২৫৫৪১
'চাবি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর
পর্তুগিজ
সমাধান
'চাবি' শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে।
পর্তুগিজ শব্দ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ৷
২৫৫৪২
'অনিল' শব্দের অর্থ:
উত্তর
বাতাস
সমাধান
বাতাস শব্দের সমার্থক শব্দ - অনিল, বাত,বায়ু, মরুৎ, মারুত, প্রভঞ্জন, সমীরণ ইত্যাদি।
২৫৫৪৩
'তামার-বিষ' বাগধারার অর্থ:
উত্তর
অর্থের কুপ্রভাব
সমাধান
তামার বিষ (অর্থের কুপ্রভাব): মানুষকে মানুষ বলে গ্রাহ্য কর না; তোমাকে তামার বিষে পেয়েছে বুঝি?
২৫৫৪৪
'সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন' -- এটিকে এক শব্দে প্রকাশ করা যায় কোন শব্দে?
উত্তর
অসমাপ্ত
সমাধান
অসমাপ্ত: ( বিশেষণ) অসম্পূর্ণ, অনিষ্পন্ন। /বিশেষ্য পদ/ অসমাপ্তি।
২৫৫৪৫
ব্যর্থ শব্দটির সন্ধ বিচ্ছেদ:
উত্তর
বি + অর্থ
সমাধান
ই - কার কিংবা ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে য - ফলা হয়।য - ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।যেমন:
ই + অ = য্ + অ ; বি + অর্থ = ব্যর্থ।
২৫৫৪৬
'যার কোনো মূল্য নেই' একে বাগধারা দিয়ে প্রকাশ করলে কী হবে?
উত্তর
ঢাকের বাঁয়া
সমাধান
ঢাকের বায়া (অকেজো): আমিনুল একাই কাজটি করেছে, তার বন্ধু আমিন ঢাকের বায়া।
২৫৫৪৭
”পথিক তুমি পথ হারাইয়াছ!” কোন্ গ্রন্থের অন্তর্গত?
উত্তর
কপালকুন্ডলা
সমাধান
'পথিক তুমি পথ হারাইয়াছ !' - কপালকুণ্ডলা গ্রন্থের অন্তর্গত।
বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ এটি, যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা (১৮৬৬) উপন্যাসের অন্তর্গত।
২৫৫৪৮
”চাঁদের হাট” অর্থ কোনটি?
উত্তর
আত্মীয় সমাগম
সমাধান
'চাঁদেরহাট' অর্থ আত্মীয় সমাগম।
অন্য অর্থে "আনন্দের প্রাচুর্য " - মুনীর চৌধুরী, বাংলা ভাষার ব্যাকরণ, পৃ. ২০৩।
২৫৫৪৯
”অপলাপ” শব্দের অর্থ কি?
উত্তর
অস্বীকার
সমাধান
'অপলাপ' শব্দের অর্থ অস্বীকার।
যা স্বীকার করা হয় না = অস্বীকার যেটি অপলাপ শব্দের সাথে সাদৃশ্যপূর্ণ।
২৫৫৫০
”বনফুলে”র প্রকৃত নাম কি?
উত্তর
বলাইচাঁদ মুখোপাধ্যায়
সমাধান
বলাইচাঁদ মুখোপাধ্যায় একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি। তিনি বনফুল ছদ্মনামেই অধিক পরিচিত। অবিভক্ত ভারতবর্ষের বিহার রাজ্যের মণিহারীতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস অধুনা পশ্চিমবঙ্গের হুগলী জেলার শিয়াখালা গ্রাম। তাঁদের পরিবার "কাঁটাবুনে মুখুজ্জ্যে" নামে পরিচিত ছিল৷