T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪৯৩১

'যদ্যপি ' এর সন্ধিবিচ্ছেদ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যদি+অপি
সমাধান
'যদ্যপি ' এর সন্ধিবিচ্ছেদ যদি + অপি। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন, সিংহাসন = সিংহ + আসন, কুল + অটা = কুলটা, গো + অক্ষ = গবাক্ষ, প্র + ঊঢ় = প্রৌঢ়, অন্য + অন্য = অন্যান্য, মার্ত + অণ্ড = মার্তণ্ড, শুদ্ধ + ওদন = শুদ্ধোদন। দেখা যাচ্ছে 'অ' এবং 'আ' মিলে স্বরসন্ধিতে 'আ' হয়।
২৪৯৩২

”বাগধারা” কোথায় আলোচিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাক্যতত্ত্বে
সমাধান
”বাগধারা” বাক্যতত্ত্বে আলোচিত হয়। ব্যাকরণের প্রধান ও মৌলিক আলোচ্য বিষয় চারটি। যথা - ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব। বাক্যতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় বাগধারা, বিরাম বা যতি চিহ্ন, বাক্যের গঠন প্রণালী ইত্যাদি। রুপ তত্ত্বের প্রধান আলোচ্য বিষয় সমাস, কারক, ধাতু, লিঙ্গ, বচন, উপসর্গ, অনুসর্গ। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান, ধ্বনির স্বরূপ বিশ্লেষণ।
২৪৯৩৩

”মহা পৃথিবী” কাব্যগ্রন্থ কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জীবনানন্দ দাশ
সমাধান
”মহা পৃথিবী” কাব্যগ্রন্থ জীবনানন্দ দাশের লেখা। জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি।
২৪৯৩৪

”প্রকৃতি” বলতে কি বুঝায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শব্দ ও ধাতুর মূল
সমাধান
”প্রকৃতি” বলতে শব্দ ও ধাতুর মূল বুঝায় । প্রকৃতি মূলত দুই প্রকার। যথা : নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি।
২৪৯৩৫

”অক্টোপাস” উপন্যাসের লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শামসুর রাহমান
সমাধান
”অক্টোপাস” উপন্যাসের লেখক শামসুর রাহমান। তার মোট ৪টি উপন্যাস রয়েছে। উপন্যাস - ৪টি হলো: ‘অক্টোপাস’ (১৯৮৩), ’অদ্ভুত আঁধার এক’ (১৯৮৫), ‘নিয়ত মন্তাজ’ (১৯৮৫), ‘এলো সে অবেলায়’ (১৯৯৪)।
২৪৯৩৬

গুণহীনে ত্যাগ কর। -বাক্যে ”গুণহীনে” কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্মে ৭মী
সমাধান
গুণহীনে ত্যাগ কর। - বাক্যে ”গুণহীনে” কর্ম কারকে সপ্তমী বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: ছেলেটিকে বিছানায় শোয়াও। গুনহীনে ত্যাগ করো।
২৪৯৩৭

”উচাটন”-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রশান্ত
সমাধান
”উচাটন” - এর বিপরীতার্থক শব্দ প্রশান্ত। একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে । যেমন ঊর্ধ্বটান - অধঃটান, উচাটন - প্রশান্ত।
২৪৯৩৮

”দ্যুলোক” শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দিব্‌ + লোক
সমাধান
”দ্যুলোক” শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিব্‌ + লোক। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি 'দ্যুলোক' এর যথার্থ সন্ধি বিচ্ছেদ হল : দিব্‌ + লোক। আরো কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হল : এক্ + দশ = একাদশ, ষট্ + দশ = ষোড়শ, মনস্ + ঈশা = মনীষা, বৃহৎ + পতি = বৃহস্পতি, গো + পদ = গোষ্পদ, দিব্ + লোক = দ্যুলোক, বন্ + পতি = বনস্পতি, পর্ + পর = পরস্পর, আ + চর্য = আশ্চর্য, তৎ + কর = তস্কর
২৪৯৩৯

Diamond cuts Diamonds-এর অনুবাদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মানিকে মানিক চেনে
২৪৯৪০

This collar is too limp _এর অর্থ ___

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
এই কলারটি বড্ড নরম
সমাধান
This collar is too limp _এর সঠিক অর্থ হচ্ছে___ এই কলারটি বড্ড নরম