২৫২৪১
'ষ্ণ' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে?
উত্তর
ষ +ণ
সমাধান
যুক্তবর্ণ বলতে একাধিক ব্যঞ্জনবর্ণের সমষ্টিকে বোঝানো হয়েছে।
বাংলা লিখনপদ্ধতিতে যুক্তবর্ণের একটি বিশেষ স্থান আছে।
এগুলি বেশির ভাগ ক্ষেত্রেই উপাদান বর্ণগুলির চেয়ে দেখতে ভিন্ন, ফলে নতুন শিক্ষার্থীর এগুলি লেখা আয়ত্ত করতে সময়ের প্রয়োজন হয়।
ষ্ণ = ষ + ণ।
২৫২৪২
শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন-
উত্তর
গরু-ছাগলের বিরাট হাট
সমাধান
শুদ্ধ বাক্য -
গরু ছাগলের বিরাট হাট।
কারণ,বাক্য গঠনের রীতি অনুযায়ী প্রথমে কর্তা বা উদ্দেশ্য ( গরু ছাগলের) থাকে এবং শেষে বিধেয় (বিরাট হাট) থাকে।আবার এখানে সাধু ও চলিত রীতির মিশ্রণ নেই,তাই গুরুচণ্ডালী দোষ মুক্ত।
২৫২৪৩
”আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?”-”রাঘবে” কোন কারকে কোন বিভক্তি?
উত্তর
অপাদানে ৭মী
সমাধান
”আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?” - ”রাঘবে” অপাদান কারকে সপ্তমী বিভক্তি।
যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়।
সপ্তমী বা এ বিভক্তি 'বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।'
লোকমুখে শুনেছি।
তিলে তৈল হয়।
দুধে দই হয়।
খেঁজুর রসে গুড় হয়।
পাপে বিরত হও।
২৫২৪৪
'নামাজ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর
ফার্সি
সমাধান
নামায - ফারসি শব্দ।
আরো কিছু ফারসি শব্দ হলো - খোদা, পেরেশান, রোজা, তারিখ, শহীদ ইত্যাদি।
পর্তুগিজ ভাষার শব্দ হলো - আনারস,আলপিন, আলমারি, বালতি, সাবান ইত্যাদি।
২৫২৪৫
প্রাতিপদিক কী?
উত্তর
বিভক্তিহীন নাম শব্দ
সমাধান
বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে।
প্রাতিপদিক : বিভক্তিহীন নামশব্দকে প্রাতিপদিক বলে। নামপদের যেই অংশকে আর বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, তাকেই প্রাতিপদিক বলে। যেমন - ‘হাত’। এই নাম শব্দের সঙ্গে কোনো বিভক্তি নেই। এর সঙ্গে ‘আ’ যুক্ত করে নতুন শব্দ ‘হাতা’ তৈরি করা যেতে পারে। এটিও একটি নাম শব্দ। আবার এর সঙ্গে ‘অল’ শব্দাংশ যুক্ত করে ‘হাতল’ আরেকটি নামশব্দ তৈরি করা যেতে পারে।
২৫২৪৬
'হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি' কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে?
উত্তর
মাইকেল মধুসূদন দত্ত
সমাধান
'হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি'
মাইকেল মধুসূদন দত্তের কবিতা থেকে নেয়া হয়েছে।
২৫২৪৮
'বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর/অর্ধেক তার দানিয়াছে নারী অর্ধের তার নর'--কবির নাম কি?
উত্তর
কাজী নজরুল ইসলাম
সমাধান
'বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর/অর্ধেক তার দানিয়াছে নারী অর্ধের তার নর' - -
কবির নাম কাজী নজরুল ইসলাম।
২৫২৪৯
”প্রসারণ”- এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর
আকুঞ্চন
সমাধান
প্রসারণ শব্দের অর্থ - বিস্তার,বিস্তৃত,টানাটানি ইত্যাদি । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
আকুঞ্চন শব্দের অর্থ - একটু কুঁকড়ানো, সংকোচন ইত্যাদি।। প্রদত্ত শব্দটি বিশেষ্য পদ।
তাই প্রসারণ শব্দের বিপরীত শব্দ আকুঞ্চন।
২৫২৫০
”ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ”- এক কথায় কী হবে?
উত্তর
ইতিহাসবেত্তা
সমাধান
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা।
ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক।
তাই সঠিক উত্তর: ইতিহাসবেত্তা।