২৫৪৫১
নিচের কোন গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
উত্তর
দোলনচাঁপা
সমাধান
‘দোলনচাপা’ কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়। এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত। আর বলাকা, সোনার তরী, মানসী - বিখ্যাত কাব্যগ্রন্থ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত।
২৫৪৫২
”অমরকোষ” কি ধরনের গ্রন্থ?
উত্তর
অভিধান
সমাধান
অমর বা অমর সিংহ প্রণীত সরল পদ্যে ১, ৫০০ শ্লোকে রচিত বিশ্ববিখ্যাত সংস্কৃত অভিধান।
অমরকোষের প্রকৃত নাম - নামলিঙ্গানুশাসন।
সঠিক উত্তর হবে - অভিধান।
২৫৪৫৩
”পদ্মা নদীর মাঝিতে” কোন চরিত্রটি নেই?
উত্তর
বাসু
সমাধান
কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস - পদ্মা নদীর মাঝি।
উপন্যাসটিতে জেলে জীবনের সুখ - দুঃখ বর্ণনা করা হয়েছে।
উল্লেখযোগ্য চরিত্র হলো - কুবের, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিয়া ইত্যাদি।
২৫৪৫৪
'মিতালি' কোন প্রকৃতির শব্দ?
উত্তর
যৌগিক
সমাধান
মিতালি (মিতা + আলি) আলি প্রত্যয় গঠিত শব্দ তাই এটি ‘যৌগিক’ শব্দ।
২৫৪৫৫
কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যের নয়?
উত্তর
যৌবনের গান
সমাধান
কাজী নজরুল ইসলামের "অগ্নিবীণা " কাব্যে মোট বারটি কবিতা রয়েছে।
উল্লেখযোগ্য কবিতা হলো - প্রলয়োল্লাস, আগমনী৷ ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, খেয়াপারের তরণী, কোরবানী ও মহররম।
২৫৪৫৬
'বিষাদ-সিন্ধু' উপন্যাসের নায়কের নাম কী?
উত্তর
ইমাম হোসেন
সমাধান
‘বিষাদ - সিন্ধু’ উপন্যাসের প্রধান চরিত্র ইমাম হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হোসেনের করুণ মৃত্যুকাহিনিকে উপজীব্য করে মীর মশাররফ হোসেন রচনা করেন উপন্যাসটি।
২৫৪৫৭
বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবি কে?
উত্তর
মাইকেল মধুসূদন দত্ত
সমাধান
মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক, প্রথম আধুনিক কবি, প্রথম আধুনিক নাট্যকার, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, প্রথম সার্থক ট্র্যাজেডির রচয়িতা অবিধায় ভূষিত হয়।
২৫৪৫৮
'ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়া রে' - কোন ধরনের গান?
উত্তর
ভাওয়াইয়া
সমাধান
ভাওয়াইয়া মূলত বাংলাদেশের রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ও আসামের গোয়ালপাড়ায় প্রচলিত এক প্রকার পল্লীগীতি। এসকল গানের বৈশিষ্ট্য হচ্ছে এ গানগুলোতে স্থানীয় সংস্কৃতি, জনপদের জীবনযাত্রা, তাদের কর্মক্ষেত্র, পারিবারিক ঘটনাবলী ইত্যাদির সার্থক প্রয়োগ ঘটেছে।
যেমনঃ গরুর গাড়ি চালক বা গাড়িয়ালকে উদ্দেশ্য করে বলছে -
ওকি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাঞা রে। যেদিন গাড়িয়াল উজান যায়।
২৫৪৫৯
ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে?
উত্তর
ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে
সমাধান
ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে।
ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হলো - বিশেষভাবে বিশ্লেষণ করা।
ব্যাকরণ ভাষাকে সঠিকভাবে নির্দেশ করতে সাহায্য করে।
২৫৪৬০
'ক্ষীয়মাণ' এর বিপরীত শব্দ?
উত্তর
বর্ধমান
সমাধান
‘ক্ষীয়মান’ অর্থ ক্ষয় হচ্ছে এমন। তাহলে এর বিপরীত শব্দ ‘বর্ধমান’। ‘বর্ধমান’ অর্থ বাড়ছে এমন। ‘বৃহৎ’ এর বিপরীত শব্দ ‘ক্ষুদ্র’।