T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪৯৫১

নিচের কোন শব্দে “ণ”-এর ভুল প্রয়োগ রয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক্রন্দণ
সমাধান
ক্রন্দণ শব্দে “ণ” - এর ভুল প্রয়োগ রয়েছে। বাংলা ভাষায় বহুৎ তৎসম বা সংস্কৃত শব্দে মর্ধান্য - ণ এবং দন্তন্য - ন এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়। সংস্কৃত ক্রন্দন শব্দটি গঠিত হয়েছে √ক্রন্দ + অন। চাণক্য মাণিক্য গণ শব্দের স্বভাবতই মূর্ধন্য - ণ হয়।
২৪৯৫২

ইংরেজি ব্যাকরণের Adverb--কে বাংলা ব্যাকরণে বলে ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভাব বিশেষণ
সমাধান
Adverb কে বাংলা ব্যাকরনে ভাব বিশেষণ বলা হয়, কারন এটি ভাব বিশেষণ এর অন্তগত ক্রিয়া বিশেষণ এর মধ্যে পড়ে যা ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে,
২৪৯৫৩

”মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ” -বাক্যে ”মরি মরি” কোন শ্রেণির অব্যয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অনন্বয়ী
সমাধান
”মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ” - বাক্যে ”মরি মরি” অনন্বয়ী শ্রেণির অব্যয়। যে সকল অব্যয় বাক্যের অন্যদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন উচ্ছাস প্রকাশের মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ! এছাড়া স্বীকৃতি বা অস্বীকৃতি সম্মতি প্রকাশে, যন্ত্রণা প্রকাশে, সম্ভাবনায় ইত্যাদিতে অনন্বয়ী অব্যয় হয়।
২৪৯৫৪

' স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটকের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মমতাজউদ্দীন আহমদ
সমাধান
' স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটকের রচয়িতা মমতাজউদ্দীন আহমদ। মমতাজউদদীন আহমদ (১৮ জানুয়ারি ১৯৩৫ – ২ জুন ২০১৯) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক। তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃত যিনি এক অঙ্কের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছিলেন। নাটকে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ১৯৯৭ সালে একুশে পদক লাভ করেন।
২৪৯৫৫

নিচের কোন বানান শুদ্ধ নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিপণী
সমাধান
সঠিক বানান নয় - বিপণী। সঠিক বানান - বিপণি। বিপণি শব্দের অর্থ - পণ্যশালা, আপণ, দোকান ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
২৪৯৫৬

সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সৌন্দর্য বৃদ্ধি পায়
সমাধান
সমার্থক শব্দের প্রয়োজনীয়তা দেশি ভাষাকে সমৃদ্ধ করতে, বক্তৃতা ও বক্তব্য আকর্ষণীয় করতে, বাক্যকে সহজ, সুন্দর, বলিষ্ঠ, প্রাঞ্জল ও সমৃদ্ধ করতে, বাক্যে শাব্দিক সৌন্দর্য, গুণ, বৈচিত্র্য এবং প্রকাশশৈলীতে অভিনবত্ব আনতে, বাক্যকে অলংকারমণ্ডিত করতে, ছড়াকবিতার ছন্দের মাত্রা ঠিক রাখতে এবং কবিতার মিল দিতে এবং একই শব্দের বার বার প্রয়োগজনিত সমস্যার হাত থেকে রক্ষা করতে সমার্থক শব্দের ব্যবহার জরুরি।
২৪৯৫৭

”মান্দারিন” কোন দেশের ভাষা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চীন
সমাধান
”মান্দারিন” চীন দেশের ভাষা। বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মুখের ভাষা মান্দারিন। এটি চীনের ভাষা। জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনামের ভাষার যথাক্রমে জাপানিজ, থাই ও ভিয়েতনামিজ।
২৪৯৫৮

'পৃথিবী' শব্দের সমার্থক নয়--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রাণদ
সমাধান
পৃথিবী এর সমার্থক শব্দঃ ভূ, পৃথ্বী, জগৎ, বিশ্ব,ভূবন, দুনিয়া, বসুন্ধরা, ধরা, ধরণী,ধরিত্রী, ধরাতল প্রাণদ মানে প্রাণ দানকারী বা রক্ষাকারী।
২৪৯৫৯

বাগধারা বা বাগ্বিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের --

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিশেষ অর্থ প্রকাশ করে
সমাধান
কোন শব্দ বা শব্দ - সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ - সমষ্টিকে বাগধারা বা বাগ্বিধি বলে।
২৪৯৬০

”সুরঞ্জনা ওইখানে যেয়নাকো তুমি” -কোন কবি এ কথা বলেছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জীবনানন্দ দাশ
সমাধান
কবি জীবনানন্দ দাশ