T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৩৩১

"মন্ত্রের সাধন কিংবা শরীর পতন" -এখানে 'কিংবা' অব্যয়টি কোন অব্যয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিয়োজক অব্যয়
সমাধান
‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ - এখানে ‘কিংবা’ অব্যয়টি বিয়োজক অব্যয়। কারণ ‘কিংবা’ অব্যয়টি দুটি বাক্যাংশের বিয়োজক। যে সকল অব্যয় অব্যৗক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন - বজ্রের ধ্বনি - কড়কড়, বাতাসের গতি - শনশন। যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন,বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বলে।
২৫৩৩২

'ঢাকের কাঠি' বাগধারার অর্থ -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তোষামুদে
সমাধান
‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ ; তোষামুদে।
২৫৩৩৩

'বাবুর্চি' কোন ভাষার শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তুর্কি
২৫৩৩৪

কার অর্থবাচকতা নেই , অর্থদ্যোতকতা আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপসর্গের
সমাধান
কার অর্থবাচকতা নেই , অর্থদ্যোতকতা আছে - উপসর্গের। ‘উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। এর কাজ হলো নতুন নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। মনে রাখতে হবে, উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, “সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে, এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে এর অর্থের প্রসারণ, সঙ্কোচন বা অন্য পরিবর্তন আনয়ন করে দেয়। এরূপ অব্যয় শব্দকে উপসর্গ বলে।”
২৫৩৩৫

'চাকা' গ্রন্থটির রচয়িতা -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সেলিম আল -দীন
সমাধান
'চাকা' গ্রন্থটির রচয়িতা - সেলিম আল - দীন। সেলিম আল দীন (১৮ আগস্ট, ১৯৪৯ - ১৪ জানুয়ারি, ২০০৮) একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নাটকের আঙ্গিক ও ভাষার উপর গবেষণা করেছেন। বাংলা নাটকের শিকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। উল্লেখযোগ্য নাটকসমূহ সম্পাদনা: জন্ডিস ও বিবিধ বেলুন (১৯৭৫), বাসন (১৯৮৫), মুনতাসির ফ্যান্টাসী( তন্ময় দাস ), শকুন্তলা, কীত্তনখোলা (১৯৮৬), কেরামতমঙ্গল (১৯৮৮), যৈবতী কন্যার মন (১৯৯৩), চাকা (১৯৯১)।
২৫৩৩৬

বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহন করেছে চীনা ভাষা হতে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চা, চিনি
সমাধান
‘চা, চিনি’ শব্দ দুটি বাংলা চীনা ভাষা হতে গ্রহণ করেছে। ‘চাকু’ (তুর্কি), চাকর (ফরাসি); ‘খদ্দর ও হরতাল’ গুজরাটি ভাষার শব্দ। ‘রিক্সা’ জাপানি, রেস্তোরাঁ ফরাসি ভাষা হতে বাংলা ভাষা গ্রহণ করেছে।
২৫৩৩৭

যে উদ্ভিদ একবার মাত্র ফল দিয়ে মরে যায়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ওষধি
সমাধান
যে সব গাছ একবার ফল দিয়ে মারা যায় তাদের ওষধি গাছ বলে যেমন ধান, গম, কলা, ভুট্টা প্রভৃতি। আর যে সব গাছের ঔষধি গুণ আছে, তাকে ঔষধি গাছ বলা হয়। যেমন তুলসী, বাসব, প্রভৃতি।
২৫৩৩৮

ভাষার সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
সমাধান
বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে। ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা।
২৫৩৩৯

'অভিনিবেশ' শব্দের অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মনোযোগ
সমাধান
‘অভিনিবেশ’ শব্দটি বিশেষ্যপদ, যার অর্থ : মনোযোগ। অভিরুচি শব্দটি বিশেষ্যপদ, যার অর্থ: অষিনাষ; বাসনা। ‘নিস্পৃহ’ শব্দটি বিশেষণ পদ, যার অর্থ: কামন্যাশূন্য; স্পৃহাহীন, বাসনাহিবীন।
২৫৩৪০

'চক্ষুদান ' -এর ব্যঙ্গার্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চুরি
সমাধান
চক্ষুদান করা (চুরি): পকেটমার আমার কলমটা চক্ষুদান করে নিয়ে গেল।