২৫৪০১
ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মূখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর
খাজা নাজিমুদ্দিন
সমাধান
ভাষা আন্দোলনের একেবারে প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দীন। তবে ১৯৪৮ সালে খাজা নাজিমুদ্দীনের পর নূরুল আমীন পর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনি পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন।
২৫৪০২
”কপালকুন্ডলা” উপন্যাসের নায়কের নাম কি?
উত্তর
নবকুমার
সমাধান
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের রোমান্সধর্মী উপন্যাস ‘কপালকুণ্ডলা’’ এর নায়িকা কপালকুণ্ডলা , নায়ক নবকুমার। উল্লেখযোগ্য সংলাপ - ‘পথিক তুমি পথ হারাইয়াছ’।
২৫৪০৪
বিষাদসিন্ধু উপন্যাসের নায়কের নাম লিখুন।
উত্তর
ইমাম হোসেন
সমাধান
মীর মশাররফ হোসেনের ইতিহাসআশ্রিত উপন্যাস ‘বিষাদসিন্ধু’ (১৮৮৫ - ১৮৯১, ৩ খন্ড)। মহানবী হযরত মুহাম্মদ (স) - এর দৌহিত্র ইমান হাসান ও হোসেনের সাথে দামেস্ক অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান - হোসেনের করুণ মৃত্যুকাহিনী উপন্যাসটির উপজীব্য বিষয়।
২৫৪০৫
ষত্ব বিধানের ব্যতিক্রম কোনটি?
উত্তর
অপিস
সমাধান
ষত্ব বিধানের ব্যতিক্রম :
- সাৎ প্রত্যয়ের দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয় না। যেমন:ভূমিসাৎ, ধূলিসাৎ, আকস্মাৎ।
- খাঁটি বাংলা ও বিদেশী শব্দে মূর্ধন্য - ষ হয় না। যেমন:টেক্স, পুলিশ, জিনিস, মিসর, গ্রিস, স্টেশন, মুসাবিদা।
- অঃ বা আঃ থাকলে তার পরে ক্, খ্, প্, ফ্ সন্ধিযুক্ত হলে বিসর্গ (ঃ) এর জায়গায় দন্ত্য - স হয়। যেমন:পুরঃ + কার = পুরস্কার, ভাঃ + কর = ভাস্কর, তিরঃ + কার = তিরস্কার, পরঃ + পর = পরস্পর, স্বতঃ + ফূর্ত = স্বতঃস্ফূর্ত
- অঃ বা আঃ থাকলে তার পরে ক্, খ্, প্, ফ্ ছাড়াও ত থাকলেও স হতে পারে[তথ্যসূত্র প্রয়োজন], যেমন:মনঃ + তাপ = মনস্তাপ, শিরঃ + ত্রাণ = শিরস্ত্রাণ
২৫৪০৬
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্র কে?
উত্তর
গফুর
সমাধান
কথাশিল্পী শরৎচন্দ্রের বিখ্যাত গল্প হলো - মহেশ, বিলাসী, সতী, মামলার ফল, রামের সুমতি, মেজদিদি, ছবি, বিন্দুর ছেলে প্রভৃতি।
২৫৪০৭
কোনটি আরবি উপসর্গ?
উত্তর
লাখেরাজ
সমাধান
আরবি উপসর্গগুলো হলো - আম, খাস, লা, বাজে, গর্, খয়ের।
২৫৪০৮
কবর কবিতায় কয়টি পংক্তি রয়েছে?
উত্তর
১১৮টি
সমাধান
পল্লীকবি জসীমউদ্দীনের ১১৮টি পঙক্তি নিয়ে ষান্মত্রিক মাত্রাবৃত্ত ছন্দে লেখা ‘কবর’ কবিতা কলেজের ছাত্র থাকা অবস্থায় লেখেন।
২৫৪০৯
প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক?
উত্তর
উৎ+ভিদ
সমাধান
যে শব্দকে বা কোন শব্দের যে অংশকে আর কোন ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না,তাকে প্রকৃতি বলে।আর, শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।যেমন:
উৎ + ভিদ = উদ্ভিদ।
২৫৪১০
গীতগোবিন্দ কোন ভাষায় রচিত?
উত্তর
ব্রজবুলি
সমাধান
ব্রজবুলি ভাষা হচ্ছে মৈথিলি ও বাংলা সাথে কিছু হিন্দি শব্দের মিশ্রণ। এ ভাষা চতুদর্শ শতকে মৈথিলি কবি বিদ্যাপতির কল্যাণে বাংলায় ব্যাপক প্রচার ও প্রসার লাভ করে।