T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৩১১

'ধূসর পাণ্ডুলিপি' কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জীবনানন্দ দাশ
সমাধান
'ধূসর পাণ্ডুলিপি' জীবনানন্দ দাশের রচনা। ধূসর পান্ডুলিপি কবি জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি ১৯৩৬ খ্রিষ্টাব্দে (১৩৪৩ বঙ্গাব্দ) ভারতে প্রকাশিত হয়। জীবনানন্দ এই বইটি কবি বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন।
২৫৩১২

'অলীক' --এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাস্তব
সমাধান
অলীক এর বিপরীত শব্দ হলো - বাস্তব, সত্য। লৌকিক এর বিপরীত শব্দ হলো - অলৌকিক। বাস্তব এর বিপরীত শব্দ হলো - অবাস্তব। সঠিক উত্তর - বাস্তব।
২৫৩১৩

নিচের কোনটি প্রথম প্রকৃত বাংলা উপন্যাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দুর্গেশনন্দিনী
সমাধান
প্রথম প্রকৃত বাংলা উপন্যাস দুর্গেশনন্দিনী। দুর্গেশনন্দিনী সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। ১৮৬৫ সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয়। দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্রের চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়সের রচনা। এই উপন্যাস প্রকাশিত হওয়ার পর বাংলা কথাসাহিত্যের ধারায় এক নতুন যুগ প্রবর্তিত হয়। ষোড়শ শতাব্দীর শেষভাগে উড়িষ্যার অধিকারকে কেন্দ্র করে মোঘল ও পাঠানের সংঘর্ষের পটভূমিতে এই উপন্যাস রচিত হয়। তবে এটিকে সম্পূর্ণরূপে ঐতিহাসিক উপন্যাস মনে করা হয় না। কোনো কোনো সমালোচক এই উপন্যাসে ওয়াল্টার স্কটের আইভানহো উপন্যাসের ছায়া লক্ষ্য করেছেন। বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় এই উপন্যাসের তেরোটি সংস্করণ প্রকাশিত হয় এবং ইংরেজি ও অন্যান্য ভারতীয় ভাষাতেও এটি অনূদিত হয়।
২৫৩১৪

'নন্দিত নরকে' -- কার লেখা উপন্যাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হুমায়ূন আহমেদ
সমাধান
'নন্দিত নরকে' - - হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস। হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮–১৯ জুলাই ২০১২) ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে, ১৯৭২ সালে প্রকাশিত হয়। সত্তর দশকের এই সময় থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প - উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তার গল্প - উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তার সৃষ্ট হিমু এবং মিসির আলি ও শুভ্র চরিত্রগুলি বাংলাদেশের যুবকশ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে।
২৫৩১৫

'সংহারক' শব্দের অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১ এবং ২ উভয়ই
সমাধান
'সংহারক' শব্দের অর্থ বিনাশকারী ও সংহারকারী। সংহারক (বিশেষণ পদ) টির সঠিক অর্থ: সংহারকারী, সংহর্তা, বধকারী।
২৫৩১৬

নিম্নের কোন বানানটি সঠিক নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ছোয়াচে
সমাধান
সঠিক বানান - বিশেষণ। অপর ৩ টি শব্দের সঠিক বানান হচ্ছে - রোগাক্রান্ত, ছোঁয়াচে, ব্যাধি।
২৫৩১৭

'সমীর' শব্দের অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাতাস
সমাধান
'সমীর' শব্দের অর্থ বাতাস। সমীর শব্দের অর্থ: বায়ু, বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ।
২৫৩১৮

'তিনটি বছর' এখানে 'তিনটি' কোন পদ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিশেষণ
সমাধান
'তিনটি বছর' এখানে 'তিনটি' বিশেষণ পদ। যে পদ বাক্যের অন্য কোন পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে। অর্থাৎ, বিশেষণ পদ অন্য কোন পদ সম্পর্কে তথ্য বা ধারণা প্রকাশ করে, বা অন্য পদকে বিশেষায়িত করে।
২৫৩১৯

নিম্নের কোন বাক্যটি শুন্ধ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সে আরোগ্য লাভ করেছে
সমাধান
'সে আরোগ্য লাভ করেছে' - বাক্যটি শুন্ধ। অন্নভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, সাবধানপূর্বক চলবে, আমি সন্তোষ হলাম। উক্ত বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।
২৫৩২০

'বাপের ঠাকুর' বাগধারাটির অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উচ্ছন্নে যাওয়া
সমাধান
'বাপের ঠাকুর' বাগধারাটির অর্থ উচ্ছন্নে যাওয়া‌ 'বাপের ঠাকুর’ বাগধারাটির অর্থ - উঃ উচ্ছন্নে যাওয়া।