T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫২৮১

‘সংশয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রত্যয়
সমাধান
সংশয়: (বিশেষ্য পদ) সন্দেহ, দ্বিধা, দ্বৈধজ্ঞান; অবিশ্বাস; ভয়। প্রত্যয়: (বিশেষ্য পদ) নিশ্চয়তা, প্রতীতি, বিশ্বাস।
২৫২৮২

‘অনিল’ শব্দের অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাতাস
সমাধান
Hints: " রাত্রি" শব্দের অর্থ - রাত। অনিল অর্থ - বাতাস শুদ্ধ অর্থ - পবিত্র, নির্দোষ, নির্ভুল। আঁধার অর্থ - অন্ধকার। অরন্য অর্থ - বন
২৫২৮৩

'সোনালী কাবিন' কোন কবির কাব্যগ্রন্থ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আল মাহমুদ
সমাধান
'সোনালী কাবিন' আল মাহমুদের কাব্যগ্রন্থ। সোনালী কাবিন আল মাহামুদের সনেট জাতীয় কাব্য যা ১৯৭৩ সালে প্রকাশিত হয়। আল মাহমুদ যে সকল সাহিত্য রচনা করেছেন তার মধ্যে সোনালী কাবিন তাকে বেশি পরিচিতি প্রদান করেছে। এতে মোট ৪১টি কবিতা রয়েছে। প্রথম কবিতা 'প্রকৃতি' এবং শেষ কবিতা ' সোনালী কাবিন '। সোনালী কাবিন কাব্যগ্রন্থটির আকর্ষণের পিছনে সবচেয়ে বড় কারন হচ্ছে সোনালী কাবিন নামক এই কবিতাটি। কারন এটি একক কোন কবিতা নয়। কবিতাটি ১৪টি সনেট দিয়ে সাজানো। ( মানে "সোনালী কাবিন" কাব্যগ্রন্থের 'সোনালী কাবিন' কবিতাটিতে ১৪ লাইনের আলাদা আলাদা ১৪টি কবিতা রয়েছে)।
২৫২৮৪

বাংলাদেশের সিরাজদ্দৌলা নাটক কে রচনা করেছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সিকানদার আবু জাফর
সমাধান
বাংলাদেশের সিরাজদ্দৌলা নাটক সিকানদার আবু জাফর রচনা করেছেন। সিকান্দার আবু জাফর (১৯ মার্চ ১৯১৮/১৯১৯ - ৫ আগস্ট ১৯৭৫) একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত। তার উল্লেখযোগ্য নাটক সম্পাদনা: সিরাজউদ্দৌলা (১৯৬৫), মহাকবি আলাওল (১৯৬৬), শকুন্ত উপাখ্যান (১৯৫২), মাকড়সা (১৯৬০)।
২৫২৮৫

বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম নির্দেশ করুন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কথোপকথন
সমাধান
বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কথোপকথন। উইলিয়াম কেরি ১৮০১ সালে ‘বাংলা ব্যাকরণ’ ও বাংলা গদ্যে ‘কথোপকথন’ গ্রন্থ প্রকাশ করেন। ১৮১২ সালে তার বিখ্যাত ‘ইতিহাসমালা’ গ্রন্থটি প্রকাশিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে তার বইগুলো অনবদ্য অবদান রেখে চলেছে। ১৮৩৪ সালের ৯ জুন শ্রীরামপুরে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলা ভাষা ও বাঙালির জীবনমান উন্নয়নে তিনি কাজ করে গেছেন।
২৫২৮৬

কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফারসি শব্দ ব্যবহার করেন্-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সৈয়দ মুজতবা আলী
সমাধান
কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফারসি শব্দ ব্যবহার করেন্ - সৈয়দ মুজতবা আলী। সম্পাদনা সৈয়দ মুজতবা আলী (১৩ সেপ্টেম্বর ১৯০৪ - ১১ ফেব্রুয়ারি ১৯৭৪) একজন বিংশ শতকী বাঙালি সাহিত্যিক। তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা। তিনি তাঁর ভ্রমণকাহিনির জন্য বিশেষভাবে জনপ্রিয়। বহুভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর রচনা একই সঙ্গে পাণ্ডিত্য এবং রম্যবোধে পরিপুষ্ট।
২৫২৮৭

বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ফারসি থেকে
সমাধান
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দগুলোর মধ্যে ফারসি শব্দই সবচেয়ে বেশি। ফারসি শব্দ : বাংলায় ব্যবহৃত ফারসি শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা যায়:— i. ধর্মসংক্রান্ত শব্দ: খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি। ii. প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি। iii. বিবিধ শব্দ: আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।
২৫২৮৮

'রাখালী' কাব্য কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জসীমউদ্দীন
সমাধান
'রাখালী' কাব্য জসীমউদ্দীনের লেখা। রাখালী বাংলাদেশের পল্লি কবি জসীম উদ্ দীনয়ের ১৯ টি কবিতা নিয়ে তৈরি একটি কবিতার বই। জসীম উদ্ দীনয়ের তরুন বয়সের লেখা কবিতাগুলো রয়েছ। বইটি ১৯২৭ সালে পলাশ প্রকাশনী থেকে প্রকাশ পায়। প্রচ্ছদ একেঁছেন নন্দলাল বসু। পৃষ্টা সংখ্যা ৬৮ টি। কবিতা গুলোতে পল্লির জীবন বেশি প্রভাব রয়েছে।
২৫২৮৯

“যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবানী। সে সবে কাহার জন্ম নির্ণয় ন জানি”।- এর লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আবদুল হাকিম
২৫২৯০

কোন বিষয় নিয়ে ' আরেক ফাল্গুন' উপন্যাসটি রচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভাষা আন্দোলন
সমাধান
ভাষা আন্দোলন নিয়ে ' আরেক ফাল্গুন' উপন্যাসটি রচিত। আরেক ফাল্গুন (উপন্যাস) – জহির রায়হান – ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস। প্রকাশকাল - ১৯৬৯ সাল।