২৫৪৬১
'মানচিত্র' নাটক কে রচনা করেন?
উত্তর
আনিস চৌধুরী
সমাধান
সমাসচেতন নাট্যকার আনিস চৌধুরী রচিত নাটক ‘মানচিত্র’। মধ্যবিত্ত মানুষের দ্বন্দ্ব - সংঘাত, দুঃখ - দারিদ্র্য ও সংগ্রামী চেতনা সার্থক ভাবে ফুটে উঠেছে তার নাটকে।
২৫৪৬২
”বিষাদসিন্দু” কোন কর্মধারয় সমাস?
উত্তর
রূপক
সমাধান
বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু।
এটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ।
মধ্যপদলোপী কর্মধারায় সমাস হলো যে সমাসের ব্যসবাক্য করার সময় মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারায় সমাস বলে।
২৫৪৬৩
'জীবন-প্রভাত' কোন ধরনের উপন্যাস?
উত্তর
ঐতিহাসিক
সমাধান
বাংলা, উপন্যাস সাহিত্যে উজ্জ্বল নাম রমেশ্চন্দ্র দত্ত (১৮৪৮ - ১৯০৯)। বঙ্গবিজেতা (১৮৭৪), মাধবী বন্ধন (১৮৭৭), জীবন - প্রভাত (১৮৭৮) এবং জীবনসন্ধ্যা (১৮৭৯) – চারটিই তার রচিত ঐতিহাসিক উপন্যাস। মোঘল সম্রাট আড়ঙ্গজেবের বিরুদ্ধে শিবাজীর সংগ্রাম ও সাফল্য ‘জীবন - প্রভাত’ উপন্যাসটির উপজীব্য বিষয়।
২৫৪৬৪
”গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী!”- কোন কবির কবিতা?
উত্তর
সুকান্ত
সমাধান
এটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবির কবিতা।
তার উল্লেখযোগ্য কবিতাগুলো হলো - ছাড়পত্র, ঘুমনেই, পূর্বাভাস, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ, আকাল ইত্যাদি।
তিনি ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন।
২৫৪৬৫
রবীন্দ্রনাথের কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে?
উত্তর
কাবুলিওয়ালা
সমাধান
বাংলা সাহিত্যে সার্থক ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১ - ১৯৪১)।
তার মোট ছোটগল্প রয়েছে ১১৯ টি, যা গল্পগুচ্ছ নামে ৪ খণ্ডে প্রকাশিত।
কাবুলিওয়ালা গল্পে মুসলমান চরিত্র পাওয়া যায়।
২৫৪৬৬
”ক্রীতদাসের হাসি” কার রচনা?
উত্তর
শওকত ওসমান
সমাধান
ক্রীতদাসদের হাসি - - রচনা করেন শওকত ওসমান।
এতে পাকিস্তানি বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে।
এটি ইংরেজিতে A slave laugh নামে অনুবাদ করেন কবির চৌধুরী।
২৫৪৬৭
কোনটি শোকগীতি বা বিলাপ সঙ্গীত?
উত্তর
মর্সিয়া
সমাধান
মর্সিয়া - - হলো শোকগীতি বা বিলাপ সঙ্গীত।
মৃত্যু উপলক্ষ্যে রচিত শোকসূচক গান বা গাথা।
জারিগান, মহররমের শোকগান প্রভৃতি মর্সিয়া গান নালে পরিচিত।
২৫৪৬৮
বিদ্যাসাগরের রম্য রচনা কোনটি?
উত্তর
অতি অল্প হইল
সমাধান
সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মৌলিক ও রম্য রচনা হলো - অতি অল্প হইল, আবার অতি অল্প হইল।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালে জন্মগ্রহণ করেন এবং ১৮৯১ সালে মৃত্যু বরণ করে।
২৫৪৬৯
”শাহনামা” কোথাকার মহাকাব্য?
উত্তর
পারস্য
সমাধান
পারস্যের কবি ফেরদৌসী শাহনামা মহাকাব্যটি ৯৮০ সালে রচনা করেন।
পরবর্তীতে বাংলায় অনুবাদ করেন মনির উদ্দীন ইউসুফ।
শাহনামা হলো পারস্যের মহাকাব্য।
২৫৪৭০
”মুরুভাস্কর” কার রচনা?
উত্তর
নজরুল ইসলাম
সমাধান
মরুভাস্কর - হযরত মুহাম্মদ (স) এর জীবনভিত্তিক কাব্য।
১৯৫০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
এ কাব্যে চারটি অধ্যায় আছে।
এবং ১৮ টি কবিতা রয়েছে।
এর লেখক নজরুল ইসলাম।