২৫৫২১
”বাংলা সাহিত্যের কথা” কার রচনা?
উত্তর
ড. শহীদুল্লাহ
সমাধান
সঠিক উত্তর ড. মুহাম্মদ শহীদুল্লাহ
২৫৫২২
শব্দগুলির মধ্যে গ্রিক শব্দ কোনটি?
উত্তর
দাম
সমাধান
কতিপয় গ্রিক শব্দ - সেমাই, সুড়ং, ইউনানি, দাম। ‘কুপন’ ফরাসি শব্দ, ‘লুঙ্গী’ বর্মি শব্দ।
২৫৫২৩
'পদ্মা মেঘনা যমুনা' বইটির লেখক কে?
উত্তর
আবু জাফর শামসুদ্দিন
সমাধান
আবু জাফর শামসুদ্দীন ছিলেন ধর্মনিরপেক্ষ[ ও প্রগতিশীল লেখক। তিনি ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। উপন্যাস, ছোট গল্প ও মননশীল প্রবন্ধ লিখে তিনি খ্যাতি অর্জন করেন। তিনি একুশে পদক লাভ করেছেন। তার রচিত পদ্মা মেঘনা যমুনা বাংলার সাহিত্যের একটি অনন্য গ্রন্থ। এছাড়াও তার রচিত বেশ কিছু গ্রন্থ ইংরেজি, হিন্দি, উর্দু, মারাঠি, জাপানি ভাষায় অনুবাদ ও প্রকাশ করা হয়েছে।
২৫৫২৪
গায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ:
উত্তর
গৈ + অক
সমাধান
স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।
যেমন, ঐ + অন্য স্বরবর্ণ = আয়্
উদাহরণ: গায়ক = গৈ + অক
২৫৫২৫
'কষ্টে নিবারণ করা যায় যা' এক কথায় প্রকাশ করলে হবে:
উত্তর
দুর্নিবার
সমাধান
কষ্টে নিবারণ করা যায় না যা - দুর্নিবার।
যা অনেক কষ্টে ভেদ করা যায় - দুঃসাধ্য।
তাই সঠিক উত্তর - দুর্নিবার।
২৫৫২৬
'ছেঁড়া চুলে খোঁপা বাঁধা' বাগধারাটির অর্থ কি?
উত্তর
পরকে আপন করার চেষ্টা
সমাধান
ছেঁড়া চুলে খোপা বাঁধা (বৃথা চেষ্টা): সামান্যই আয় সংসারে, তাই ছেঁড়া চুলে খোপা বাঁধা চলে না, ওকে চাকরিতে দিয়েছি।
২৫৫২৭
বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন?
উত্তর
মনোএল ডি আস্সুম্পাসাঁম
সমাধান
মানোএল দা আস্সুম্পসাঁউ একজন পর্তুগিজ যিনি অষ্টাদশ শতাব্দীতে ভারতবর্ষে আগমন করেছিলেন। বলা হয়ে থাকে তিনিই প্রথম ইউরোপিয় যিনি ভালোবেসে বাংলা ভাষার আসক্ত হয়েছিলেন। তিনি একজন ক্যাথলিক পাদ্রী যিনি ধর্ম প্রচারের উদ্দেশ্য নিয়ে প্রধানতঃ অবিভক্ত বঙ্গ এলাকায় আস্তানা গেড়ে বসবাস শুরু করেন। বাংলাভাষী জনগণের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের সুবিধার্তে তিনি একটি গ্রন্থ রচনা করেন। এ গ্রন্থের নাম কৃপার শাস্ত্রের অর্থ ভেদ। মূল গ্রন্থটি পর্তুগিজ ভাষায় রচিত। তবে একই সঙ্গে বঙ্গানুবাদ প্রদান করা হয়েছে। অর্থ্যাৎ কার্যত এটি একটি দ্বিভাষিক গ্রন্থ। তবে উল্লেখ্য যে, বঙ্গানুবাদ মুদ্রিত হয়েছে রোমান হরফে, বাংলা বা দেবনাগরী হরফে নয়। অধিকন্তু আস্সুম্পসাঁউ বাংলা ভাষার একটি ব্যাকরণ রচনা করার প্রয়াস নেন। এ গ্রন্থটিও রোমান হরফে রচিত। সংক্ষেপে এর নাম ভোকাবুলারি। এ গ্রন্থে ব্যাকরণ ছাড়াও বাংলা - পর্তুগিজ ও পর্তুগিজ - বাংলা অভিধান সংকলিত ছিল।
২৫৫২৮
'যার কিছু নেই' এক কথায় প্রকাশ করলে হবে
উত্তর
হৃতসর্বস্ব
সমাধান
হৃতসর্বস্ব: (বিশেষণ পদ) যার সমস্ত ধন - সম্পত্তি অপহৃত হয়েছে এমন।
২৫৫২৯
'পদ্ধতি' শব্দের সন্ধি বিচ্ছেদ:
উত্তর
পদ্ + হতি
সমাধান
'পদ্ধতি' শব্দের সন্ধি বিচ্ছেদ : পদ্ + হতি।
‘ত/দ’ এরপরে ‘হ’ থাকলে উভয়ে মিলে ‘দ্ধ’ হয়। যেমন -
ত + হ = দ্ধ
উৎ + হার = উদ্ধার,
উৎ + হৃত = উদ্ধৃত,
উৎ + হত = উদ্ধত,
দ + হ = দ্ধ
পদ + হতি = পদ্ধতি,
তদ্ + হিত = তদ্ধিত।
২৫৫৩০
রবীন্দ্রনাথ তাঁর কোন রচনা কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?
উত্তর
বসন্ত
সমাধান
বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য। ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত রবীন্দ্রনাথের প্রথম পালাগান। এটি কবির প্রথম ঋতুনাট্যও বটে। নাটকের বিষয়বস্তু বসন্তের আগমন ও বিদায়। নাটকে ব্যবহৃত গানগুলি গীতবিতান গীতিসংকলনের প্রকৃতি পর্যায়ের বসন্ত উপপর্যায়ের অন্তর্গত। রবীন্দ্রনাথ নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে। পরে এই নাটকটি ঋতু - উৎসব (১৯২৬) সংকলন গ্রন্থে সংকলিত হয়।