T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৪৯৬১

"The spirit of Islam" বইটির লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সৈয়দ আমীর আলী
সমাধান
"The spirit of Islam" বইটির লেখক সৈয়দ আমীর আলী। সৈয়দ আমির আলী (জন্ম: ৬ই এপ্রিল, ১৮৪৯ - মৃত্যু: ৩রা আগস্ট, ১৯২৮) ছিলেন একজন ভারতীয় মুসলিম আইনজ্ঞ যিনি কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন। এছাড়াও তিনি ছিলেন একাধারে একজন আইনজ্ঞ, সমাজ সংস্কারক এবং লেখক। তিনি ইসলামের ইতিহাস নিয়ে কয়েকটি বিখ্যাত বই লিখেছিলেন। তার বইগুলোর মধ্যে অন্যতম হল "দ্যা স্প্রিট অফ ইসলাম"। এই বইটিই পরবর্তীকালে ব্রিটিশ রাজের সময় ভারতের আইনে মুসলিম আইন প্রবর্তন করার পেছনে ভূমিকা রেখেছিল। সৈয়দ আমীর আলী অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। উনিশ শতকের আশির দশকে তিনি ভারতীয় মুসলমানদের রাজনৈতিক জাগরণের উদ্যোক্তা ছিলেন।
২৪৯৬২

‌'সাধুভাষা' পরিভাষাটি প্রথম ব্যবহার করেন--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রাজা রামমোহন রায়
সমাধান
সর্ব প্রথম 'সাধুভাষা' কথাটি ব্যবহার করেন - রাজা রামমোহন রায় ১৮১৫ খ্রিস্টাব্দে তাঁর 'বেদান্ত গ্রন্থে'।
২৪৯৬৩

'ভাবনা চিন্তাহীন' কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
খোদার খাসি
সমাধান
খোদার খাসি = চিন্তাভাবনাহীন অলস অকর্মণ্য হৃষ্টপুষ্ট ব্যক্তি। (খোদার নামে ছেড়ে দেয়া এমন অর্থে ব্যবহার হয় )।
২৪৯৬৪

ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভাবসম্প্রসারণ
সমাধান
ভাবসম্প্রসারণ' কথাটির অর্থ কবিতা বা গদ্যের অন্তনির্হিত তৎপর্যকে ব্যাখ্যাসহ বিস্তারিত লেখা। অর্থাৎ ভাবের সার্থক ও সুসংগত সম্প্রসারণই ভাবসসম্প্রসারণ
২৪৯৬৫

'উত্তম মধ্যম' বাগধারাটির অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রহার
সমাধান
উত্তম মধ্যম একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - প্রহার, মার পিটুনি, আঘাত দ্বারা দণ্ডদান। যেমন: তাকে এমন কাজের জন্য উত্তম মধ্যম দেয়া উচিত।
২৪৯৬৬

'ঐচ্ছিক' এর বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আবশ্যিক
সমাধান
ঐচ্ছিক শব্দের বিপরীত শব্দ আবশ্যিক। ঐচ্ছিক শব্দের অর্থ - স্বেচ্ছামূলক, আনুষঙ্গিক। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। আবশ্যিক শব্দের অর্থ - বাধ্যতামূলক, অবশ্যকরণীয়, বাধ্যতাজনক। তাই ঐচ্ছিক শব্দের বিপরীত শব্দ - আবশ্যিক।
২৪৯৬৭

'লঙ্কা বাটা' এর সঠিক ব্যাস বাক্য কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাটা যে লঙ্কা
সমাধান
লঙ্কাবাটা = বাটা যে লঙ্কা। কর্মধারয় সমাস।
২৪৯৬৮

'সে যেতে চায় তথাপি বসে আছে' - এটি কোন শ্রেনীর বাক্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যৌগিক বাক্য
সমাধান
'সে যেতে চায় তথাপি বসে আছে' - এটি জটিল বাক্য। জটিল বাক্যঃ যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকে, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - যে মানুষের সেবা করে, সেই শ্রেষ্ঠ মানুষ।
২৪৯৬৯

সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দ্বিগু
সমাধান
যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমাসটি সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ করে, তাকে দ্বিগু সমাস বলা হয়। এ সমাসের পরপদ সাধারণত নামপদ হয়। যেমন : সপ্তাহ (সপ্ত অহের সমষ্টি); ত্রিফলা (তিন ফলের সমাহার); শতাব্দী (শত অব্দের সমাহার বা সমষ্টি) প্রভৃতি।
২৪৯৭০

এক কথায় প্রকাশ করুন- ' পঙ্কে জন্মে যা'

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পঙ্কজ
সমাধান
পঙ্কে জন্মে যা - পঙ্কজ। পঙ্কজ শব্দটি একটি বিশেষ্য পদ। প্রদত্ত শব্দটির অর্থ - পদ্ম বা কাদায় জন্মে যা।