২৫৫৩১
'সায়ন্তন' শব্দটির প্রকৃত অর্থ কি?
উত্তর
সন্ধ্যা
সমাধান
সায়ান্তন শব্দের প্রকৃত অর্থ - সন্ধ্যা,সাঁঝ ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
২৫৫৩২
গতানুগতিক শব্দটির সন্ধি বিচ্ছেদ কি?
উত্তর
গত + অনুগতিক
সমাধান
অ - কার কিংবা আ - কারের পর অ - কার কিংবা আ - কার থাকলে উভয় মিলে আ - কার হয়,আ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।যেমন:
অ + অ = আ; গত + অনুগতিক = গতানুগতিক।
২৫৫৩৩
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' কোন কবির বাণী?
উত্তর
চণ্ডীদাস
সমাধান
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' চণ্ডীদাসের বাণী।
চণ্ডীদাস (১৩৭০ - ১৪৩০),মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তিনি চৈতন্য - পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন।
চৈতন্যদেবের জন্মের আগে থেকেই চণ্ডীদাসের নামোল্লেখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। চৈতন্যদেব নিজে তার পদ আস্বাদন করতেন। শ্রুতি আছে, রজকিনী রামী তার সহজসাধনের সঙ্গিনী ছিলেন।
২৫৫৩৪
'সারেং বৌ' বইটির লেখক কে?
উত্তর
শহীদুল্লাহ কায়সার
সমাধান
শহীদুল্লা কায়সার ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী। তার প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লা। তিনি ১৯৬৯ সালে উপন্যাসে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার,১৯৮৩ সালে সাংবাদিকতায় মরণোত্তর একুশে পদক এবং সাহিত্যে ১৯৯৮ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন(গল্পে অবদান রাখার জন্য।তার রচিত উপন্যাস[: সারেং বৌ (১৯৬২) , সংশপ্তক (১৯৬৫),কৃষ্ণচূড়া মেঘ, তিমির বলয়, দিগন্তে ফুলের আগুন, সমুদ্র ও তৃষ্ণা, চন্দ্রভানের কন্যা, কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)
২৫৫৩৫
কোন কবিকে স্বভাব কবি নামে অভিহিত করা হয়?
উত্তর
গোবিন্দ চন্দ্র দাস
সমাধান
গোবিন্দচন্দ্র দাস একজন বাঙালি স্বভাব কবি । তিনি রবীন্দ্রনাথের সমসাময়িক কবিদের মধ্যে একজন। তিনি ময়মনসিংহ এর অধিবাসী ছিলেন । এঁর কোন কোন কবিতায় পূর্ববঙ্গের স্থানকালের ছাপ আছে ।
২৫৫৩৬
দ্যুলোক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ:
উত্তর
দিব + লোক
সমাধান
দ্যুলোক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ : দিব + লোক।
কোনো অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পরে ঘোষ ধ্বনি আসলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনিটি তার নিজের বর্গের ঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়।
অর্থাৎ, ক, চ, ট, ত, প - এদের পরে গ, জ, ড, দ, ব কিংবা ঘ, ঝ, ঢ, ধ, ভ কিংবা য, র, ব থাকলে প্রথম ধ্বনি (ক, চ, ট, ত, প) তার নিজের বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড, দ, ব) হয়ে যায়।
অর্থাৎ, বর্গের প্রথম ধ্বনিগুলোর কোনোটি থাকলে, এবং তার পরে বর্গের তৃতীয় বা চতুর্থ ধ্বনিগুলোর কোনোটি বা য, র, ব (এরা সবাই ঘোষ ধ্বনি) আসলে বর্গের প্রথম ধ্বনি তার নিজ বর্গের তৃতীয় ধ্বনি হয়।
২৫৫৩৮
শূন্যস্থান পূরণ: 'কাঁটা হেরি ক্ষান্ত কেন --- তুলিতে।'
উত্তর
কমল
সমাধান
কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
~কৃষ্ণচন্দ্র মজুমদার
পদ্মকে তুলতে গিয়ে কাঁটার ভয় করলে চলবে না। কাঁটার ভয়ে বা কাঁটার আঘাতে যদি কেউ পদ্ম তুলতে না যায়, তাহলে তার পক্ষে পদ্ম আহরণ সম্ভব হবে না। তেমনি দুঃখকে বাদ দিয়ে জীবনে সুখের আশা করা যায় না। একটিকে চাইতে গেলে অপরটিকে মেনে নিতে হয়। ভাল - মন্দ, সুখ - দুঃখ জয় - পরাজয় ইত্যাদি নিয়েই আমাদের জীবন। একটি অপরটির পরিপূরক হিসেবে কাজ করে। দুঃখকে বাদ দিলে জীবনে সুখের অস্তিত্ব বিলীন হয়ে যায়।
২৫৫৩৯
কোন শব্দটি 'সক্রিয় হওয়া' অর্থ জ্ঞাপক?
উত্তর
ঔষধ ধরা
সমাধান
ওষুধ ধরা (আকাক্সিক্ষত ফল লাভ): বড় বাবুর তিরস্কারে আবুল পড়াশুনায় মন দিয়েছে। ওষুধ ধরেছে নিশ্চয়।
২৫৫৪০
চক্ষু দান করা অর্থ:
উত্তর
চুরি করা
সমাধান
চক্ষু দান করা অর্থ : চুরি করা।
চক্ষুদান করা ( চুরি করা ) —
যেমন: পকেটমার আমার মানিব্যাগটি চক্ষুদান করে নিয়ে গেল।