২৫৩৮১
যথাক্রমে ষ্ণ এবং হ্ন এর বিশ্লিষ্ট রূপ দেখান।
উত্তর
ষ+ণ, হ+ন
সমাধান
ষ্ণ = ষ + ণ; যেমন - কৃষ্ণ
হ্ন = হ + ন; যেমন - চিহ্ন
২৫৩৮২
কার উদ্যোগে “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ” বিষয়ক দলিল সংগ্রহের প্রকল্প গৃহীত হয়েছিল?
উত্তর
আতাউল গণি ওসমানী
সমাধান
তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনানায়ক ছিলেন। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলায় জন্ম। ১৯৮৪ সালের ১৬ ই ফেব্রুয়ারি পরলোক গমন করেন এ বঙ্গবীর।
২৫৩৮৩
”আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন”- কোন কবি বলেছেন?
উত্তর
সমর সেন
সমাধান
”আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন” - কবি সমর সেন বলেছেন।
সমর সেন ( জন্ম: ১০ অক্টোবর, ১৯১৬ — মৃত্যু: ২৩ আগস্ট, ১৯৮৭) ছিলেন একজন উল্লেখযোগ্য বাংলাভাষী স্বাধীনতা - উত্তর কালের ভারতীয় কবি এবং সাংবাদিক।[১] তিনি বিখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ দীনেশচন্দ্র সেনের পৌত্র।
২৫৩৮৪
রবীন্দ্রনাথ তাঁর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
উত্তর
বসন্ত নাটক
সমাধান
এটি গীতিনাট্য। এ নাটকের বিষয় যৌবনের প্রতীক ঋতুরাজ বসন্তের জয়গান।
২৫৩৮৫
”গরু মাংস খায়” বাক্যটি অশুদ্ধ কেন?
উত্তর
যোগ্যতার অভাব
সমাধান
ভাষার বিচারে বাক্যের তিনটি গুণ থাকে। যোগ্যতা বাক্যের একটি গুন। যোগ্যতা হলো বাক্যের পদ সমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধন ।প্রদত্ত বাক্যটি যোগ্যতা হারিয়েছে। কারণ গরু মাংস খায় না ।
২৫৩৮৬
”দশচক্রে ভগবান ভূত” প্রবাদে ভগবান কে?
উত্তর
ঈশ্বর
সমাধান
দশচক্রে ভগবান ভুত (অনেক চেষ্টায় সত্যকে মিথ্যা বানানো।) : যেখানে চাকরী করো ঘুষ না খেয়ে আর কতদিন ভালো থাকো দেখবো, দশচক্রে ভগবান ভুত হয়ে যায়, আর তুমি?
(দশচক্র /বিশেষ্য পদ/ বহুজনের ষড়যন্ত্র বা কুমন্ত্রণা। দশচক্রে ভগবান ভূত - বহুজনের চক্রান্তের ফলে সংঘটিত অসম্ভন ব্যাপার এইরূপ চক্রান্তে ঈশ্বরকেও ভূত বলে প্রতিপন্ন করা যায়.।)
২৫৩৮৭
ঢাকার নবাব পরিবারের এক মহিলা অংকিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন?
উত্তর
খেয়াপারের তরণী
সমাধান
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা কাব্যের 12 টি কবিতার একটি কবিতা এটি।
২৫৩৮৮
স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে?
উত্তর
সুজনীয়াসু
সমাধান
পত্র লেখার শুরুতে পত্রের বামদিকে প্রাপকের সঙ্গে সম্পর্ক অনুযায়ী সম্বোধন বা সম্ভাষণ লিথতে হয় ।পত্রদাতার সঙ্গে প্রাপকের সম্পর্ক অনূসারে এবং পত্র - প্রাপকের মান,মর্যাদা, এবং সামাজিক প্রতিষ্ঠা অনুযায়ী সম্বোধনসূচক শব্দ নির্বাচন করতে হয়।ধর্ম–সম্প্রদায় অনুসারে এই সম্বোধন বা সম্ভাষণসূচক শব্দের পার্থ্যক্য হতে পারে । যেমন :
ব্যক্তিগত পত্রের সম্ভাষণ রীতি :
শ্রদ্ধাভাজন(পুরুষ): শ্রদ্ধাস্পদেষু,পরম শ্রদ্ধাভাজন,মাননীয়,মান্যবরেষু,মান্যবর,শ্রদ্ধাভাজনেষু ইত্যাদি।
শ্রদ্ধাভাজন (মহিলা): মাননীয়া,মাননীয়াসু,শ্রদ্ধেয়া,শ্রদ্ধাস্পদাসু ইত্যাদি ।
সম্ভ্রান্ত ব্যক্তি : সুধী,মান্যবর,সৌম্য ইত্যাদি ।
সমবয়স্ক প্রিয়জন /বন্ধু (মহিলা) : সুচরিতাসু , সুজনীয়াসু, প্রীতিভাজনীয়াসু ,প্রীতিনিলয়াসু ,সুহৃদয়াসু ইত্যাদি ।
বয়:কনিষ্ঠ (ছেলে): কল্যাণীয়া,কল্যাণীয়াসু, স্নেহাস্পদেষু ,স্নেহভাজনেষু স্নেহের প্রিয়, প্রীতিভাজনেষু ,প্রীতিনিলয়েষু
বয়:কনিষ্ঠ (মেয়ে) : কল্যাণীয়া ,কল্যাণীয়াসু স্নেহের,স্নেহভাজনীয়া,স্নেহভজনীয়াসু ইত্যাদি ।
২৫৩৮৯
শুদ্ধ রূপটি দেখান-
উত্তর
সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সমাধান
'সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান' বাক্যটি সঠিক।
সাহিত্যিক ও সংস্কৃতিক অনুষ্ঠান,
সাহিত্য ও সংস্কৃতিক অনুষ্ঠান,
সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।
২৫৩৯০
”আল্লাহ হাফেজ” শব্দের অর্থ কোনটি?
উত্তর
আল্লাহ আপনাকে রক্ষা করুন
সমাধান
বিদায় সম্ভাষণ বাক্য যেখানে সাক্ষাৎকারের শুভ কামনা করে বিদায় জানানো হয়।