T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৪৯১

”ক্রীতদাসের হাসি” -এর রচয়িতা-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শওকত ওসমান
সমাধান
'ক্রীতদাসের হাসি' - এর রচয়িতা 'শওকত ওসমান'। কথা সাহিত্যিক শওকত ওসমান এ উপন্যাসের জন্য 'আদমজী পুরস্কার' লাভ করেন। উপন্যাসটি প্রতীক আশ্রয়ী। এতে তৎকালীন পাকিস্থানীদের বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে।
২৫৪৯২

'পরকে প্রতিপালন করে যে' --এক কথায় হবে ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পরভৃৎ
সমাধান
পরকে প্রতিপালন করে যে এক কথায় প্রকাশ - পরভৃৎ। পরভূত শব্দের সমার্থক শব্দ - কোকিল। প্রতিপালক অর্থ - রক্ষক।
২৫৪৯৩

”যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই”- উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রবীন্দ্রনাথ
সমাধান
'যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই' - উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধে পাওয়া যায়। 'যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই' উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধ থেকে নেয়া হয়েছে।
২৫৪৯৪

'ইঁদূর কপালে' বাগধারাটির অর্থ ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মন্দভাগ্য
সমাধান
ইঁদুর কপালে (মন্দ ভাগ্য): ওরে হাফিজ, তুই ইঁদুর কপালে। একের পর এক তোর সবাই মরে গেল।
২৫৪৯৫

জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কবিতা সংগ্রহ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঝরা পালক
সমাধান
জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কবিতা সংগ্রহ - - ঝরা পালক। রূ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ - এর প্রথম কাব্যগ্রন্থ 'ঝরা পালক' প্রকাশিত হয় 1928 সালে।
২৫৪৯৬

পরস্পর শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পর + পর
সমাধান
পরস্পর শব্দটির সন্ধিবিচ্ছেদ পর + পর। যে সকল ব্যঞ্জনসন্ধি কোনো নিয়ম না মেনে, বরং নিয়মের ব্যতিক্রম করে সন্ধি হয়, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন, ‘পতৎ + অঞ্জলি’, এখানে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ‘ত’ এর সঙ্গে স্বরধ্বনি ‘অ’ এর সন্ধি হয়েছে। সুতরাং, সন্ধির নিয়ম অনুসারে ‘ত’ এর জায়গায় ‘দ’ হওয়ার কথা। তার বদলে একটি ‘ত’ লোপ পেয়ে হয়েছে ‘পতঞ্জলি’। এরকম - নিপাতনে সিদ্ধ সন্ধি: আ + চর্য = আশ্চর্য, গো + পদ = গোষ্পদ, বন + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, তৎ + কর = তস্কর, পর + পর = পরস্পর, ষট + দশ = ষোড়শ, এক + দশ = একাদশ
২৫৪৯৭

”দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় নিজ দেশ ত্যাগী কোন বিদেশ ন যায়।” -কবিতাংশটি কার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কবি আব্দুল হাকিম
সমাধান
'দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। ' - - কবিতাংশটির কবি আবদুল হাকিমের। ষোড়শ শতকের মুসলিম কবি আব্দুল হাকিম নূরনামা কাব্যের 'বঙ্গবাণী' কবিতায় রে কবিতাংশটি রয়েছে। এ ছাড়াও এতে রয়েছে 'যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবানী। সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। '
২৫৪৯৮

'ঘাটের মরা' বাগধারাটির অর্থ ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অতি বৃদ্ধ
সমাধান
ঘাটের মরা (অতি বৃদ্ধ): সব দোষ ওর বাপের, সে কুলাঙ্গার টাকার লোভে এমন সুন্দরী কন্যাকে ঘাটের মড়ার সাথে বিয়ে দিল।
২৫৪৯৯

রবীন্দ্রনাথ ঠাকুর “নাইট” উপাধি ত্যাগ করেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1919
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' উপাধি ত্যাগ করেন ১৯১৯ সালে। জেনারেল ডায়ারের নেতৃত্বে ১৯১৯ সালে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ অন্যায় হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকার প্রদত্ত 'নাইট' উপাধি ত্যাগ করেন।
২৫৫০০

অহরহ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অহঃ + অহ
সমাধান
অহরহ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ অহঃ + অহ। ‘অ’ - এর পরে র - জাত ‘ঃ’ থাকলে, এবং তারপরে স্বরধ্বনি কিংবা ঐ একই ধ্বনিগুলো থাকলে (ঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি, অন্তস্থ ধ্বনি ও হ), ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়। যেমন - অন্তঃ + গত = অন্তর্গত, পুনঃ + আয় = পুনরায়, অহঃ + অহ = অহরহ, অন্তঃ + বর্তী = অন্তর্বর্তী।