T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫০৪১

কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঝম-ঝম
সমাধান
ঝম - ঝম ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ। কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রুপকে ধনাত্মক শব্দ বলে। এজাতীয় ধনাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধনাত্মক দ্বিরুক্তি। ধনাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধনাত্মক দ্বিরুক্তি এর কয়েকটি উদাহরণ হল: ঝম ঝম, হু হু, কুহু কুহু, মর মর ইত্যাদি।
২৫০৪২

'তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি'। এটা কোন ধরনের বাক্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যৌগিক বাক্য
সমাধান
'তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি বাড়েনি' এটা যৌগিক ধরনের বাক্য। এটি একটি যৌগিক বাক্য। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য এবং ও, কিন্তু, অথবা, তথাপি প্রভৃতি যোগে মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন - 'তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ ।
২৫০৪৩

'বিশ শতকের মেয়ে'--- উপন্যাসটির রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ড. নীলিমা ইব্রাহিম
সমাধান
'বিশ শতকের মেয়ে' - উপন্যাসটির রচয়িতা ডঃ নীলিমা ইব্রাহিম । তাঁর রচিত অন্যান্য উপন্যাস হলো - এক পথ দুই বাঁক, কেয়া - বন সঞ্চারিণী ও বহ্নিবলয়। রোকিয়া সাখাওয়াত হোসেন রচিত উল্লেখযোগ্য উপন্যাস 'পদ্মরাগ '। সেলিনা হোসেন রচিত উল্লেখযোগ্য উপন্যাস ;জলোচ্ছ্বাস , হাঙ্গর নদী গ্রেনেড পোকামাকড়ের ঘরবসতি ।
২৫০৪৪

'স্থাবর' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জঙ্গম
সমাধান
স্থাবর শব্দের সঠিক বিপরীত শব্দ 'জঙ্গম' । স্থাবর বিশেষণ শব্দটির অর্থ; নিশ্চল, অসাড়। এর বিপরীতার্থক শব্দ জঙ্গল।
২৫০৪৫

কোন যতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরতি-কাল নির্দেশ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সেমিকোলন
সমাধান
সেমিকোলন বাক্যের মধ্যকার বিরতি - কাল নির্দেশ করে । সেমিকোলন (;) যতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরতি - কাল নির্দেশ করে। বাক্যে কমা (, ) অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন (;) ব্যবহৃত হয় । হাইফেন ( - ) ব্যবহৃত হয় সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য।
২৫০৪৬

ইংরেজি 'prefix' শব্দকে বাংলায় কী বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপসর্গ
সমাধান
ইংরেজি prefix শব্দের অর্থ উপসর্গ এবং suffix শব্দের অর্থ অনুসর্গ।
২৫০৪৭

'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ --

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শৈত্য
সমাধান
তাপ শব্দের অর্থ - উষ্ণ উষ্ম, গরম, আঁচ, অভিতাপ, প্রতাপ, উত্তাপ, ভাপ ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। শৈত্য শব্দের অর্থ - - আর্দ্রতা, বাষ্প, স্যাঁতসেঁতে ইত্যাদি। তাই তাপ শব্দের বিপরীত শব্দ শৈত্য।
২৫০৪৮

ধাতুর শেষে 'অন্ত প্রত্যয়' যোগ করলে কোন পদ গঠিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিশেষণ
সমাধান
ধাতুর সাথে অন্ত প্রত্যয় যোগ করলে বিশেষণ গঠিত হয়। যেমন: উড় + অন্ত = উড়ন্ত, ডুব + অন্ত = ডুবন্ত, চল + অন্ত = চলন্ত ইত্যাদি।
২৫০৪৯

'বই-টই নিয়ে পড়তে বসো।' এখানে ''বই-টই' কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অনুচর-দ্বিরুক্ত
সমাধান
অনুচর - দ্বিরুক্ত । যেসব দ্বিরুক্তি শব্দে প্রথম শব্দের সাথে সামঞ্জস্য রেখে পরবর্তী শব্দ বসে তাকে অনুচর বা সহচর দ্বিরুক্তি শব্দ বলে। যেমন - দিন দিন দেশের পথঘাট উন্নত হচ্ছে । ছটফট করতে করতে লোককে চলে গেল।
২৫০৫০

'Nothing succeeds like success.' এর বঙ্গানুবাদ হলো ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জলেই জল বাঁধে
সমাধান
'Nothing succeeds like success.' এর সঠিক বঙ্গানুবাদ হলো - - - - - - জলেই জল বাঁধে।