২৫৩৫১
'আগে প্রতি বছর এখানে খেলা হত' -- এ বাক্যে কোন ধরনের অতীতকালের প্রয়োগ লক্ষ্য করা যায়?
উত্তর
নিত্যবৃত্ত অতীতকাল
সমাধান
'আগে প্রতি বছর এখানে খেলা হত' - - এ বাক্যে নিত্যবৃত্ত অতীতকালের প্রয়োগ লক্ষ্য করা যায়।
নিত্যবৃত্ত অতীত:
যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলা হয়।
যেমন:
বাবা প্রতিদিন বাজার করতেন।
ছুটিতে প্রতিবছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম।
২৫৩৫২
'আনারস' এবং 'চাবি' শব্দ দুটি বাংলা ভাষায় কোন ভাষা হতে গৃহীত হয়েছে?
উত্তর
পর্তুগীজ
সমাধান
বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, এসব শব্দকে বরা হয় বিদেশি শব্দ। যেমন -
পর্তুগিজ : আনারস, চাবি, আলপিন, বালতি ইত্যাদি
আরবি : আর্লাহ, ইসলাম, কলম, রায় ইত্যাদি
ওলন্দাজ : ইস্কাপন, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি।
বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন: কোল, মুন্ড প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব
শব্দকে দেশি শব্দ বলে। যেমন - কুলা, টোপর, ডাব, ডাগর, ঢেকি ইত্যাদি।
২৫৩৫৩
''বাদলের ধারা " ঝরে ঝর ঝর' -- নিন্মরেখ পদটির কারক ও বিভক্তি কোনটি?
উত্তর
অধিকরণ কারকে দ্বিতীয়া
সমাধান
''বাদলের ধারা " ঝরে ঝর ঝর' - - নিন্মরেখ পদটি অধিকরণ কারকে ২য়া বিভক্তি।
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।
দ্বিতীয়া বিভক্তি: মন আমার নাচে রে আজিকে।
২৫৩৫৪
কোনগুলো দন্ত্য ধ্বনি?
উত্তর
ত , থ , দ , ধ, ন
সমাধান
জিহবার ডগা উপরের পাটির দাঁতের পেছনের অংশকে স্পর্শ করে বায়ুপথে বাঁধা সৃষ্টি করে তাকে দন্ত্য ধ্বনি বলে। ত , থ , দ , ধ, ন দন্ত্য ধ্বনি।
২৫৩৫৫
'অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো -
উত্তর
অন্তমিল থাকে না
সমাধান
‘অমিত্রাক্ষর’ শব্দের অর্থ : যেখানে অক্ষরের মিত্রতা বা মিল নেই থাকে না। চরণ শেষে অন্তমিলের বাঁধাধরা নিয়ম থেকে মুক্ত কিন্তু পর্ব বিন্যাসে সমতা ৮ + ৬ মাত্রার উপস্থিতি দেখা যায়। তাই সঠিক উত্তর (d)।
২৫৩৫৬
ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় --
উত্তর
কৃদন্ত শব্দ
সমাধান
ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় - - কৃদন্ত শব্দ।
কৃদন্ত শব্দ: কৃৎপ্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ।
যেমন : চলন্ত, জমা ও লিখিত।
২৫৩৫৭
মধুসূদন খ্রিষ্টধর্মে দীক্ষিত হন-
উত্তর
১৮৪৩ খ্রিষ্টাব্দে
সমাধান
মধুসূদন খ্রিষ্টধর্মে দীক্ষিত হন - ১৮৪৩ খ্রিষ্টাব্দে।
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা।
তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
১৮৪৩ সালে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের নিকট মধুসূদন খ্রিষ্টধর্ম গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেন। এরপর ওই বছরই ১৩ ফেব্রুয়ারি মিশন রো - তে অবস্থিত ওল্ড মিশন চার্চ নামে এক অ্যাংলিক্যান চার্চে গিয়ে তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করেন। তাকে দীক্ষিত করেছিলেন পাদ্রী ডিলট্রি। তিনিই তার "মাইকেল" নামকরণ করেন। মধুসূদন পরিচিত হন "মাইকেল মধুসূদন দত্ত" নামে। তার এই ধর্মান্তর সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
২৫৩৫৮
'সংশয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর
প্রত্যয়
সমাধান
‘সংশয়’ শব্দটি বিশেষ্য পদ, যার অর্থ : সন্দেহ, দ্বিধা। এর বিপরীত শব্দ প্রত্যয়।
২৫৩৫৯
'সন্ধ্যায় সূর্য অন্ত যায়' এটি কোন বর্তমান কালের?
উত্তর
নিত্যবৃত্ত বর্তমান
সমাধান
স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নত্যবৃত্ত বর্তমান কাল বলে। যেমন - ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’। (স্বাভাবিকতা)’ ‘আমি রোজ সকালে বেড়াতে যাই ( অভ্যস্ততা)। যে ক্রিযঅ বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন: সে ভাত খায়। আমি বাড়ি যাই। যে কাজ শেষ হয়নি, এখনও চলছে, সে কাজ বোঝাবার জন্য ঘটমান বর্তমান কাজ ব্যবহৃত হয়। যেমন - নীলা গান গাইছে। হাসান বই পড়ছে। ক্রিয়া পূর্বে শেষ হলেও তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন: এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
২৫৩৬০
'রাত্রি'র সমার্থক শব্দ নয় -
উত্তর
বারিদ
সমাধান
‘রাত্রি’র সমার্থক শব্দ : শর্বরী, রজনী, যামিনী, নিশি, রাত, নিশা, বিভাবরী প্রভৃতি। অপরদিকে ‘বারিদ’ হচ্ছে ‘মেঘ’ শব্দের সমার্থক।