২৪৯৭১
'উদ্ধত্য' শব্দের বিপরীত শব্দ কী?
উত্তর
বিনয়
সমাধান
শব্দ - বিপরীত শব্দ
সহজ - সরল
মহানুভব - নিষ্ঠুর
জ্ঞানী - মূর্খ
উদ্ধত - বিনয়
২৪৯৭২
বাংলা ভাষায় ব্যবহৃত যতি চিহ্ন গুলোর কতটি বাক্যের শেষে বসে?
উত্তর
3
সমাধান
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে, বাক্যের শেষে কিংবা বাক্যে আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার জন্য বাক্যে যতি বা ছেদ চিহ্ন ব্যবহার করা হয়। বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন ছেদচিহ্ন আছে ৩ টি। যথা:
১/দাঁড়ি বা পূর্ণচ্ছেদ
২/প্রশ্নবোধক চিহ্ন
৩/ বিস্ময় ও সম্বোধন চিহ্ন
২৪৯৭৩
সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরুপ হয় না?
উত্তর
অব্যয়
সমাধান
সাধুরীতিতে সর্বনাম ও ক্রিয়ার পূর্ণ ও দীর্ঘরূপ ব্যবহৃত হয় এবং সাধু রীতিতে অব্যয় পদটির দীর্ঘরুপ হয় না।
২৪৯৭৪
'খগ' শব্দটির অর্থ কি?
উত্তর
পাখি
সমাধান
খগ শব্দের অর্থ - পাখি। পাখি শব্দের প্রতিশব্দ - পক্ষী, বিহঙ্গ, বিহগ, শকুন্ত, বিহঙ্গম, দ্বিজ, খেচর, পতগ ইত্যাদি।
তাই উত্তর হবে পাখি।
২৪৯৭৫
হরতাল কোন দেশী শব্দ?
উত্তর
গুজরাটি
সমাধান
পাঞ্জাবি - চাহিদা, শিখ ইত্যাদি।
চিনা - চা, চিনি ইত্যাদি।
তুর্কি - চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি।
গুজরাটি - খদ্দর, হরতাল ইত্যাদি।
তাই সঠিক উত্তর : গুজরাটি
২৪৯৭৬
নিচের কোন গ্রন্থে প্রথম যতি চিহ্ন ব্যবহৃত হয়েছে?
উত্তর
বেতাল পঞ্চবিংশতি
সমাধান
বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম যতি চিহ্ন ব্যবহৃত হয়েছে।
বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রথম গ্রন্থ৷ ১৮৪৭ খ্রিস্টাব্দে বিদ্যাসাগর লল্লুলাল রচিত হিন্দি "বেতাল পচীসী" গ্রন্থের আলোকে এই গ্রন্থ রচনা করেন৷ এ গ্রন্থে সর্বপ্রথম যতিচিহ্ন ব্যবহৃত হয়। আপাতদৃষ্টিতে অনুবাদ মনে হলেও তিনি হুবহু অনুবাদ না করে মূল গ্রন্থের আলোকে এটি রচনা করেন৷ বেতাল পঞ্চবিংশতি তাঁর প্রথম গ্রন্থ হলেও এই গ্রন্থে শক্তিশালী
গদ্যের লক্ষণ সুষ্পষ্ট ছিল৷ বিদ্যাসাগর মহাশয় গ্রন্থের বিজ্ঞাপনে রচনার হেতু উল্লেখ করে লেখেন— 'কালেজ অব ফোর্ট উইলিয়ম নামক বিদ্যালয়ে, তত্ৰত্য ছাত্ৰগণের পাঠার্থে, বাঙ্গালা ভাষায় হিতোপদেশ নামে যে পুস্তক নির্দিষ্ট ছিল, তাহার রচনা অতি কদৰ্য্য।
২৪৯৭৮
'সোজান বাদিয়ার ঘাট' -এর রচয়িতা কে?
উত্তর
জসীমউদ্দীন
সমাধান
'সোজান বাদিয়ার ঘাট' - এর রচয়িতা জসীমউদ্দীন।
জসীম উদ্দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক।
'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্দীনের।
তার নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
২৪৯৭৯
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি?
উত্তর
নীলদর্পণ
সমাধান
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীলদর্পণ।
নীল দর্পণ হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা নাটক। এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন।
২৪৯৮০
যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে?
উত্তর
সমস্যমান পদ
সমাধান
অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। সমস্ত পদ কতগুলো পদের মিলিত রুপ, এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ।