২৪৯৯১
'নিরানব্বই এর ধাক্কা' বাগধারাটির অর্থ-
উত্তর
সঞ্চয়ের প্রবৃত্তি
সমাধান
'নিরানব্বই এর ধাক্কা' বাগধারাটির অর্থ - সঞ্চয়ের প্রবৃত্তি।
‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটি অর্থ টাকা জমানোর লোভ, অর্থাৎ সঞ্চয়ের প্রবৃত্তি । [সূত্র : বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান ।]
২৪৯৯২
কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদান করেন, তাকে বলে-
উত্তর
করণ কারক
সমাধান
যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্মকারক বলে।
যা থেকে কিছু, ভীত, চলিত, রক্ষিত হয় তাকে অপাদান কারক বলে।
যে সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে।
সঠিক উত্তর - করণকারক।
২৪৯৯৩
ড. মু. শহীদুল্লাহ রচিত গ্রন্থ-
উত্তর
বাংলা ভাষার ইতিবৃত্ত
সমাধান
ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ সম্পর্কে রচিত ভাষাতত্ত্ববিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ '' বাংলা ভাষার ইতিবৃত্ত ''।
তার সম্পাদনায় বাংলা একাডেমি বের করে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান।
সঠিক উত্তর - বাংলা ভাষার ইতিবৃত্ত।
২৪৯৯৪
বৈকুন্ঠের উইল' গ্রন্থের রচয়িতা-
উত্তর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সমাধান
শরৎচন্দ্রের লেখা - - বৈকুন্ঠের উইল, বড় দিদি, গৃহদাহ, গ্রীকান্ত, দেবদাস, পথের দাবি, বিরাজ বৌ ইত্যাদি।
বঙ্কিমচন্দ্রের লেখা - - দুর্গেশনন্দিনী, রাজসিংহ, সীতরাম ইত্যাদি।
সঠিক উত্তর - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
২৪৯৯৫
'পুণ্যে মতি হোক ' বাক্যে পুণ্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
উত্তর
বিশেষ্য
সমাধান
বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, বস্তু, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝান হয় তাদের বিশেষ্যপদ বলে।
সঠিক উত্তর - বিশেষ্যপদ।
২৪৯৯৬
;সংশয়'-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর
প্রত্যয়
সমাধান
সংশয় অর্থাৎ ' দ্বিধান্বিত ' এর বিপরীত শব্দ প্রত্যয়, প্রতীতি, বিশ্বাস বা স্থির ধারণা।
সঠিক উত্তর - প্রত্যয়।
২৪৯৯৭
অভিনিবেশ শব্দটির অর্থ কি?
উত্তর
মনোযোগ
সমাধান
অভিনিবেশ - - মনোযোগ, একাগ্রতা, প্রাণিধান।
সঠিক উত্তর - অভিনিবেশ অর্থ হল মনোযোগ।
২৪৯৯৮
একুশের উপর বহুল প্রচারিত নাটক কোনটি?
উত্তর
কবর
সমাধান
ভাষা আন্দোলন এর প্রেক্ষাপটে প্রথম রচিত নাটক কবর। নাটকটি রচনা করেছেন মুনীর চৌধুরী। ১৯৫৩ সালের জানুয়ারি মাসে ভাষা আন্দোলনে সক্রিয় থাকার কারণে তিনি গ্রেফতার হন। তারপর সেখানে জেলখানায় বসে রচনা করেন বিখ্যাত কবর নাটক। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় জেলখানায় ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস উদযাপন উপলক্ষে।
২৪৯৯৯
সিকান্দর আবু জাফরের কবিতার প্রধান বৈশিষ্ট্য কি
উত্তর
প্রকৃতি ও মানুষ
সমাধান
সিকান্দর আবু জাফরের কবিতার প্রধান বৈশিষ্ট্য প্রকৃতি ও মানুষ।
সিকান্দার আবু জাফর (১৯ মার্চ ১৯১৮/১৯১৯ - ৫ আগস্ট ১৯৭৫) একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত।
তার একটি বিখ্যাত কবিতা হলো জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই হতমানে অপমানে নয়, সুখ সম্মানে বাঁচবার অধিকার কাড়তে দাস্যের নির্মোক ছাড়তে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, আমাদের সংগ্রাম চলবেই।
২৫০০০
সমাস ও কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তর
রূপ তত্ত্বে
সমাধান
সমাস ও কারক ব্যাকরণের রূপ তত্ত্বে অংশে আলোচিত হয়।
ধ্বনিতত্ত্ব ও বাক্যতত্ত্ব বাদে ব্যাকরণের আর যেসব বিষয় আছে সেগুলাে শব্দতত্ত্বে/রুপতত্ত্বে আলােচনা করা হয় ।
যেমন : শব্দ , সমাস , বিভক্তি , পদ প্রকরণ , শব্দরূপ , বচন , অনুসর্গ , শব্দদ্বৈত , উপসর্গ , প্রকৃতি ও প্রত্যয় , লিঙ্গ , কারক ও কাল ।