২৫৩৭১
'আত্মঘাতী বাঙালী' কার রচিত গ্রন্থ?
উত্তর
নীরদচন্দ্র চৌধুরী
সমাধান
‘আত্মঘাতী বাঙ্গালী’ নীরকচন্দ্র চৌধুরী রচিত গ্রন্থ।
২৫৩৭২
'চতুরঙ্গ' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর
হুমায়ুন কবির
সমাধান
‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির। তিনি মূলত লেখক ও রাজনীতিবিদ ছিলেন। তার রচিত কাব্য ; স্বপ্নসাধ, সাথী ও অষ্টাদশ এবং উপন্যাস ‘নদী ও নারী’।
২৫৩৭৩
জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ কোনটি?
উত্তর
ঝরা পালক
সমাধান
জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ ঝরা পালক।
১৯২৭ খ্রিস্টাব্দে (১৩৩৪ বঙ্গাব্দ) কলকাতার সিটি কলেজে টিউটরের চাকুরী করার সময় জীবনানন্দ দাশ তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশ করেন।
প্রকাশক হিসেবে লেখা ছিল: শ্রীসুধীরচন্দ্র সরকার, ৯০/২/এ হ্যারিসন রোড, কলিকাতা। গ্রন্থটি ছেপেছিলেন এ. চৌধুরী ফিনিক্স প্রিন্টিং ওয়ার্কস, ২৩ নং কালিদাস সিংহ লেন, কলিকাতা। প্রচ্ছদে পাখির আটিটি পালকের ছবি দেয়া ছিল।
২৫৩৭৪
বোতাম, বালতি, আনারস ও চাবি শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে?
উত্তর
পর্তুগিজ
সমাধান
পর্তুগিজ ভাষার শব্দ হলো - আনারস, আলপিন, সাবান, বালতি, পাউরুটি, গুদাম, চাবি ইত্যাদি।
ফারসি ভাষার শব্দ হলো - খোদা, দোযখ, আল্লাহ, ইসলাম ইত্যাদি।
দেশি ভাষার শব্দ হলো - কুলা, গঞ্জ, টোপর,ঢেঁকি ইত্যাদি।
২৫৩৭৫
'রেস্তোরাঁ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর
ফরাসি
সমাধান
পর্তুগিজ শব্দ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ৷
ফরাসি শব্দ : কার্তুজ, কুপন , ডিপো, রেস্তোরাঁ।
চীনা শব্দ : চা, চিনি, লুচি, সাম্পান।
২৫৩৭৬
কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর
ধূমকেতু
সমাধান
কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন।
ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি দ্বি - সাপ্তাহিক পত্রিকা, যা ১৩২৯ বঙ্গাব্দের ২৬ শ্রাবণ (১৯২২ সালের ১১ আগস্ট) প্রথম প্রকাশিত হয়।
পত্রিকাটি শুরুতে ফুলস্কেপ কাগজের চার পৃষ্ঠায় মুদ্রিত হতো এবং পরে আট পৃষ্ঠায় মুদ্রিত হতো। পত্রিকাটির সর্বশেষ সংস্করণ ১৯২৩ সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল। এর প্রথম সংখ্যায় নজরুলের কবিতা ‘ধূমকেতু’ প্রকাশিত হয়।
২৫৩৭৭
'কাঁটা' কোন ধরনের শব্দ?
উত্তর
তদ্ভব
সমাধান
'কাঁটা' তদ্ভব শব্দ।
যেসব শব্দের মূল পাওয়া গিয়েছে সংস্কৃততে এবং সংস্কৃত থেকে প্রাকৃততে এবং প্রাকৃত থেকে বাংলায় এসেছে সেগুলোকে তদ্ভব শব্দ বলে। তদ্ভব শব্দের অপর নাম খাঁটি বাংলা শব্দ।
উদাহরণ: মাছ, হাত, চাঁদ, কামার ইত্যাদি।
২৫৩৭৮
'সূর্য দীঘল বাড়ি' কোন ধরনের রচনা?
উত্তর
উপন্যাস
সমাধান
'সূর্য দীঘল বাড়ি' উপন্যাস জাতীয় রচনা।
সূর্য দীঘল বাড়ী ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ছায়াছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী।
বিশিষ্ঠ গ্রন্থকার আবু ইসহাক এর ১৯৫৫ সালে প্রকাশিত কালজয়ী (উপন্যাস) সূর্য দীঘল বাড়ী অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়।
এটিই বাংলাদেশের প্রথম সরকারি অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিতে প্রধান প্রধান চরিত্র গুলোতে অভিনয় করেছেন ডলি আনোয়ার, রওশন জামিল, জহিরুল হক, আরিফুল হক, কেরামত মাওলা, এ টি এম শামসুজ্জামান।
২৫৩৭৯
রূপসী বাংলার কবি হিসেবে খ্যাতিমান ---।
উত্তর
জীবনানন্দ দাশ
সমাধান
রূপসী বাংলার কবি হিসেবে খ্যাতিমান - জীবনানন্দ দাশ।
জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম।
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।
মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তাঁর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন।
২৫৩৮০
বাংলা ভাষায় কোরান শরীফ-এর অনুবাদক “ভাই গিরিশচন্দ্র সেন” কোন ধর্মের অনুসারী ছিলেন?
উত্তর
ব্রাহ্ম ধর্ম
সমাধান
ভাই গিরিশচন্দ্র সেন ১৮৮১ - ৮৬ পর্যন্ত ছয় বছরের সাধনা ও পরিশ্রমে টীকাসহ সমগ্র কোরআন শরীফের প্রথম বঙ্গানুবাদ করেন। ১৮৩৫ সালের নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে জন্মগ্রহণ করেন ১৮৭১ সালে ব্রাহ্মধর্মে দীক্ষা লাভ করেন।