২৫১৬১
”পায়ের আওয়াজ পাওয়া যায়” কি ধরনের রচনা?
উত্তর
কাব্যনাটক
সমাধান
পায়ের আওয়াজ পাওয়া যায় - একটি কাব্যনাট্য।
সৈয়দ শামসুল হক (১৯৩৫ - ২০১৬) রচিত ' পায়ের আওয়াজ পাওয়া যায় ' গ্রন্থটি একটি কাব্যনাট্য। এ কাব্যনাট্যটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়। এছাড়া ' গণনায়ক' (১৯৭৬), নুরুলদীনের সারা জীবন (১৯৮২), এখানে এখন (১৯৮৮), ঈর্ষা, যুদ্ধ এবং যুদ্ধ' তার রচিত অন্যান্য কাব্যনাট্য।
২৫১৬২
”তাসের ঘর” শব্দের অর্থ কি?
উত্তর
ক্ষণস্থায়ী
সমাধান
তাসের ঘর শব্দের অর্থ - ক্ষণস্থায়ী।
বক্তব্য বিষয় কে সৌন্দর্য মন্ডিত করার জন্য ভাষায় ব্যবহৃত বিশেষ অর্থবহ শব্দ গুচ্ছ কে বাগধারা বলে। বাগধারার উদ্দেশ্য এক বা একাধিক শব্দের মিলনে কোন লক্ষ্যার্থ প্রকাশ করা। যেমন - তাসের ঘর ( ক্ষণস্থায়ী) , তুলসি বনের বাঘ ( ভণ্ড)।
২৫১৬৩
”অগ্নি” এর সমার্থক শব্দ নয় কোনটি?
উত্তর
দ্যুতি
সমাধান
অগ্নি এর সমার্থক শব্দ নয় দ্যুতি।
দ্যুতি শব্দের সমার্থক দীপ্তি, প্রভা, ঔজ্জল্য, কিরণ, শোভা ইত্যাদি ।
২৫১৬৪
উদ্যম বিহনে কার পুরে মনোরথ- এখানে “উদ্যম বিহনে” কোন করাকে কোন বিভক্তি?
উত্তর
অধিকরণে ৭মী
সমাধান
অধিকরণে ৭মী।
ক্রিয়ার আধার কে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থানে একবার যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, সে বিষয়, সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক। যেমন - আকাশে চাঁদ উঠেছে ।
২৫১৬৫
”বীরসন্তান প্রসব করে যে নারী”-এর এক কথায় প্রকাশ-
উত্তর
বীরপ্রসূ
সমাধান
বীর সন্তান প্রস্রব করে যে নারী - বীরপ্রসূ।
অতি গুণবান পুত্রের জননী - রত্নগর্ভা।
তাই সঠিক উত্তর: বীরপ্রসূ।
২৫১৬৬
”দীপ্যমান” শব্দের প্রকৃতি ও প্রত্যয় সঠিক কোনটি?
উত্তর
দীপ+শানচ্
সমাধান
√ দীপ + শান্ চ
শানচ - প্রত্যয় যোগে গঠিত শব্দ দীপ্যমান। কৃৎপ্রত্যয় সাধিত শব্দ দীপ্যমান এর সঠিক প্রকৃতি - প্রত্যয় ; √ দীপ্ + শান্ চ = দীপ্যমান। এরূপ - √ চল + শানচ = চলমান, √ বৃধ + শানচ = বর্ধমান।
২৫১৬৭
”ক্রিয়ারকাল ও পুরুষ” ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তর
রূপতত্ত্বে
সমাধান
রূপতত্ত্বে
এক বা একাধিক ধনের অর্থবোধক সম্মেলনে শব্দ তৈরি হয়। শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ (Morpheme) । রূপ গঠিত হয় শব্দ দ্বারা। সেজন্য শব্দতত্বকে রূপতত্ত্ব বলে।
২৫১৬৮
শরীর > শরীল - শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?
উত্তর
বিষমীভবন
সমাধান
বিষমীভবন।
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন - শরীর > শরীল, লাল > নাল ইত্যাদি ।
২৫১৬৯
”দুর্যোগ” এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তর
দুঃ+যোগ
সমাধান
দুঃ + যোগ = দুর্যোগ।
অ ও আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘোষ অল্প প্রাণ ও ঘোষ মহাপ্রাণ, নাসিক্য ধ্বনি কিংবা য, , র ল, ব, হ - এর সন্ধি হলে বিসর্গ স্থানে ' র' হয়।
যেমন - দুঃ + যোগ = দুর্যোগ, আশীঃ + বাদ = আশীর্বাদ, নিঃ + আকার = নিরাকার ইত্যাদি।
২৫১৭০
”উপকন্ঠ” শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তর
কন্ঠের সমীপে
সমাধান
কন্ঠের সমীপে = উপকন্ঠ।
যে সমাসে সমস্যমান পদের পদ অবৈধ অর্থের দিক থেকে প্রাধান্য লাভ করে , তাকে অব্যায়ীভাব সমাস বলে।
যেমন - দিন দিন = প্রতিদিন, কন্ঠের সমীপে = উপকন্ঠ, জেলার সদৃশ = উপজেলা, কথার সদৃশ = উপকথা।