T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৪৪১

বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপভাষা
সমাধান
বাংলাদেশের উপভাষা সমূহকে প্রধানত চারটি শ্রেণীতে ভাগ করা যায় - উত্তরবঙ্গীয়, রাজশাহী, পূর্ববঙ্গীয় ও দক্ষিণাঞ্চলীয়। বিভিন্ন অঞ্চলের মানুষের মুখের ভাষাকে উপভাষা বলে।
২৫৪৪২

কোন শব্দে ণত্ব বিধান পালিত হয়নি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কোরান
সমাধান
ণ - ত্ব বিধান এর ব্যতিক্ৰম: ত - বর্গযুক্ত দন্ত্য - ন মূর্ধন্য - ণ হয় না। যেমন: বৃন্ত, বৃন্দ, গ্রন্থ। বাংলা ক্রিয়াপদের অন্তঃস্থিত দন্ত্য - ন মূর্ধন্য - ণ হয় না। যেমন: ধরেন , মারেন, করেন, যাবেন, খাবেন, হবেন, নিবেন, দিবেন। বিদেশী শব্দের দন্ত্য - ন মূর্ধন্য - ণ হয় না। যেমন: কোরআন, জার্মান, জবান, নিশান, ফরমান, রিপন। পূর্বপদে ঋ, র, ষ থাকলে পরপদে দন্ত্য - ন মূর্ধন্য - ণ হয় না। যেমন: মৃগনাভি, দুর্নাম, ত্রিনেত্র, মৃন্ময়।
২৫৪৪৩

সন্ধি-বিচ্ছেদ কোনটি ঠিক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জগৎ + ঈশ
সমাধান
সঠিক সন্ধি - বিচ্ছেদ জগৎ + ঈশ। ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। যেমন - জগৎ + ইন্দ্র = জগদিন্দ্র, ত্ + উ = দ + উ, সৎ + উপায় = সদুপায়, সৎ + উপদেশ = সদুপদেশ
২৫৪৪৪

গোঁফ-খেজুরে” কোন অর্থে ঠিক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অলস
সমাধান
গোঁফ খেজুরে বাগধারা অর্থ হলো - অলস। অধম হলো বিচার বুদ্ধিহীন ব্যক্তি। অকাল কুষ্মাণ্ড - বাগধারা অর্থ হলো - অপদার্থ বা অকর্মণ্য। সুতরাং সঠিক উত্তর - অলস।
২৫৪৪৫

”আলালের ঘরের দুলাল”-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রথম বাংলা উপন্যাস
সমাধান
বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্র রচিত প্রথম উপন্যাস "আলালের ঘরের দুলাল "। এটি ১৮৫৭ সালে প্রকাশিত হয়। এ উপন্যাসের উপজীব্য বিষয় ধনীর দুলাল মতিলাল - এর নষ্ট হওয়া, ধূর্ত উকিল বটেলর, তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি জীবন্ত চরিত্র।
২৫৪৪৬

”সূর্যদীঘল বাড়ী”র রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আবু ইসহাক
সমাধান
ঔপন্যাসিক আবু ইসহাক - এর প্রথম উপন্যাস সূর্য দীঘল বাড়ি। এটি ১৯৫৫ সালে প্রকাশিত হয়। উপন্যাসটি বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত দলিল। কয়েকটি চরিত্র হলো - জয়গুণ, হাসু, শফি ইত্যাদি।
২৫৪৪৭

'প্রাগৈতিহাসিক' গল্পের রচয়িতা -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মানিক বন্দোপাধ্যায়
সমাধান
বাংলা সাহিত্যের বিখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত গল্পগ্রন্থ ‘প্রাগৈতিহাসিক’ (১৯৩৭)। শিরোনাম গল্পের বিখ্যাত দুটি প্রধান চরিত্র ভিখু ও পাঁচি।
২৫৪৪৮

বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দুর্গেশনন্দিনী
সমাধান
বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস হলো - দুর্গেশনন্দিনী। এটি প্রকাশিত হয় ১৮৬৫ সালে। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। আর তার প্রথম উপন্যাস হলো - Rajmohan's wife.
২৫৪৪৯

'চাষাভূষার কাব্য' কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নির্মলেন্দু গুণ
সমাধান
কবি নির্মলেন্দু গুনের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘চাষাভুষার কাব্য,’ যা ১৯৮১ সালে প্রকাশিত হয়।
২৫৪৫০

কোন পত্রিকাটিতে মুসলমানদের মহিমা, তত্ত্ব, তথ্য, ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সুধাকর
সমাধান
সুধাকর পত্রিকাটিতে মুসলমানদের মহিমা, তত্ত্ব, তথ্য, ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো। এর সম্পাদক হলো শেখ আবদুর রহিম। এই পত্রিকাটি প্রকাশিত হলে ১৮৮৯ সালে।