২৫৫৫১
”ইন্দিরা” গ্রন্থটি কার রচনা?
উত্তর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সমাধান
'ইন্দিরা' গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।
এটি গল্প না উপন্যাস, এ নিয়ে বিতর্ক বিদ্যমান। ১৮৭২ সালে 'বঙ্গদর্শনে' প্রথম প্রকাশিত হয় এবং 'উপকথা' (১৮৭৭) গ্রন্থে সংকলিত হয়। ১৮৯৩ সালে পুনর্লিখিত ও পরিবর্ধিত হয়।
২৫৫৫২
”চাঁদের অমাবস্যা” কোন শ্রেণীর উপন্যাস?
উত্তর
মনসমীক্ষমূলক
সমাধান
'চাঁদের অমাবস্যা' উপন্যাসটি মনসমীক্ষা মূলক ।
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত এ উপন্যাসে গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে ।
২৫৫৫৩
”বাংলার ইতিহাস” গ্রন্থটি কার রচনা?
উত্তর
রমেশচন্দ্র মজুমদার
সমাধান
'বাংলার ইতিহাস' - গ্রন্থটি রচনা করেন রমেশ চন্দ্র মজুমদার।
প্রশ্নে বাংলার ইতিহাস হলে উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার । অন্যথায় উত্তর নেই।
২৫৫৫৪
”কলসটি কানায় কানায় পূর্ণ”- “কলসটি” কোন কারকে কোন বিভক্তি
উত্তর
আধারাধিকরণে সপ্তমী
সমাধান
”কলসটি কানায় কানায় পূর্ণ” - “কলসটি” আধারাধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন -
আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই।
কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
২৫৫৫৫
”শ্রদ্ধা” শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
উত্তর
শ্রৎ+ধা+অ+আ
সমাধান
সংস্কৃত কৃৎ প্রত্যয় অ( অঙ) + স্ত্রী প্রত্যয় 'আ' সাধিত শব্দ হলো শ্রদ্ধা। এর গঠন : শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা।
২৫৫৫৬
সর্বাঙ্গে ব্যথা, ওষধ দিব কোথা? “সবাঙ্গে” কোন কারকে কোন বিভক্তি?
উত্তর
অধিকরণে সপ্তমী
সমাধান
সর্বাঙ্গে ব্যাথা, ওষুধ দিব কোথা? এখানে সর্বাঙ্গে
অধিকরণে ৭মী বিভক্তি ।
অধিকরণ কারক ৩ প্রকার। যথা ; ১. আধারাধিকরণ ২. ভাবাধিকরণ ৩ . স্থানাধিকরণ।
২৫৫৫৭
”ছাড়পত্র” কাব্যটি কার রচনা?
উত্তর
সুকান্ত ভট্টাচার্য
সমাধান
'ছাড়পত্র' - কাব্যটি সুকান্ত ভট্টাচার্যের লেখা ।
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য (১৯২৬ - ১৯৪৭) রচিত অন্যান্য কাব্যগ্রন্থ - ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ও গীতিগুচ্ছ। 'ছাড়পত্র' কাব্যের বিখ্যাত লাইন - এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি ।
২৫৫৫৮
”নদী ও নারী” গ্রন্থটি কার লেখা?
উত্তর
হুমায়ুন কবীর
সমাধান
'নদী ও নারী' - গ্রন্থটি হুমায়ুন কবীরের লেখা ।
তিনি একাধারে লেখক ও রাজনীতিবিদ, তাঁর সম্পাদিত পত্রিকা 'চতুরঙ্গ'।
২৫৫৫৯
”জঙ্গনামা” কাব্যের বিষয় কি?
উত্তর
যুদ্ধ-বিগ্রহ
সমাধান
জঙ্গনামা মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্যভিত্তিক যুদ্ধবিষয়ক কাব্য। ফারসি ‘জঙ্গ’ শব্দের অর্থ যুদ্ধ, আর ‘জঙ্গনামা’ শব্দের অর্থ তদ্বিষয়ক গ্রন্থ বা রচনা। বিশেষত হযরত মুহম্মাদ (স.) ও তাঁর স্বজনদের যুদ্ধই এ শ্রেণীর কাব্যের মূল বিষয়। যেসব যুদ্ধের ঘটনা ও পরিণাম অত্যন্ত করুণ ও মর্মান্তিক, সাধারণত সেসব যুদ্ধের কথাই মানুষকে বেশি আলোড়িত করে। তাই আরবি - ফারসি সাহিত্যে যেমন, বাংলা সাহিত্যেও তেমনি ‘জঙ্গনামা’ বলতে বিশেষভাবে কারবালার যুদ্ধ ও তার বিষাদময় ঘটনাবলি সংক্রান্ত রচনাকেই বোঝায়।
২৫৫৬০
”ক্ষীয়মান” এর বিপরীত শব্দ কি?
উত্তর
বর্ধমান
সমাধান
ক্ষীয়মাণ শব্দের অর্থ - কমিয়া আসিতেছে এমন,ক্ষয় হয়তেছে এমন ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বর্ধমান শব্দের অর্থ - বৃদ্ধিশীল, বর্ধিত হচ্ছে এমন । প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
তাই ক্ষীয়মাণ এর বিপরীত শব্দ বর্ধমান।