২৫৪৭১
'কাননে কুসুম কলি সকলি ফুটিল' - এই বাক্যে 'কাননে' কোন কারকে কোন বিভক্তি?
উত্তর
অধিকরণে ৭মী
সমাধান
প্রদত্ত পংক্তিতে ‘কাননে’ স্থান জাতীয় শব্দ হওয়ার কারণে এটির কারক হবে অধিকরণে ৭মী।
২৫৪৭২
'কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর' - এই অমর পঙক্তির রচয়িতাঃ
উত্তর
শেখ ফজলল করিম
সমাধান
শেখ ফজলল করিম রচিত কবিতা ‘স্বর্গ ও নরক’ - এর অমর পঙ্কটি - ‘কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর।
২৫৪৭৩
অনূদিত গ্রন্থ 'নিঃসঙ্গতার একশ বছর' - এর মূল লেখকঃ
উত্তর
গাব্রিয়ালে গার্সিয়া মার্কেজ
সমাধান
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস যিনি গাবো নামেও পরিচিত ছিলেন, একজন কলম্বীয় সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ এবং ১৯৮২ খ্রিষ্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নিঃসঙ্গতার একশ বছর বইয়ের লেখক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। কলম্বিয়ার সন্তান গার্সিয়া মার্কেস জীবনের বেশিরভাগ সময় বসবাস করেছেন মেক্সিকো এবং ইউরোপের বিভিন্ন শহরে।
২৫৪৭৪
'সাহিত্যের কাছে প্রত্যাশা' কার লেখা বই?
উত্তর
যতীন সরকার
সমাধান
‘সাহিত্যের কাছে প্রত্যাশা’ প্রবন্ধটি রচনা করেছেন যতীন সরকার।
২৫৪৭৫
মাক্সিম গোর্কির 'মা' মূল কোন ভাষায় রচিত?
উত্তর
রুশ
সমাধান
সংগ্রামী মায়ের মূর্ত উপন্যাস ম্যাক্সিম গোরকির ‘মা’ (১৯০৬), যা মূল রুশ ভাষায় রচিত।
২৫৪৭৭
'পরস্পর'- এর সন্ধি বিচ্ছেদ হবে ---
উত্তর
পর + পর
সমাধান
'পরস্পর' - এর সন্ধি বিচ্ছেদ হবে - পর + পর।
যে সকল ব্যঞ্জনসন্ধি কোনো নিয়ম না মেনে, বরং নিয়মের ব্যতিক্রম করে সন্ধি হয়, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন, ‘পতৎ + অঞ্জলি’, এখানে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ‘ত’ এর সঙ্গে স্বরধ্বনি ‘অ’ এর সন্ধি হয়েছে। সুতরাং, সন্ধির নিয়ম অনুসারে ‘ত’ এর জায়গায় ‘দ’ হওয়ার কথা। তার বদলে একটি ‘ত’ লোপ পেয়ে হয়েছে ‘পতঞ্জলি’। এরকম -
নিপাতনে সিদ্ধ সন্ধি:
আ + চর্য = আশ্চর্য,
গো + পদ = গোষ্পদ,
বন + পতি = বনস্পতি,
বৃহৎ + পতি = বৃহস্পতি,
তৎ + কর = তস্কর,
পর + পর = পরস্পর।
২৫৪৭৮
INDIGENOUS শব্দটির অর্থ ---
উত্তর
স্বদেশী
সমাধান
Indigenous শব্দের অর্থ - স্বদেশী, দেশীয়,দিশি,দেশজাত,সহজাত ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
তাই সঠিক উত্তর: স্বদেশী।
২৫৪৭৯
করেছে, করেছো, করেছেন -একই শব্দের এ তিনটি রূপ কি কারণে ব্যবহৃত হয়?
উত্তর
মর্যাদাভেদ
সমাধান
করেছে, করেছে,করেছেন - এই তিনটি শব্দ একই শব্দের ই মর্যাদাভেদে ভিন্ন রূপ।বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলা বয়স এবং সম্মানভেদে আলাদা হয়।যেমন:
সে - তিনি
করেছে - করেছেন
খেয়েছো - খেয়েছেন।
২৫৪৮০
"ক্ষুধিত পাষাণ” কোন সমাস?
উত্তর
কর্মধারয়
সমাধান
'ক্ষুধিত পাষাণ' কর্মধারয় সমাস।
সমাস ছয় প্রকার। তার মধ্যে 'ক্ষুধিত পাষাণ' গঠনের দিক থেকে কর্মধারয় সমাস এর অন্তর্ভুক্ত।