২৫০৫১
'লেফাফা দুরস্ত' --- বাগধারাটির অর্থ কি?
উত্তর
বাইরের ঠাঁট বজায় রেখে চলা
সমাধান
লেফাফা দুরস্ত একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - বাইরের ঠাট বজায় রেখে চলা। যেমন: এই লেফাফা দুরস্ত লোকটিকে দেখে কি মনে হয় যে, ইনি কপর্দকশূণ্য।
২৫০৫২
'এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি'--- বাক্যটির কাল নির্ণয় করুন।
উত্তর
পুরাঘটিত বর্তমান
সমাধান
পুরাঘটিত বর্তমান কাল: ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনো বর্তমান থাকলে, তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন:
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
এখানে পরীক্ষা দেয়া হয়েছিল আগে, তারপর ফল প্রকাশ। তাই প্রদত্ত বাক্যটি পুরাঘটিত বর্তমান কাল।
২৫০৫৩
নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়?
উত্তর
বিজলী
সমাধান
নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম বিজলী পত্রিকায় প্রকাশ পায়।
নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় বিজলী পত্রিকায়। সাপ্তাহিক বিজলির ২২ পৌষ (১৩২৮) সংখ্যায় এ কবিতাটি প্রথম প্রকাশিত হয়।
এছাড়াও তার আনন্দময়ীর আগমনে কবিতা টি ধূমকেতুর পূজা সংখ্যায় (২৬ সেপ্টেম্বর, ১৯২২) প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন।
২৫০৫৪
' আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।' --কোন কবির লেখা?
উত্তর
কুসুমকুমারী দাশ
সমাধান
আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ' - - কুসুমকুমারী দাশের লেখা।
কুসুমকুমারী দাশ একজন বাঙালি মহিলা কবি। তার রচিত "আদর্শ ছেলে", যার প্রথম চরণ "আমাদের দেশে হবে সেই ছেলে কবে", বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সর্বাধিক পরিচিত। কবির জ্যেষ্ঠ পুত্র জীবনানন্দ দাশ বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এবং জনপ্রিয় কবি।
২৫০৫৫
'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'--- কে বলেছিলেন?
উত্তর
ড. মুহম্মদ শহীদুল্লাহ্
সমাধান
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ।
প্রশ্নে উল্লেখিত উদ্ধৃতিটি ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর। এটি জাতীয় ও ধর্মীয় চেতনা সম্পর্কে তার বক্তব্যের অংশবিশেষ। 'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'। এটি কোন আদর্শের কথা নয় বরং বাস্তব কথা।
মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ রেখে দিয়েছেন যে মালা - তিলক টিকিটে কিংবা টুপি - লুঙ্গি এবং দাড়িতে ঢাকবার জো - টি নেই। তার এ দুঃসাহসিক উক্তি বাঙালির জাতীয় চেতনা শাণিত করনের পাশাপাশি পূর্ববাংলার রাষ্ট্রভাষা আন্দোলন পথ প্রশস্ত হয়।
২৫০৫৬
'ঊনকোটি চৌষট্টি' এ বাগধারার অর্থ হলো ---
উত্তর
প্রায় সম্পূর্ণ
সমাধান
প্রায় সম্পূর্ণ।
ঊনকোটি চৌষট্টি বাগধারাটির অর্থ প্রায় সম্পূর্ণ। উনপাজুরে বাগধারাটির অর্থ ; অপদার্থ। ঊনপঞ্চাশ বায়ু বাগধারার অর্থ ;পাগলামি । 'উড়নপেকে' বাগধারার অর্থ অপব্যায়ী।
২৫০৫৭
সাধারণত পাত্রের দুইটি অংশ থাকে -এগুলো কী?
উত্তর
শিরোনাম ও পত্রগর্ভ
সমাধান
সাধারণত পত্রের দুইটি অংশ থাকে। যেমন:
১/শিরোনাম: শিরোনামের দুইটি অংশ থাকে। শিরোনামের মূল অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা।
২/পত্রগর্ভ:পত্রগর্ভকে পত্রের মূল অংশ বলা হয়।
২৫০৫৮
‘চির অশান্তি’ বাগধারাটির কোন অর্থে যথোপযুক্ত?
উত্তর
রাবণের চিতা
সমাধান
ভরাডুবি - সর্বনাশ
তামার বিষ - অর্থের কুপ্রভাব
আকাশ ভেঙ্গে পড়া - মহাবিপদ
রাবণের চিতা - চির অশান্তি
২৫০৫৯
নিচের বাগধারাটির কোন জোড়াটি ভিন্নার্থক?
উত্তর
ব্যাঙের আধুলি- ব্যাঙের সর্দি
সমাধান
ব্যাঙের আধুলি - সামান্য সম্পদ
ব্যাঙের সর্দি - অসম্ভব ঘটনা
এই দুইটি বাগধারার মধ্যে কোন মিল নাই।
২৫০৬০
‘আশীবিষ’ কোন সমাসের উদাহরণ?
উত্তর
বহুব্রীহি সমাস
সমাধান
আশীতে(দাঁতে) বিষ যার - আশীবিষ। এটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস।
বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটিই যদি বিশেষণ না হয়, , তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে।