T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫২৩১

'হলদে পরীর দেশ' কোন জাতীয় রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভ্রমন কাহিনী
সমাধান
আপাতদৃষ্টে পরির অস্তিত্ব থাক আর না–ই থাক, ইউরোপের একটি দেশকে ‘হলদে পরীর দেশ’ নামে ডেকেছিলেন আমাদের পল্লিকবি জসীমউদ্‌দীন। কোন দেশ সেটি? এই দেশটিকে ‘পৃথিবীর বিলুপ্ত দেশ’ নামেও ডাকা যায় এখন। দেশটির নাম যুগোস্লাভিয়া।
২৫২৩২

'সংস্কৃতি-কথা' -এর লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মোতাহের হোসেন চৌধুরী
২৫২৩৩

'বাংলার স্কট' -বলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বঙ্কিমচন্দ্র
২৫২৩৪

'মুসলিম সাহিত্য সমাজ' এর মুখপত্র ছিল -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শিখা
সমাধান
'মুসলিম সাহিত্য সমাজ' এর মুখপত্র ছিল - শিখা। শিখা ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক প্রকাশিত পত্রিকা। এটি বিংশ শতকের বিশের দশকে ঢাকা থেকে প্রকাশিত হত। এর প্রথম সংখ্যার প্রকাশকাল চৈত্র ১৩৩৩ (৮ এপ্রিল ১৯২৭) এবং এর প্রথম সংখ্যার সম্পাদক ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হুসেন। এটি বাৎসরিক পত্রিকা ছিল ও ১৯৩১ সালে এর পঞ্চম ও শেষ সংখ্যা প্রকাশিত হয়। এর প্রধান কারণ ১৯৩২ সালের মার্চ মাসে আবুল হুসেনের ঢাকা ত্যাগ। তিনিই মূলত প্রকাশনার সামগ্রিক দায়িত্ব পালন করতেন ও প্রকাশনা - ব্যয়ের একটি বড় অংশও বহন করতেন। এ পত্রিকার প্রকাশনা প্রতিষ্ঠান মডার্ন লাইব্রেরির প্রতিষ্ঠাতাও ছিলেন আবুল হুসেন। এ পত্রিকার সাথে যুক্ত ছিলেন কাজী আবদুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, মুহম্মদ শহীদুল্লাহ। একে বলা হয়ে থাকে ঢাকার যুক্তিবাদী আন্দোলন।
২৫২৩৫

বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা হচ্ছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দিগদর্শন
সমাধান
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা হচ্ছে - দিগদর্শন। দিগ্দর্শন (বাংলা) বঙ্গভূমি থেকে প্রকাশিত বাংলা ভাষায় প্রথম সাময়িকী ছিল। এটি একটি মাসিক পত্রিকা ছিল। নামপত্রে সুস্পষ্টরূপে সাময়িক পত্রিকাটির প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে: ‘যুবলোকের কারণ সংগৃহীত নানা উপদেশ’ (যুবাদের জন্য সংগৃহীত বিভিন্ন তথ্য)। দিগ্দর্শনের প্রথম সংখ্যা ১৮১৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত হয় (১২২৫ বঙ্গাব্দের বৈশাখ মাসে)। পত্রিকাটি শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত এবং বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যান এর পুত্র জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত মাসিক সাময়িকী ছিল।
২৫২৩৬

'আমি ভরা তরী করি-। ' শূণ্যস্থান কোনটি বসবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভরাডুবি
সমাধান
আমি ভরা তরী করি ভরাডুবি। উপরোক্ত লাইনটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার।কাজী নজরুল ইসলাম সাম্যের কথা,প্রতিবাদের কথা তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলতেন। তাই সঠিক উত্তর: ভরাডুবি।
২৫২৩৭

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ হচ্ছে -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উৎপল
সমাধান
পদ্ম : কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ
২৫২৩৮

মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাসন
সমাধান
মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য হচ্ছে - বাসন।নাট্যগ্রন্থটির রচয়িতা সেলিম আল দীন।তিনি ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি নাট্যকার এবং গবেষক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।তার অন্যান্য উল্লেখযোগ্য নাটক - জণ্ডিস ও বিবিধ বেলুন, চাকা,হরগোজ,কিত্তনখোলা ইত্যাদি।
২৫২৩৯

'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' গানের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কেউই না
সমাধান
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। আবদুল গাফফার চৌধুরী (জন্ম : ১২ ডিসেম্বর ১৯৩৪) একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।
২৫২৪০

'বাঙালী ও বাঙলা সাহিত্য' গ্রন্থের রচয়িতা হলেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আহমদ শরীফ
সমাধান
'বাঙালী ও বাঙলা সাহিত্য' গ্রন্থের রচয়িতা হলেন - আহমদ শরীফ। আহমদ শরীফ (১৩ ফেব্রুয়ারি ১৯২১ - ২৪ ফেব্রুয়ারি ১৯৯৯) একজন বাংলাদেশী ভাষাবিদ, খ্যাতনামা মনীষী এবং বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত বাংলা সাহিত্য ও সাংস্কৃতি পরিমণ্ডলের অন্যতম প্রতিভূ। কলেজ অধ্যাপনার (১৯৪৫ - ৪৯) পেশাগত জীবন শুরু করেন। এক বছরের বেশি সময় রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে অণুষ্ঠান সহকারী হিসেবে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ রচনা: বাংলার বিপ্লবী পটভূমি এ শতকে আমাদের জীবনধারার রূপ রেখা নির্বাচিত প্রবন্ধ প্রত্যয় ও প্রত্যাশা বাঙালি ও বাংলা সাহিত্য (দুই খণ্ড)