T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৪৮১

একবার ফল দিয়ে যে গাছ মারা যায়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ওষধি
সমাধান
একবার ফল দিয়ে যে গাছ মারা যায় তা হল 'ওষধি'। একবার ফল দিয়ে যে গাছ মারা যায় তাকে ওষধি গাছ বলে।
২৫৪৮২

”অন্যপুষ্ট” কোন পাখিকে বলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কোকিল
সমাধান
'অন্যপুষ্ট' কোকিল পাখিকে বলা হয়। মিষ্টি সুরের অধিকারী কোকিল। এর নিজস্ব কোনো বাসা নেই। এরা কাকের বাসায় বাস করে।
২৫৪৮৩

ঘোষ ধ্বনি নয় -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সমাধান
ঘোষ ধ্বনি নয় 'শ'। ঘোষ ধ্বনিগুলো ( যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়) হলো গ, ঘ, ঙ, জ, ঝ, ঞ, ড, ঢ, ণ, দ, ধ, ন, ব, ভ, ম। বর্গের ৩য়, ৪র্থ ও ৫ম বর্ণ হচ্ছে ঘোষ ধ্বনি। অন্যদিকে যে বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি, তাকে বলে উষ্ম ধ্বনি বা শিশ ধ্বনি। শিশ ধ্বনি ৪ টি। যথাঃ শ, ষ, স, হ।
২৫৪৮৪

”অর্ধচন্দ্র” কোন সমাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তৎপুরুষ
সমাধান
'অর্ধচন্দ্র' তৎপুরুষ সমাস । 'অর্ধচন্দ্র' নিয়মানুসারে তৎপুরুষ সমাস।
২৫৪৮৫

”ভ্রমর” অর্থে কোনটি শুদ্ধ নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মধুময়
সমাধান
'ভ্রমর' অর্থে মধুময় শুদ্ধ নয়। 'ভ্রমর' এর অর্থ হলো মধুলেহ, ভোমরা এবং মৌমাছি। কিন্তু মধুময় ভ্রমর এর অর্থ নয়।
২৫৪৮৬

ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রামমোহন রায়
সমাধান
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক নয় 'রামমোহন রায়'। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন উইলিয়াম কেরি, রাম রাম বসু, তারিণীচরণ মিত্র, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ। উল্লেখ্য, কেরি ছিলেন বাংলা বিভাগের প্রধান।
২৫৪৮৭

জাতীয় সংসদে বাংলাভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস হয়েছে কোন সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1987
সমাধান
জাতীয় সংসদে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস হয়েছে ১৯৮৭ সালে। এরশাদের শাসনামলে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য ১৯৮৭ সালে এই আইন পাশ হয়।
২৫৪৮৮

'The rose is a fragrant flower'- এর সঠিক অনুবাদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গোলাপ সুগন্ধি ফুল
সমাধান
'The rose is a fragrant flower' - এর সঠিক অনুবাদ - গোলাপ সুগন্ধি ফুল।
২৫৪৮৯

”পায়ের আওয়াজ পাওয়া যায়” নাটকের প্রেক্ষাপট-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মুক্তিযুদ্ধের শেষ
সমাধান
'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকের প্রেক্ষাপট 'মুক্তিযুদ্ধের শেষ'। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এটি তার মুক্তিযুদ্ধকে অবলম্বন করে লেখা সবচেয়ে সার্থক মঞ্চ সফল নাটক। লেখক এইটি কাব্যনাট্য আঙ্গিকে লিখেছেন। উত্তর বাংলার আঞ্চলিক শব্দের ব্যবহার রয়েছে এ নাটকে। গতিশীল ভাষার ব্যবহারের মধ্য দিয়ে যুদ্ধকালীন বাস্তবতার কুশলী প্রয়োগ ঘটেছে এ নাটকে। যুদ্ধশেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশ এর সময়কার ঘটনা এখানে সংলাপ ব্যবহারের কুশলতায় উদ্ভাসিত হয়ে উঠেছে। এ কাব্যনাট্যে বাঙালির দেশপ্রেম, দেশের শত্রুর প্রতি প্রবল ঘৃণা এবং আক্রোশের সাথে বাঙ্গালির সাংস্কৃতিক জীবনের চিত্র রূপায়িত হয়েছে।
২৫৪৯০

---- সেপ্টেম্বর নিরক্ষরতা দিবস।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৮ই
সমাধান
৮ই সেপ্টেম্বর নিরক্ষরতা দিবস। ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪ তম অধিবেশনে ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কো কর্তৃক ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করা হয়। এটি ১৯৬৭ সালে প্রথমবারের মতো উদযাপিত হয়েছিল। এর লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। বেশ কয়েকটি দেশে এ দিবস উদযাপিত হয়।