T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৩৪১

নিম্নে কোন বাক্যটি সঠিক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আমার কথাই প্রমাণিত হলো।
২৫৩৪২

ইসমাইল হোসেন সিরাজী'র গ্রন্থ -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রায় নন্দিনী
সমাধান
ইসমাইল হোসেন সিরাজী'র গ্রন্থ - রায় নন্দিনী। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০ - ১৯৩১) ছিলেন একজন বাঙালি লেখক ও কবি। তিনি ১৯ ও ২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন। তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল - প্রবাহ কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তিনি কারাবন্দী হন। তার উল্লেখযোগ্য উপন্যাস সম্পাদনা: রায়নন্দিনী (১৯১৫), তারাবাঈ (১৯১৬), ফিরোজা বেগম (১৯১৮), নূরউদ্দীন (১৯১৯), জাহানারা (১৯৩১)।
২৫৩৪৩

"কর্মভোগ এড়ানো যায় না" - এখানে 'কর্ম' কোন অর্থ প্রকাশ করছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কৃতকর্ম
সমাধান
‘কর্মভোগ এড়ানো যায় না’ – এখানে ‘কর্ম’ শব্দটি দ্বারা কৃতকর্ম অর্থ প্রকাশ করছে।
২৫৩৪৪

বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
২৫৩৪৫

'ভানু সিংহ ঠাকুরের পদাবলী' -এর রচয়িতা -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
'ভানু সিংহ ঠাকুরের পদাবলী' - এর রচয়িতা - রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর এর ব্রজবুলি ভাষায় রচিত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে "ভানুসিংহ ঠাকুর " ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। ১৮৮৪ সালে সেই কবিতাগুলিই ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়। কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে বিভিন্ন সময়ে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবিতাগুলি রচনার ইতিহাস পরবর্তীকালে জীবনস্মৃতি গ্রন্থের ভানুসিংহের কবিতা অধ্যায় বিবৃত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
২৫৩৪৬

'দুই বিঘা জমি' কবিতাটি রচনা করেছেন ---।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কবি রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
'দুই বিঘা জমি' কবিতাটি রচনা করেছেন - - কবি রবীন্দ্রনাথ ঠাকুর। দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ব্যঙ্গাত্মক কবিতা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের " চিত্রা" নামক কাব্যগ্রন্থের একটি কবিতা। বাংলার গ্রামীণ সমাজের শ্রেণীবিভেদ আর দুর্বলের উপর সবলের অনাচার - অবিচার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি লিখেছেন। এই কবিতায় গরীব শ্রেণীর অসহায়ত্বের দিক দেখানো হয়েছে। এখানে একটি লোকের জমি জোর করে জমিদার এর দখলে নেওয়ার ঘটনা অতি নিপুণভাবে কবিতার ছন্দে বলা হয়েছে। এই কবিতার উপর ভিত্তি করে হিন্দি দো বিঘা জমিন চলচ্চিত্রটি নির্মাণ করা হয়।
২৫৩৪৭

'শশী' ও 'কুমুদ' বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দু'টি চরিত্র?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পুতুল নাচের ইতিকথা
সমাধান
প্রশ্নে উল্লিখিত (‘শশী’ ও ‘কুমু’) ‘কুমুদ’ নামটির হবে ‘কুসুম’। এ দুটি চরিত্র ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসের । মানিক বন্দোপাধ্যায়ের এ উপন্যাসে পুতুল বলতে চরিত্রগুলোকে বোঝানো হয়েছে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো অন্যোর অল্প ধাক্কাতে চালিত হয়। ‘নিতাই’ ও ‘ঠাকুরঝি’ তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাসের চরিত্র। ‘শাকের ‘ চরিত্রটি রশীদ রচিত ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গোরা’ উপন্যাসের উল্লেখযোগ্য রচিত্র গোরা, পরেশবাবু, সুচরিতা, কৃষ্ণয়াল ও আনন্দময়ী।
২৫৩৪৮

'মৃগেন্দ্র' -এর প্রতিশব্দ -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সিংহ
সমাধান
পশুরাজ মৃগরাজ মৃগেন্দ্র হর্ষক্ষ হরির মেয়ে কেশরীকে বিয়ে করে। উপরের বাক্যের – পশুরাজ,মৃগরাজ, মৃগেন্দ্র, হর্ষক্ষ, হরি,কেশরী হল সিংহের প্রতিশব্দ।
২৫৩৪৯

কোথায় যাওয়া হচ্ছে? -- এটি কোন বাচ্যের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভাববাচ্য
সমাধান
কোথায় যাওয়া হচ্ছে? - - এটি ভাববাচ্যের উদাহরণ। ভাববাচ্য : বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোন কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়। যেমন - আমার খাওয়া হল না। (নামপুরুষের ক্রিয়াপদ) তোমার যাওয়া হবে না। (নামপুরুষের ক্রিয়াপদ) এ পথে চলা যায় না। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত)
২৫৩৫০

অভিধানে কোন শব্দ আগে বসবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চাঁটি
সমাধান
অভিধান এক ধরনের বই, যাতে একটি নির্দিষ্ট ভাষার শব্দসমূহ বর্ণানুক্রমে তালিকাভূক্ত থাকে এবং শব্দসমূহের অর্থ, উচ্চারণ, ব্যূৎপত্তি, ব্যবহার ইত্যাদি বর্ণিত ও ব্যাখ্যায়িত থাকে। অভিধান বিভিন্ন রকমের হতে পারে। যেমন কোন অভিধানে শব্দের এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ থাকতে পারে, কোন অভিধানে কোন শব্দ কীভাবে ব্যবহার হবে সেটির বর্ণনা থাকতে পারে; জীবনীর অভিধানে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের জীবনীর সঙ্কলন থাকতে পারে, প্রযুক্তি সম্পর্কিত অভিধানে প্রযুক্তির সুনির্দিষ্ট বিভাগ সম্পর্কিত শব্দসমূহের অর্থ ও ব্যাখ্যা থাকে। অনেক সময় অভিধানের ব্যাপ্তি বিস্তৃত হয়ে বিশ্বকোষের কাছাকাছি চলে যেতে পারে।