২৫০৯১
গৃহদাহ উপন্যাসের নায়িকার নাম কী?
উত্তর
অচলা
সমাধান
অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসের নায়িকার নাম'' অচলা ''
এই উপন্যাসের দুটি নায়কের মধ্যে একজনের নাম সুরেশ অপরজনের নাম মহিম।
সঠিক উত্তর - অচলা.।
২৫০৯২
'আত্মজা ও একটি করবী গাছ' গ্রল্পের লেখক কে?
উত্তর
হাসান আজিজুল হক
সমাধান
আত্নজা ও একটি করবী গাছ - - গল্পের লেখক হাসান আজিজুল হক গল্পগ্রন্থ আটটি গল্প রয়েছে যার ১৯৬৭ সালে প্রকাশিত হয়।
সঠিক উত্তর - হাসান আজিজুল হক।
২৫০৯৪
মধ্যে যুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ট নিদর্শন কোনটি?
উত্তর
শ্রীকৃষ্ণকীর্তন
সমাধান
মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণকীর্তন কাব্য। এটি রাধাকৃষ্ণের প্রনয়কথা বিষয়ক একটি আখ্যান কাব্য। এটি রচনা করেন বড়ু চন্ডীদাস। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটটবর্তী কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর এর মাচার উপর থেকে এর পুঁথি আবিষ্কার করেন।
২৫০৯৫
‘অম্বর’ -এর প্রতিশব্দ কোনটি?
উত্তর
আকাশ
সমাধান
অম্বর শব্দের প্রতিশব্দ - আকাশ, গগণ, আসমান, শূন্য, নভোমন্ডল, ব্যোম, অন্তরীক্ষ, নভঃ।
২৫০৯৬
কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ?
উত্তর
কুচ্ছিত
সমাধান
কুচ্ছিত - অর্ধতৎসম শব্দ। কারণ, কুৎসিত(তৎসম) < কুচ্ছিত (অর্ধ তৎসম)।
২৫০৯৭
বাংলা ভাষার পূর্ববর্তী স্তর এর নাম কি?
উত্তর
প্রাকৃত
সমাধান
বাংলা ভাষা ইন্দো - ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, খ্রিস্টীয় সপ্তম শতকে গৌড়ায় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষায় উদ্ভব। অন্যদিকে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এছাড়া আয়ারল্যান্ডের খ্যাতিমান ভাষাতত্ত্ববিদ জর্জ আব্রাহাম গ্রিয়ারসন মনে করেন, মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নিয়েছে বাংলা ভাষা। বাংলা ভাষার আগমন শৃঙ্খল : ইন্দো - ইউরোপীয় ভাষাগোষ্ঠী>শতম>আর্য>ভারতীয়>প্রাচীন ভারতীয় আর্য> প্রাচীন ভারতীয় কথ্য আর্য>আদিম প্রাকৃত>প্রাচীন প্রাচ্য>মাগধী প্রাকৃত/ গৌড়ীয় প্রাকৃত/মাগধী অপভ্রংশ/গৌড়ীয় অপভ্রংশ বঙ্গ কামরূপী>বাংলা।প্রাকৃত শব্দের শাব্দিক অর্থ সাধারণ। প্রাকৃত বলতে সাধারণ জনগণের মুখের ভাষা বোঝায়।
২৫০৯৮
কোন শাসনামলে বাংলা লিপির স্থীয়ীরুপ তৈরি করে করে অক্ষর গঠনের কাজ শুরু করা হয়?
উত্তর
সেন আমলে
সমাধান
পাল শাসনামলে বাংলার বাংলা লিপির প্রাধান্য পরিলক্ষিত হয় এবং কালক্রমে তা একচ্ছত্র প্রভাব বিস্তার করে সেন বংশের শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়। পরবর্তী দুইশত বছর ধরে অক্ষর গঠনের ধারাবাহিকতা রক্ষিত হলেও পনের শতকে এসে তা মোটামুটি স্থায়ী রূপ লাভ করে।
২৫০৯৯
'শিব মন্দির' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর
কায়কোবাদ
সমাধান
'শিব মন্দির' কাব্যগ্রন্থটির রচয়িতা কায়কোবাদ।
কায়কোবাদ, মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ (১৮৫৭ - ২১ জুলাই, ১৯৫১) বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তার প্রকৃত নাম কাজেম আল কোরায়শী।
বিরহ বিলাপ (১৮৭০) (এটি তার প্রথম কাব্যগ্রন্থ), কুসুম কানন (১৮৭৩), অশ্রুমালা (১৮৯৬); মহাশ্মশান (১৯০৪), এটি তার রচিত মহাকাব্য, শিব - মন্দির বা জীবন্ত সমাধি (১৯২১), অমিয় ধারা (১৯২৩)।
২৫১০০
'দেবী চৌধুরানী' উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
সমাধান
'দেবী চৌধুরানী' উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৬ জুন ১৮৩৮ - ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়।
বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশনন্দিনী ছিলো প্রথম সার্থক বাংলা উপন্যাস যেটা বাংলা সাহিত্যের দ্বার উন্মোচন করেছিলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট ১৫টি উপন্যাস লিখেছিলেন এবং এর মধ্যে বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ (১৮৮২) উপন্যাসের কবিতা বন্দে মাতরম ১৯৩৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়।