T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫০৩১

কোনটি বাংলা ধাতু?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাট্
২৫০৩২

”অক্ষির সমীপে”র সংক্ষেপ হলো--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সমক্ষ
সমাধান
”অক্ষির সমীপে”র সংক্ষেপ হলো - - সমক্ষ। এক কথায় প্রকাশ: অক্ষির সমীপে = সমক্ষ, অক্ষির অগোচরে = পরোক্ষ, অক্ষির অভিমুখে = প্রত্যক্ষ। অন্যদিকে 'নিরপেক্ষ' শব্দের অর্থ হলো: পক্ষপাত শূন্য; কোন পক্ষই গ্রহণ না করা (নিরপেক্ষ বিচার)।
২৫০৩৩

বাংলা ভাষার যতি চিহ্নের প্রচলন করেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সমাধান
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্নের প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যতি বা ছেদ চিহ্নের সংখ্যা ১২ টি। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের শুরুতে, শেষে বা মাঝে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়।
২৫০৩৪

কোনটি অস্তিবাচক বাক্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আপনি আমায় অবিশ্বাস করেছেন
২৫০৩৫

”সূর্য” -এর প্রতিশব্দ--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আদিত্য
সমাধান
”সূর্য” - এর প্রতিশব্দ - - আদিত্য। এছাড়াও সূর্য শব্দের আরো কিছু প্রতিশব্দ হলো : দিবাকর, রবি, প্রভাকর, মিহির, ভাস্কর, বিভাকর, সবিতা, তপন, দীনেশ, ভানু, বিভাবসু ইত্যাদি।
২৫০৩৬

কোনটি সূর্য়ের প্রতিশব্দ নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সুধাকর
সমাধান
সূর্য শব্দের প্রতিশব্দ - আদিত্য, নারায়ণ, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, রবি, সবিতা, মার্তণ্ড ইত্যাদি। চাঁদ শব্দের প্রতিশব্দ - চন্দ্র, নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, সুধাকর, হিমাংশু ইত্যাদি। তাই সঠিক উত্তর: সুধাকর।
২৫০৩৭

কোন শব্দটি বিদেশী উপসর্গযোগে গঠিত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হরেক
সমাধান
বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ হচ্ছে - হরেক। এখানে, হর একটি উর্দু - হিন্দি উপসর্গ। হর শব্দের অর্থ - প্রত্যেক। যেমন: হররোজ, হরহামেশা, হরকিসিম, হরমাহিনা ইত্যাদি।
২৫০৩৮

উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নরসিংদী
২৫০৩৯

আহমদ ছফা কোন গ্রন্থটি লিখেছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যদ্যপি আমার গুরু
সমাধান
"যদ্যপি আমার গুরু" বাংলাদেশের অগ্রণী চিন্তাবিদ ও কথাসাহিত্যিক আহমদ ছফা বিরচিত একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ। দীর্ঘ স্মৃতিচারণামূলক রচনাটি ১৯৯৮ খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশের আগে দৈনিক বাংলাবাজার পত্রিকার সাহিত্য পাতায় প্রায় চার মাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের সাথে লেখকের বিভিন্ন বিষয়ে কথোপকথনসমূহের বিবরণ পাওয়া যায় এই গ্রন্থে। ছফা অধ্যাপক আবদুর রাজ্জাকের মনীষা এবং চারিত্র্য প্রাঞ্জল ভাষায় ও সুচারু শৈলীতে চিত্রায়িত করেছেন। রাজ্জাকের মুখনিঃসৃত সংলাপ যতদূর সম্ভব তিনি যে ধরনের ঢাকাইয়া বুলিতে কথা বলতেন সে বুলিতেই তুলে ধরেছেন ছফা। গ্রন্থটিকে ছফার গুরুদক্ষিণা বলা হয়।
২৫০৪০

' আ মরি বাংলা ভাষা' --এ চরণে 'আ' দ্বারা কী প্রকাশ পেয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আনন্দ
সমাধান
'আ মরি বাংলা ভাষা' - এ চরণে 'আ' দ্বারা প্রকাশ পেয়েছে আনন্দ । 'আ মরি বাংলা ভাষা' - চরণে 'আ' দ্বারা আনন্দ প্রকাশ পেয়েছে। আ অব্যয় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন; সুখ বোধ প্রকােশে ( আ কি আরাম) ;