রিয়াপদ গঠিত হয়। বচনভেদে ক্রিয়ার রুপের কোন পার্থক্য হয় না। যেমন:
আমি (বা আমরা) যাই, তুমি(বা তোমরা) যাও, সে( বা তারা) যায় ইত্যাদি।
তাই সঠিক উত্তর: বচনভেদে