T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৪২১

'Response of the living and non-living' কার রচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জগদীশচন্দ্র বসু
সমাধান
'Response of the living and non - living' জগদীশচন্দ্র বসুর রচিত। স্যার জগদীশ চন্দ্র বসু (৩০ নভেম্বর ১৮৫৮ – ২৩ নভেম্বর ১৯৩৭) একজন বাঙালি পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা ছিলেন। ভারতীয় উপমহাদেশে ব্যবহারিক এবং গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা হয় তার হাত ধরে হয় বলে মনে করা হয়। ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবে অভিহিত করে। তার ইংরেজি ভাষায় রচিত গ্রন্থ: Responses in the Living and Non - living (১৯০২) Plant Responses as a Means of Physiological Investigations (১৯০৬) Comparative Electrophysiology (১৯০৭) Physiology of the Asent of Sap (১৯২৩) Physiology of Photosynthesis (১৯২৪)
২৫৪২২

'কপাল গুতো গোপাল ঠাকুর' -- প্রবাদটির অর্থ ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অযোগ্যর ভাগ্যগুণে বড় হওয়া
সমাধান
কপাল গুতো গোপাল ঠাকুর একটি প্রবাদ প্রবচন। প্রদত্ত প্রবাদটির অর্থ - অযোগ্যের ভাগ্যগুণে বড় হওয়া।বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এইসব প্রবাদ প্রবচন।বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ এই প্রবাদ প্রবচন।
২৫৪২৩

শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ দেখান-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সমীচীন, হরীতকী, বাল্মীকি
সমাধান
গ ছড়া অন্যান্য অপশনগুলোতে বিদ্যামান বানানগুলো শুদ্ধ নয়।
২৫৪২৪

”বীরবলের হালখাতা” কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রমথ চৌধুরী
সমাধান
বালা গদ্যে চলিতরীতির পবতক প্রমর্থ চৌধুরীল চলিতরীতির প্রথম গদ্য রচনা এটি। ভারতীয় পত্রিকায় ১৯০২ সালে প্রকাশিত হয়।
২৫৪২৫

বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চর্যাপদ
সমাধান
বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন - - - চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতর রচনা এটি। খ্রিষ্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যার উদ্দেশ্যেই তাঁরা পদগুলো রচনা করেছিলেন। বাংলা সাধন সংগীত শাখাটির সূত্রপাতও হয়েছিলো এই চর্যাপদ থেকেই। সে বিবেচনায় এটি একটি ধর্মগ্রন্থজাতীয় রচনা। একই সঙ্গে সমকালীন বাংলার সামাজিক ও প্রাকৃতিক চিত্রাবলি এই পদগুলোতে উজ্জ্বল।
২৫৪২৬

”ক্ষীয়মান” শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বর্ধমান
সমাধান
ক্ষীয়মান(শব্দ) - বর্ধমান(বিপরীত শব্দ) সূত্রঃ ভাষাজ্যোতি (যতীন সরকার)
২৫৪২৭

’অনল প্রবাহ’ কাব্যটি কার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইসমাইল হোসেন সিরাজী
সমাধান
এটি মুসলিম জাগরণমূলক কাব্য। প্রকাশিত হয় ১৯০০ খ্রিষ্টাব্দে। এটিতে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ‘ভারতভিক্ষা’, ‘ভারত বিলাপ’ ইত্যাদি কবিতার সুস্পষ্ট প্রভাব রয়েছে।
২৫৪২৮

যে রীতিতে “স্নান” শব্দটি “সিনান” (স্নান>সিনান) শব্দের পরিনত হয় তার নাম-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিপ্রকর্ষ
সমাধান
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগমা বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
২৫৪২৯

’তাপসমালা’ কার রচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গিরিশচন্দ্র সেন
সমাধান
বাঙালি মুসলমানদের জন্য বাংলা ভাষায় কুরআন শরীফের প্রথম অনুবাদ এবং মহাপুরুষদের জীবনী রচনায় ভাই গিরিশচন্দ্র সেন অমর হয়ে আছেন। ‘তাপসমালা’ ৯৬ জন মুসলিম সাধকের জীবন - চরিত।
২৫৪৩০

Ill got ill spent -এর সঠিক অনুবাদ ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পাপের ধন প্রায়শ্চিত্যে যায়
সমাধান
ill got ill spent একটি phrase। প্রদত্ত phrase টির অর্থ - পাপের ধন প্রায়শ্চিত্তে যায়।ইংরেজিতে এমন অনেক প্রবচন ব্যবহার করা হয়।