২৫১১১
'প্রসন্ন' এর বিপরীতার্থক শব্দ ----
উত্তর
বিষণ্ন
সমাধান
'প্রসন্ন' এর বিপরীতার্থক শব্দ - বিষণ্ন।
২৫১১২
ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে ---
উত্তর
কৃৎ প্রত্যয়
সমাধান
ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে - - - কৃৎ প্রত্যয়।
ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেই প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে।
যেমন, উপরের উদাহরণে, ‘√পড়’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘উয়া’, ‘√নাচ’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘উনে’ এবং ‘√জিত’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘আ’ কৃৎ প্রত্যয়।
২৫১১৩
'পর্বত' এর সমার্থক শব্দ নয় ----
উত্তর
শিলা
সমাধান
পর্বত এর সমার্থক শব্দ - পাহাড়, অচল, গিরি, শৈল, ভূধর, অদ্রি, মহীধর।
শিলা শব্দের সমার্থক শব্দ - পাথর, প্রস্তর, পাষাণ, উপল, মনি।
২৫১১৪
'কুল কাঠের আগুন' -এর প্রকৃত অর্থ কি?
উত্তর
তীব্র জ্বালা
সমাধান
'কুল কাঠের আগুন' - এর প্রকৃত অর্থ - তীব্র জ্বালা।
কাঠের পুতুল এর অর্থ - নির্জীব, অসার।
অল্পবিদ্যা ভয়ঙ্করী এর অর্থ - সামান্য বিদ্যার অহঙ্কার।
অগাধ জলের মাছ এর অর্থ - সুচতুর ব্যক্তি।
২৫১১৫
কুঁড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?
উত্তর
আঠারো মাসে বছর
সমাধান
আঠারো মাসে বছর বাগধারা দ্বারা বুঝায় - কুঁড়ে স্বভাব।
ঊনপঞ্চাশ বায়ু দ্বারা বুঝায় - পাগলামি, অল্প বিদ্যা ভয়ঙ্করী দ্বারা বুঝায় - অহেতুক গর্ব, অকালকুষ্মাণ্ড শব্দ দ্বারা বুঝায় - অপদার্থ।
২৫১১৬
'নীরস' এর সন্ধি বিচ্ছেদ ---
উত্তর
নিঃ + রস
সমাধান
নীরস এর সন্ধি বিচ্ছেদ = নিঃ + রস
পূর্বপদ এর শেষে র - জাত বিসর্গ যুক্ত ই - ধ্বনি বা উ - ধ্বনি এবং পরপদের গোড়ায় র থাকলে সন্ধিতে বিসর্গ লোপ পায় এবং ই বা ঈ - ধ্বনি দীর্ঘতা পেয়ে ঈ বা ঊ - ধ্বনি হয়।
২৫১১৮
যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে ---
উত্তর
প্রত্যয়
সমাধান
যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে।
যেমন - পড় + উয়া = পড়ুয়া। এখানে 'উয়া' একটি প্রত্যয়।
২৫১১৯
”চর্যাপদ” কোথা থেকে আবিষ্কার করা হয়?
উত্তর
নেপাল
সমাধান
”চর্যাপদ” নেপাল থেকে আবিষ্কার করা হয় ।
বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা গ্রন্থ হলো 'চর্যাপদ' । ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সলে নেপালের রাজদরবার থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন এবং তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে তা গ্রন্থাকারে প্রকাশিত হয় । 'চর্যাপদ' - এ ২৩ জন (মতান্তরে ২৪) পদকর্তা রয়েছেন । 'চর্যাপদ' - এর প্রাচীনতম বা আদিকবি লুইপা এবং সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা (১৩টি) ।