২৫০৭১
'শেষের কবিতা' কোন জাতীয় রচনা?
উত্তর
উপন্যাস
সমাধান
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ' শেষের কবিতা' উপন্যাস জাতীয় রচনা। উপন্যাসটি ১৯২৮ সালে ' প্রবাসী' পত্রিকায় ছাপা হয় এবং ১৯২৯ সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়।
উত্তর - উপন্যাস।
২৫০৭২
'Chancellor'-এর পরিভাষা কোনটি?
উত্তর
আচার্য
সমাধান
Chancellor - - আচার্য।
Vice - chancellor - - উপাচার্য
Principle - অধ্যক্ষ।
সঠিক উত্তর - আচার্য।
২৫০৭৩
সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি?
উত্তর
প্রাঞ্জলতা
সমাধান
সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক প্রাঞ্জলতা। অর্থাৎ, যে বিষয় সম্পর্ক নিয়ে সারাংশ লেখা হচ্ছে তা স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হবে। অতিরিক্ত বড় করা যাবে না সারাংশ। শুধুমাত্র মূল ভাব ফুটিয়ে তুলতে হবে। যে অনুচ্ছেদ দেয়া থাকবে, সেটা থেকে বাক্য লিখা যাবে না।
২৫০৭৪
একুশে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কী?
উত্তর
বাংলা একাডেমি
সমাধান
একুশে গ্রন্থমেলার আয়োজক ' বাংলা একাডেমি '। ১৯৭২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে ' মুক্তধারা' প্রকাশন প্রথম গ্রন্থমেলা শুরু হয়।
সঠিক উত্তর - বাংলা একাডেমি।
২৫০৭৫
কোনটি ভাব-সম্প্রসারণের বেশিষ্ট্য নয়?
উত্তর
বাক্যের পুনরাবৃত্তি
সমাধান
ভাবসম্প্রসারণের বৈশিষ্ট্য নয় - বাক্যের পুনারাবৃত্তি করা। কোন মূলভাব বা মূল বক্তব্যকে ব্যাখা বিশ্লেষণ করে সহজ সরল ভাষায় উপস্থাপন করাকে ভাব সম্প্রসারণ বলে। ভাব সম্প্রসারণ লেখার সময় কতগুলা নিয়ম মানতে হয়। যেমন:
১/মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য। - তিনটি অনুচ্ছেদ এ লেখা।
২/বাক্যের পুনারাবৃত্তি না ঘটা
৩/উক্তির ব্যবহার না করা।
৪/অনাকাঙ্ক্ষিত বাক্য ব্যবহার করে মূল ভাবকে বড় করা।
৫/ব্যাখার ভাষা সহজ, সরল, সাবলীল করা।
২৫০৭৬
নারী 'কবিতাটি নজরুলের কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর
সাম্যবাদী '
সমাধান
' নারী' কবিতাটি নজরুলের ' সাম্যবাদী' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত। নারী ছাড়া ও এ গ্রন্থে রয়েছে - - সাম্যবাদী, মানুষ, কুলি - মজুর এর মতো বিখ্যাত কবিতা
উত্তর - সাম্যবাদী।
২৫০৭৭
কোনটি ভাব-সম্প্রসারণে হুবুহু ব্যবহৃত হওয়া উচিত নয়?
উত্তর
মূল ছত্র
সমাধান
ভাবসম্প্রসারণ লেখার সময় কোনোরকম শিরোনাম দেওয়ার দরকার পড়ে না। লেখকের বা কবির নামও উলেখ করতে হয় না। কিংবা ব্যাখ্যার মতো ‘কবি বলেছেন’ ধরনের বাক্যাংশ ব্যবহার করতে হয় না। ভাব - সম্প্রসারণে মূল ছত্র হুবুহু ব্যবহৃত হওয়া উচিত নয় ।
ভাবসম্প্রসারণের জন্য দেওয়া কথাটিতে সাধারণত প্রকাশ্য বক্তব্যের আড়ালে গভীর ভাবসত্য লুকিয়ে থাকে। যেমন: ‘সবুরে মেওয়া ফলে’ কথাটির আক্ষরিক অর্থ ‘গাছের ফল পেতে হলে অপেক্ষা করতে হয়। কিন্তু এর গভীর ভাবসত্য হলো জীবনে সাফল্য অর্জন করতে হলে চাই ধৈর্য, প্রচেষ্টা ও পরিশ্রম। ভাবসম্প্রসারণ করার সময় প্রথমে প্রকাশ্য বা আক্ষরিক অর্থের দিকটি বলে পরে অন্তর্নিহিত ভাবটি বর্ণনা করতে হয়।
২৫০৭৮
'এলাচি' কোন ভাষার শব্দ?
উত্তর
চীন
সমাধান
' এলাচি' চীনা ভাষার শব্দ - - চা, চিনি।
আরবি - - আল্লাহ, হালাল, কলম।
হিন্দি - - কাহিনি, ভাবি, দাদি।
সঠিক উত্তর - - চীনা ভাষা।
২৫০৭৯
যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
উত্তর
ড্যাশ
সমাধান
যৌগিক ও মিশ্র বাক্যে দুই বা তারচেয়েও বেশি পৃথক বাক্য লেখার সময় তাদের মধ্যে সমন্বয় সাধন করতে ড্যাস চিহ্ন ব্যবহার করা যায়। যেমন - তোমরা দরিদ্রের উপকার কর - এতে তোমাদের সম্মান যাবে না - বাড়বে।
কোলন : একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়। যেমন - সভায় ঠিক করা হল : এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।
সেমিকোলন (;) : কমার চেয়ে বেশি কিন্তু দাঁড়ির চেয়ে কম বিরতি দেয়ার জন্য সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন - আমরা সবাই সবাইকে ভালবাসি; আসলেই কি সবাই ভালবাসি?
হাইফেন বা সংযোগ চিহ্ন : সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। অর্থাৎ, দুটি পদ একসঙ্গে লিখতে গেলে হাইফেন দিয়ে লিখতে হয়। যেমন - সুখ - দুঃখ, মা - বাবা।
২৫০৮০
'অর্বাচীন' শব্দের অর্থ কি?
উত্তর
নির্বোধ
সমাধান
'অর্বাচীন' শব্দের অর্থ নির্বোধ।
অর্বাচীন (বিশেষণ পদ) শব্দ টির অর্থ: অপক্কবুদ্ধি, নবীন, মূর্খ।