২৫২০১
মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে?
উত্তর
মেধ + বিণ
সমাধান
'মেধাবী' (মেধা + বিণ) শব্দটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত হয়েছে।
২৫২০২
অন্ধজনে দেহ আলো - এখানে "অন্ধজনে" শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর
সম্প্রদানে সপ্তমী
সমাধান
যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে৷ 'অন্ধজনে দেহ আলো' বাক্যে 'এ' বিভক্তির ব্যবহার হয়েছে। সুতরাং সঠিক উত্তর সম্প্রদানে সপ্তমী।
২৫২০৩
”যদি তোর ডাক শুনে কেউ না আসে/ তবে একলা চলোরে”- এটি কোন ধরনের বাক্য?
উত্তর
জটিল
সমাধান
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
প্রশ্নে প্রদত্ত বাক্যটি জটিল বাক্য।
২৫২০৪
”রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা”- এখানে “রাশি রাশি”-
উত্তর
নির্ধারক বিশেষণ
সমাধান
রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা - - এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা সোনার তরী কবিতার অন্তর্ভুক্ত।
এখানে রাশি রাশি - একটি নিদিষ্ট নির্ধারক বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে।
২৫২০৫
লাঠিতে লাঠিতে যে লড়াই - "লাঠা লাঠি" কোন সমাস?
উত্তর
বহুব্রীহি
সমাধান
'লাঠালাঠি' ব্যতিহার বহুব্রীহি সমাস। ক্রিয়ার পারষ্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়৷ যেমন - - হাসাহাসি, দেখাদেখি, কানাকানি ইত্যাদি। এ সমাসে পূর্ব পদে 'আ' এবং উত্তর পদে 'ই' যুক্ত হয়।
২৫২০৬
ভুল প্রতিশব্দটি নির্ণয় কর।
উত্তর
ইচ্ছা - পরশ্রীকাতরতা
সমাধান
'ইচ্ছা' শব্দটির প্রতিশব্দ হলো বাসনা, অভিপ্রায়, আকাঙ্ক্ষা, কামনা, আগ্রহ ইত্যাদি।
২৫২০৭
"ঠাকুরমার ঝুলি" কি জাতীয় সংকলন?
উত্তর
রূপকথা
সমাধান
'ঠাকুরমার ঝুলি' রূপকথা জাতীয় সংকলন। এটি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কতৃক সংগ্রহীত কথাসাহিত্য। তার উল্লেখযোগ্য গ্রন্থ ঠাকুর দাদার ঝুলি, দাদা মশায়ের থলে, ঠান দিদির থলে ইত্যাদি।
২৫২০৮
”মোদের গরব মোদের আশা/আ-মরি বাংলা ভাষা” চরণ দুটির রচয়িতা কে?
উত্তর
অতুলপ্রসাদ
সমাধান
মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা - চরণটির রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি - এ গানটির গীতিকার আবদুল লতিফ।
২৫২০৯
"সৌম্য" এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর
উগ্র
সমাধান
শান্ত, সুশীল, উদ্ধত, কঠিন শব্দগুলোর বিপরীত শব্দ যথাক্রমে - - অশান্ত, দুঃশীল, বিনীত, কেমল। সুতারং সৌম্য - - এর বিপরীতার্থক শব্দ উগ্র৷
২৫২১০
"জীবন্মৃত " - এর ব্যাসবাক্য কোনটি?
উত্তর
জীবিত থেকেও যে মৃত
সমাধান
মধ্যপদলোপী কর্মধারয় সমাস: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়,তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।যেমন:
জীবিত থেকেও যে মৃত - জীবন্মৃত।