২৫২৬১
বাক্যসংকোচন: 'শোনামাত্র যে স্মরণে রাখতে পারে' --
উত্তর
শ্রুতিধর
সমাধান
শোনামাত্র যে স্মরণে রাখতে পারে - শ্রুতিধর।
যে সব কিছু সহ্য করতে পারে - সর্বংসহা।
যে বিষয়ে কোন বিতর্ক নেই - অবিসংবাদী।
তাই সঠিক উত্তর - শ্রুতিধর।
২৫২৬৩
লোকসাহিত্য কাকে বলে
উত্তর
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
সমাধান
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গা, , ছড়া ইত্যাদিকে বলা লোকসাহিত্য।
লোকসাহিত্যের প্রাচীনতম নির্দশন হলো - ছড়া / প্রবচন ও ধাঁধা।
লোকসাহিত্যের উপাদান মূলত গ্রামীণ এলাকার অখ্যাত সাহিত্যিকদের রচনা।
২৫২৬৪
কোনটি হযরত মুহাম্মদ (স)- এর জীবনী গ্রন্থ?
উত্তর
মরু-ভাস্কর
সমাধান
হযরত মুহাম্মদ ( স) এর জীবনীগ্রন্থ "মরুভাস্কর" (১৯৫৭) এর রচয়িতা কাজী নজরুল ইসলাম।
নজরুল রচিত অপর একটি জীবনীমূলক গ্রন্থ "চিত্তনামা "।
তার রচিত উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ হলো - অগ্নিবীণা, সাম্যবাদী ইত্যাদি।
২৫২৬৭
সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে- এই বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ
উত্তর
বিশেষ্য
২৫২৭০
‘যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন জন’- প্রবচনটির অর্থ কি?
উত্তর
মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়