২৫৫০১
”সুধাকর” সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন-
উত্তর
শেখ আব্দুর রহিম
সমাধান
'সুধাকর' সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন - - শেখ আব্দুর রহিম।
'সুধাকর' ছাড়াও তিনি আরও যেসব পত্রিকা সম্পাদনা করেন - - 'মিহির' (1892) 'হাফেজ' (1897)।
২৫৫০২
'দৃষ্টান্ত' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর
দৃষ্টি + অন্ত
সমাধান
'দৃষ্টান্ত' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ দৃষ্টি + অন্ত।
ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়।
অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়।
অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। যেমন -
ক্ + অ = গ + অ,
দিক্ + অন্ত = দিগন্ত,
ক্ + আ = গ + আ,
বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর,
কৃৎ + অন্ত = কৃদন্ত।
২৫৫০৩
”শকুন্তলা” কার লেখা গ্রন্থ?
উত্তর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সমাধান
'শকুন্তলা' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর লেখা গ্রন্থ।
সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (1820 - 1891) গদ্যগ্রন্থ 'শকুন্তলা' (1854) কালিদাসের 'অভিজ্ঞানশকুন্তলম্' নাটকের উপাখ্যান ভাগ এর বঙ্গানুবাদ।
২৫৫০৪
'পুরাধ্যক্ষ' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর
পুর + অধ্যক্ষ
সমাধান
'পুরাধ্যক্ষ' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ পুর + অধ্যক্ষ।
কোনো অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পরে ঘোষ ধ্বনি আসলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনিটি তার নিজের বর্গের ঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়।
অর্থাৎ, ক, চ, ট, ত, প - এদের পরে গ, জ, ড, দ, ব কিংবা ঘ, ঝ, ঢ, ধ, ভ কিংবা য, র, ব থাকলে প্রথম ধ্বনি (ক, চ, ট, ত, প) তার নিজের বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড, দ, ব) হয়ে যায়।
অর্থাৎ, বর্গের প্রথম ধ্বনিগুলোর কোনোটি থাকলে, এবং তার পরে বর্গের তৃতীয় বা চতুর্থ ধ্বনিগুলোর কোনোটি বা য, র, ব (এরা সবাই ঘোষ ধ্বনি) আসলে বর্গের প্রথম ধ্বনি তার নিজ বর্গের তৃতীয় ধ্বনি হয়।
২৫৫০৫
"আমার সন্তান যেন থাকে দুধেভাতে” কার উক্তি?
উত্তর
ভারতচন্দ্র
সমাধান
ভারত চন্দ্র রায় গুণাকরের পৌরাণিক মঙ্গলকাব্য ‘অন্নদামঙ্গল’ - এর চরিত্র ঈশ্বরী পাটনী সন্তানের শুভ কামনায় এ উক্তিটি করেন।
২৫৫০৬
'ভাগ্যের দোহাই দেওয়া' বাগধারাটির সমার্থক কোনটি?
উত্তর
কপালে হাত দেওয়া
সমাধান
কপালে হাত দেয়া বাগধারাটির সঠিক অর্থ ভাগ্যের দোহায় দেয়া।বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এই বাগধারা।বিভিন্ন ধরনের গল্পে,মানুষের মুখের ভাষায় এসব বাগধারা ব্যবহৃত হয়।
২৫৫০৭
”বৈকুণ্ঠের উইল” কার রচনা?
উত্তর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সমাধান
অপরাজেয় কথাসাহিত্যেক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘বৈকুন্ঠের উইল’ (১৯১৬) উপন্যাসটি লেখেন। উল্লেখ্য, ‘কৃষ্ণকান্তের উইল’ (১৮৭৮) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস এবং ‘বৈকুণ্ঠের খাতা’ (১৮৯৭) রবীন্দ্রনাথ ঠাকুরে প্রহসন।
২৫৫০৮
'সারেং বৌ' উপন্যাসের চরিত্র কোনটি?
উত্তর
জয়গুন
সমাধান
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের কালজয়ী উপন্যাস‘সারেং বউ’। সারেং বৌ উপন্যাসের চরিত্র:
i. কদম (সারেং)
ii. মদন সারেং
iii. শরবতি
iv. নবিতন
v. মন্টু চাচা
vi, লন্দু মোড়ল
vii. কোরবান
২৫৫০৯
'Hybrid' শব্দের বাংলা পরিভাষা কি?
উত্তর
সঙ্কর
সমাধান
বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদ মূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।এর বেশিরভাগই এ কালের প্রয়োগ।যেমন:
Hybrid - সঙ্কর।
২৫৫১০
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশ পালন করেছে?
উত্তর
188
সমাধান
১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। ২০০০ খিস্টাব্দ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে। প্রথম বছরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পৃথিবী ১৮৮ টি দেশ পালন করে।