T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৩৯১

”ডাক্তার বাবু” কোন শ্রেণীর শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মিশ্র
সমাধান
ডাক্তার ইংরেজি শব্দ, বাবু তুর্কি শব্দ।
২৫৩৯২

”দ্বন্দ্ব” বলতে বোঝায়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দুই
সমাধান
দ্বন্দ্ব : (বিশেষণ পদ) যুগল, যুগ্ম, মিলন।
২৫৩৯৩

”দুচ্চার” শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দুৎ+চার
সমাধান
”দুচ্চার” শব্দের সন্ধিবিচ্ছেদ দুৎ + চার। ‘ত/দ’ এরপরে ‘চ/ছ’ থাকলে উভয়ে মিলে ‘চ্চ/চ্ছ’ হয়। যেমন - ত্ + চ = চ্চ সৎ + চিন্তা = সচ্চিন্তা, উৎ + চারণ = উচ্চারণ, শরৎ + চন্দ্র = শরচ্চন্দ্র, সৎ + চরিত্র = সচ্চরিত্র, সৎ + চিদানন্দ(চিৎ + আনন্দ) = সচ্চিদানন্দ।
২৫৩৯৪

রবীন্দ্রনাথ ঠাকুরের “শেষের কবিতা” উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সুকুমার সেন
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুরের “শেষের কবিতা” উপন্যাসে ভাষাবিদ সুকুমার সেনের নাম পাওয়া যায়। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়। লেখা ও প্রকাশের দিক থেকে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের দশম উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর এটি লেখেন ১৯২৮ সালে ব্যাঙ্গালোরে, স্বাস্থ্য উদ্ধারের প্রয়াসে সেখানে থাকবার সময়ে। শেষের কবিতা প্রথম প্রকাশিত হয় প্রবাসী’তে, ধারাবাহিকভাবে ভাদ্র থেকে চৈত্র পর্যন্ত। অনেকে একে কবিতার বই ভেবে ভুল করে। আদতে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম রোমান্টিক উপন্যাস ।
২৫৩৯৫

কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মুসলিম মানস ও বাংলা সাহিত্য
সমাধান
মুসলিম মানস ও বাংলা সাহিত্য গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস। মুসলিম মানস ও বাংলা সাহিত্য আনিসুজ্জামানের প্রথম বই, কিন্তু সাড়া - জাগানো রচনা। সামাজিক ইতিহাসের পটভূমিকায় এতে বাঙালি মুসলমানদের সাহিত্যকর্মের (১৭৫৭ - ১৯১৮) আলোচনা আছে। অনেক অজ্ঞাতপূর্ব তথ্য সাজানোর সঙ্গে সঙ্গে ভাষা ও সাহিত্য, ইতিহাস ও ধর্ম, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে সে - সময়ের লেখকদের ভাবনা এতে উদ্‌ঘাটিত হয়েছে। সে - সকল ভাবনার যে সুদূরপ্রসারী তাৎপর্য ছিল, এ - বই পড়ে দাও বোঝা যায়।
২৫৩৯৬

”বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান”-এর সম্পাদক কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মুহম্মদ শহীদুল্লাহ
সমাধান
”বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান” - এর সম্পাদক ছিলেন মুহম্মদ শহীদুল্লাহ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১০ জুলাই ১৮৮৫ - ১৩ জুলাই ১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ অনেক বই লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো - ভাষা ও সাহিত্য, বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, দীওয়ানে হাফিজ, রুবাইয়াত - ই - ওমর খৈয়াম, নবী করিম মুহাম্মাদ, বাংলা ভাষার ব্যাকরণ, ব্যাকরণ পরিচয়, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, মহররম শরীফ।
২৫৩৯৭

কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গৌড় অপভ্রংশ
সমাধান
ড. মুহাম্মদ শহীদুল্লাহ তার ‘বাঙ্গাল ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থে লিখেছেন, গৌড়ীয় প্রাকৃতের পরবর্তী স্তর গৌড়ীয় অপভ্রংশ থেকে ভাষার উৎপত্তি ।
২৫৩৯৮

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিদ্রোহে বাঙালী
সমাধান
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ বিদ্রোহে বাঙালী' গ্রন্থের রচয়িতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।
২৫৩৯৯

বিশ্বকবি তাঁর একটি নাটক উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবিকে। নাটকটির নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বসন্ত
সমাধান
এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য (১৯২৩ সালে প্রকাশ) এ নাটকের বিষয় যৌবনের প্রতীক ঋতুরাজ বসন্তের জয়গান।
২৫৪০০

”ময়নামতীর চর” কোন ধরনের রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাব্য
সমাধান
বন্দে আলী মিয়ার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ময়নামতির চর, অনুরাগ, অরণ্য গোধূলি, অস্তাচল, রূপবতী রাজকন্যা, ক্ষুধিত ধরিত্রী প্রভৃতি।