২৫৩৬১
'ব্রজবুলি' বলতে কি বোঝায়?
উত্তর
একরকম কৃত্রিম কবিভাষা
সমাধান
‘ব্রজবুলি’ বলতে বোঝায় একরম কৃত্রিম কবিভাষা। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ রচিত হয়েছে এ ভাষায়। মূলত মৈথিলি ও বাংরা মিশ্রিত এই মধুর সাহিত্যিক ভাষায় রচিত রাখা - কৃষ্ণবিষয়ক পদ।
২৫৩৬২
ইহলোকে যা সামান্য নয় -
উত্তর
অলোকসামান্য
সমাধান
ইহলোকে যা সামান্য নয় - আলোকসামান্য; যার সাধারণের মধ্যে যায় না এমন - অনন্য সাধারণ।
২৫৩৬৩
'গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান'। পঙক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ?
উত্তর
জীবন-বন্দনা
সমাধান
প্রশ্নে উল্লিখিত পঙক্তিটি কাজী নজরূল ইসলাম রচিত ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের ‘সাম্যবাদী’ কবিতার অংশ। এ কাব্যে তিনি বিপ্লবাত্মক বক্তব্য দিয়েছেন কুসংস্কার, ধর্মীয় ভণ্ডামি, মানবিকতা নিয়ে । এ গ্রন্থের উর্লেখযোগ্য কবিতা: সাম্যবাদী, ঈশ্বর, মানুষ, পাপ, বারাঙ্গনা, কুল - মজুর।
২৫৩৬৪
প্রত্যয়গত ভাবে শুদ্ধ কোনটি?
উত্তর
উৎকৃষ্ট
সমাধান
গুণবাচক বিশেষ্য পদের সঙ্গে তা প্রত্যয় যোগ করলে ভুল হয়। ‘উৎকর্ষ’ বিশেষ্য পদটির সাথে তা প্রত্যয় যোগে ‘উৎকর্ষতা’ অশুদ্ধ এবং ‘উৎকৃষ্টতা’ বিশেষ্য পদটির বিশেষণ উৎকৃষ্ট। সুতরাং প্রশ্নে প্রদত্ত b, c ও d তিনটি শব্দই প্রত্যয়গতভাবে শুদ্ধ।
২৫৩৬৫
'পূণ্যে মতি হোক' বাক্যে পূণ্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
উত্তর
বিশেষ্য
সমাধান
‘পূণ্য’ শব্দটি গুণবাচক বিশেষ্য পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তাই গুণবাচক বিশেষ্য পদ। যেমন - সুখ, দু:খ, পাপ, পুণ্য ইত্যাদি।
২৫৩৬৬
চাঁদ কোন শ্রেনীর শব্দ?
উত্তর
তদ্ভব
সমাধান
‘চাঁদ তদ্ভব শ্বদ। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন - সংস্কৃত হস্ত, প্রাকৃত হস্থু, তদ্ভব হাত; সংস্কৃত চন্দ্র, প্রাকৃত চংদ, তদ্ভব চাঁদ। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্থিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। মেন - চন্দ্র, সূর্য, নক্ষত্র ইত্যাদি। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধ - তৎসম শব্দ। যেমন - জোৎস্না - জ্যোছনা, গৃহিনী - গিন্নী, বৈষ্ণব - বোষ্ট ইত্যাদি। বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন - কোল, মুণ্ডু প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শ্বদকে দেশি শব্দ বলা হয়। যেমন - কুলা, চোঙ্গা, ডাব, ঢেঁকি ইত্যাদি।
২৫৩৬৭
'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি' এটি কোন ধরনের বাক্য?
উত্তর
যৌগিক বাক্য
সমাধান
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন - ‘তার বয়স হয়েছে, কিন্তু বু্দিধ হয়নি’, ‘বিপদ এবং দু:খ এক সময়ে আসে’ ইত্যাদি। যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া ( বিধয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - ‘পুকুরে পদ্মফুল জন্মে’, ‘খোকা আজ সকালে স্কুলে গিয়েছে’ ইত্যাদি। যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - ‘যে পরিশ্রম করে, সেই সুখ লাভছ করে’।
২৫৩৬৮
তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে 'না' -এর ব্যবহার কি অর্থে?
উত্তর
প্রশ্নবোধক
সমাধান
‘তুমি না বলেছিলে আগামীকাল আসবে?’ - এখানে ‘না’ প্রশ্নবোধক অর্থে ব্যবহার করা হয়েছে।
২৫৩৭০
'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
উত্তর
সমাপ্তি
সমাধান
‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘সমাপ্তি’ গল্পের নায়িকা। এছাড়া ‘দেনা - পাওনা’, ‘পোষ্টমাষ্টার’ ও ‘মধ্যবর্তিনী’ গল্পের প্রধান চরিত্র হলো যথাক্রমে ; নিরুপমা, রতন এবং হরসুন্দরী ও শৈলবালা।