T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪৯২১

'জ্বর' - এর সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থ প্রকাশ পায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জ্বর
সমাধান
জ্বর এর সাথে জ্বর শব্দ যোগ করলে সামান্য ভাব প্রকাশ পায়। যেমন: আমি আজ জ্বর জ্বর বোধ করছি। অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব। একই শব্দ দুইবার ব্যবহার করার করলে অন্য কোন সম্প্রসারিত অর্থপ্রকাশ পায়। একেই বলে দ্বিরুক্ত শব্দ।
২৪৯২২

'অন্ধবধু' কবিতায় কোন পাখির চেঁচিয়ি সারা হওয়ার কথাা উ ল্লেখ আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চোখ গেল
সমাধান
রবীন্দ্র পরবর্তী যুগের কবিদের অন্যতম যতীন্দ্রমোহন বাগচী পল্লিপ্রকৃতির সৌন্দর্য ও পল্লিজীবনের সুখ - দুঃখের কথা অত্যন্ত দক্ষতার সাথে সাবলীল ভাষা ও ছন্দে প্রকাশ করেছেন, যা সাধারণ পাঠকের হৃদয়ে স্থায়ী দাগ কাটে। তাঁর ‘কাজলা দিদি’ ও ‘অন্ধবধূ’ কবিতা দুটি সর্বাধিক জননন্দিত।
২৪৯২৩

'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে " এটি কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রবাদ
সমাধান
"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে" - এটি একটি প্রবাদ প্রবচন। প্রদত্ত প্রবার প্রবচনের মুল ভাব হচ্ছে যে ব্যাক্তি বা বস্তুকে যে কাজে বা পরিবেশে মানায়, তাকে সেটাই করা উচিত, অন্যথা করলে কারো জন্য সেটা ভালো হয় না।
২৪৯২৪

প্রবাসের দিনগুলি ' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মলয় খান
সমাধান
প্রবাসের দিনগুলি ' গ্রন্থের রচয়িতা মলয় খান। মলয় রায়চৌধুরী (জন্ম: অক্টোবর ২৯, ১৯৩৯) বাঙালি কবি, ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, অনুবাদক, সাংবাদিক, এবং সর্বোপরি ১৯৬০ - এর দশকের হাংরি আন্দোলন—হাংরিয়ালিজম—তথা বাংলা সাহিত্যে প্রতিষ্ঠানবিরোধিতার জনক এবং এ কারণে ১৯৬০ - এর দশক থেকেই ব্যাপক পাঠকগোষ্ঠীর দৃষ্টি আর্কষণ করতে সক্ষম হয়েছিলেন।
২৪৯২৫

”অর্ঘ্য” শব্দের অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পূজার উপকরণ
সমাধান
অর্ঘ্য [ arghya ] বি. পূজার উপকরণ ('রচেনি পূজার অর্ঘ্য': রবীন্দ্র); সম্মানিত ব্যক্তিকে বরণের জন্য মালা চন্দন ইত্যাদি উপচার।
২৪৯২৬

'ভানু সিংহ কার ছদ্মনাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
'ভানু সিংহ ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ - ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ - ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। তার ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর (ভণিতা)
২৪৯২৭

অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মধ্যযুগ
সমাধান
অন্নদামঙ্গল কাব্য মধ্যে যুগের কাব্য। অন্নদামঙ্গল রায়গুণাকর ভারতচন্দ্র রচিত একটি মঙ্গলকাব্য। কাব্যটি দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য্যব্যঞ্জক। ১৭৫২ খ্রিষ্টাব্দে ভারতচন্দ্র এই কাব্য রচনা করেছিলেন। ভারতচন্দ্রের পৃষ্ঠপোষক নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় বাংলায় প্রতিমায় দেবী অন্নপূর্ণার পূজা প্রচলন করেন। তিনিই ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি প্রদান করে দেবীর মাহাত্ম্যব্যঞ্জক একটি কাব্য রচনার অনুরোধ করেন। সমগ্র কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত: (ক) অন্নদামঙ্গল বা অন্নদামাহাত্ম্য্য, (খ) বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল ও (গ) মানসিংহ বা অন্নপূর্ণামঙ্গল। মঙ্গলকাব্য ধারায় অন্নদামঙ্গল কাব্যকে একটি পৃথক শাখা রূপে গণ্য করা হয় না; কারণ ভারতচন্দ্র ভিন্ন অপর কোনো কবি এই বিষয়বস্তু অবলম্বন করে কাব্যরচনা করেননি।
২৪৯২৮

”জীবনতরী” কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভাসমান হাসপাতাল
সমাধান
উপকূলীয় এলাকা এবং চরাঞ্চলের মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য ‘জীবন খেয়া’ নামে একটি ভাসমান হাসপাতাল চালু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপরে খুলনার দাকোপ উপজেলার বানীশান্ত পল্লীতে চিকিৎসা প্রদানের মাধ্যমে এ হাসপাতালের যাত্রা শুরু হয়।
২৪৯২৯

অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মাইকেল মধুসূদন
সমাধান
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক - মাইকেল মধুসূদন। যে ছন্দে চরণদ্বয়ের অন্ত্যবর্ণের মিল থাকে না, তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে। অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দরূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষভাগে মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক প্রবর্তিত হয়েছিল। কবি মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দে প্রথম যে কাব্যটি রচনা করেন তা হলো তিলোত্তমাসম্ভব কাব্য; এটি ১৮৬০ সালে প্রথম প্রকাশিত হয়। অতঃপর তিনি অমিত্রাক্ষর ছন্দে মেঘনাদবধ কাব্য রচনা করেন যা ১৮৬১ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
২৪৯৩০

”গম্ভীর ধ্বনী” এর বাক্যসংকোচন করুন

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মন্দ্র
সমাধান
”গম্ভীর ধ্বনী” এর বাক্যসংকোচন হলো মন্দ্র। অন্যদিকে 'মন্ত্র' শব্দের অর্থ - হিন্দুদের দেব পূজা প্রভৃতি তে ব্যবহৃত পবিত্র বাক্য বা শব্দ (বিবাহের মন্ত্র, সাপের মন্ত্র ইত্যাদি)।