২৫১৮১
‘যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়’। -বাক্যটিতে ‘বাঘের’ শব্দটিন কারক ও বিভক্তি কোনটি?
উত্তর
অপাদান কারকে ৬ষ্ঠী
২৫১৮৩
"দহনকাল" উপন্যস্টির জন্য কথা সাহিত্যে "বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১২" পদকে ভূষিত হন ঃ
উত্তর
হরিশংকর জলদাস
সমাধান
কথাসাহিত্যে 'বাংলা একাডেমি পুরস্কার ২০১২' পদকে ভূষিত হন প্রখ্যাত ঔপন্যাসিক হরিশংকর জলদাস। তার কয়েকটি বিখ্যাত উপন্যাস হলো 'দহনকাল', 'রামগোলাম' ও 'জলপুত্র'। কথা সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫ লাভ করেন শাহীন আক্তার।
২৫১৮৪
জনপ্রিয় উপন্যাসিক জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিক্শন?
উত্তর
কপোট্রনিক সুখ দুঃখ
সমাধান
মুহাম্মদ জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন 'কপোট্রনিক সুখ দুঃখ' (১৯৭৬) । তার কয়েকটি উল্লেখযোগ্য সায়েন্স ফিকশন হলো 'নিঃসঙ্গ প্রহচারী' (১৯৯৪), 'যারা বায়োবট' (১৯৯৩), 'জলমানব' (২০০৭), ‘অক্টোপাসের চোখ' (২০০৯), ‘ইকরাস' (২০০৯) ও 'কেপলার টুটুবি' (২০১২) ইত্যাদি।
২৫১৮৬
"চাচা কাহিনী" এর লেখক কে?
উত্তর
সৈয়দ মুজতবা আলী
সমাধান
'চাচাকাহিনী' - - এর লেখক সৈয়দ মুজতবা আলী। তার রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী 'দেশে বিদেশে' এবং বিখ্যাত রম্যরচনা 'পঞ্চতন্ত্র' ও 'ময়ূরকণ্ঠী'।
২৫১৮৮
"সোনালী কাবিন" কাব্য গ্রন্থের রচয়িতা কে?
উত্তর
আল মাহমুদ
সমাধান
'সোনালী কাবিন' আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ। এটি কবি আল মাহমুদের বিস্ময়কর সৃষ্টিকর্ম। তার রচিত কাব্যগ্রন্থ 'লোক লোকান্তর', 'অদৃষ্টবাদীদের রান্নাবান্না', 'বখতিয়ারের ঘোড়া', 'দ্বিতীয় ভাঙ্গন' ইত্যাদি।
২৫১৮৯
তোমাকে পাবার জন্যে হে স্বাধীনতা - এ পংক্তিটি কার?
উত্তর
শামসুর রাহমান
সমাধান
'তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা' - - পংক্তিটি শামসুর রাহমানের। তার আরেকটি বিখ্যাত পংক্তি - - "তোমার মুখের দিকে আজ আর যায় না তাকনো, বর্ণমালা, আমার দুঃখীনী বর্ণমালা। "