T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৩২১

নিম্নের কোন বানানটি অশুদ্ধ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মনকষ্ট
সমাধান
মনঃ + কষ্ট = মনঃকষ্ট বিসর্গ সন্ধির নিয়মানুযায়ী গঠিত এই শব্দে বিসর্গ বিদ্যমান থাকবে। সূত্রঃ নবম - দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই
২৫৩২২

"জুতো সেলাই থেকে চণ্ডিপাঠ" কথাটি কি অর্থে ব্যবহৃত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ছোট বড় যাবতীয় কাজ করা
সমাধান
"জুতো সেলাই থেকে চণ্ডিপাঠ" কথাটি ব্যবহৃত হয় - ছোট বড় যাবতীয় কাজ করা।
২৫৩২৩

'রাজঘটক' বাগধারাটি ব্যবহৃত হয় কোন অর্থে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চমৎকার মিল
সমাধান
'রাজঘটক' বাগধারাটি ব্যবহৃত হয় রাজঘটক = উত্তম মিলন। রাজঘটক বাগধারা টির অর্থ: উত্তম মিলন, মধ্যম মিলন, অধম মিলন।
২৫৩২৪

'স্বামী' শব্দের প্রতিশব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১, ২, ৩, সবগুলোই
সমাধান
স্বামী শব্দটির সমার্থক শব্দ বা পতিশব্দ: কান্ত, নাথ,পতি,অধিপতি,দয়িত,প্রভু, মালিক, মনিব।
২৫৩২৫

'জব' শব্দের অর্থ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জবান
সমাধান
'জব' শব্দের অর্থ - জবান। 'জব' শব্দের অর্থ - জবান (বিৎ ভাষা); কথা; প্রতিশ্রুতি; জিহ্বা।
২৫৩২৬

কোন ধাতুর সাথে পুরুষ ও কালসূচক ক্রিয়া বিভক্তি যোগে সেই ক্রিয়াপদ গঠিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নাম ধাতুর ক্রিয়া
সমাধান
বিশেষ্য, বিশেষণ ও ধ্বন্যাত্বক অব্যয়ের সাথে আ প্রত্যয় যোগে গঠিত নামধাতুর সাথে ক্রিয়াবিভক্তি যোগে যে ক্রিয়া গঠিত হয় তাকে নামধাতুর ক্রিয়া বলে। গঠন - নামশব্দ + আ প্রত্যয় = নামধাতু + ক্রিয়াবিভক্তি = নামধাতুর ক্রিয়া।উদাহরণ - শিক্ষক ছাত্রটাকে বেতালেন।
২৫৩২৭

বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়া পদ গঠিত হয় তাকে বলে -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মিশ্র ক্রিয়া
সমাধান
বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়া পদ গঠিত হয় তাকে বলে - মিশ্র ক্রিয়া।
২৫৩২৮

'যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্ট বেটাই চোর '- এ বাক্যে হারায় কোন ধাতু?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রযোজক
সমাধান
'যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্ট বেটাই চোর ' - এ বাক্যে হারায় প্রযোজক ধাতু। প্রযোজক ধাতু: মৌলিক ধাতুর সাথে 'আ' বা 'ওয়া' যুক্ত হয়ে ণিজন্ত বা প্রযোজন ধাতু গঠিত হয়। এটা এক ধরনের সাধিত ধাতু। যেমন - _/কর + আ = করা। ''যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর।'', এখানে ''হারায়'' হল প্রযোজক ধাতু।
২৫৩২৯

'আভরণ' শব্দের অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অলংকার
২৫৩৩০

কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ডাইনী