২৫৫৭১
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস-
উত্তর
আলালের ঘরের দুলাল
সমাধান
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’। এ উপন্যাসের লেখক প্যারীচাদ মিত্র। উপন্যাসটিতে কুশিক্ষা, সঙ্গ, অভিভাবকের প্রশ্রয় ও অমনোযোগিতায় ধনীর সন্তানের জীবনের দুঃখজনক পরিনাম এবং দুঃখ - দুর্দশা ভোগের পর পুনরায় ভালো মানুষ হয়ে ওঠার দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে।
২৫৫৭২
”ক্ষ” যুক্ত বর্ণটি কোন দুটি বর্ণের মিলিত রূপ?
উত্তর
ক্+ষ
সমাধান
অপশনে প্রদত্ত (ক) ও (গ) এর উত্তর কোনো ধ্বনি গঠন করে না। ক + ষ = ক্ষ এবং হ + ম = ব্হ্ম। কাজেই সঠিক উত্তর (খ)। এরকম আরও কিছু সংযুক্ত ধ্বনি নিম্নরূপঃ ঞ + চ = ঞ্চ, ঞ + জ = ঞ্জ, জ + ঞ = জ্ঞ, ত + ম = ত্ন, হ + ন = হ্ন, হ + ণ = হ্ণ।
২৫৫৭৩
”ফোর্ট উইলিয়াম যুগে” সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন-
উত্তর
মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
সমাধান
ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তার রচিত গ্রন্থগুলো হলো বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, প্রবোধচন্দ্রিকা, বেদান্ত চন্দ্রিকা।
২৫৫৭৪
”একাত্তরের ডায়েরী” কার রচনা?
উত্তর
সুফিয়া কামাল
সমাধান
জননী সাহসিকা বেগম সুফিয়া কামালের রচিত ‘একাত্তরের ডায়েরি’। মুক্তিযুদ্ধকালীন ৯ মাসের স্মৃতি তিনি তাৎক্ষনিকভাবে লিখে রেখেছেন, যা পরবর্তি সময়ে ‘একাত্তরের ডায়েরি’ নামে প্রকাশিত হয়।
২৫৫৭৫
”হিল্লোল” শব্দের অর্থ কি?
উত্তর
তরঙ্গ
সমাধান
হিল্লোল’ শব্দের অর্থ তরঙ্গ, ঢেউ। অতএব, সঠিক উত্তর (ঘ)।
২৫৫৭৬
”নন্দিত” শব্দের বিপরীত শব্দ হচ্ছে
উত্তর
নিন্দিত
সমাধান
নন্দিত বিশেষণবাচক শব্দ। এর অর্থ আনন্দিত, আহ্লাদিত, তোষিত। অর্থাৎ যাকে আনন্দ দেয়া হয়েছে এমন। অপরদিকে এর বিপরীত শব্দ হচ্ছে নিন্দিত। এটিও বিশেষণবাচক শব্দ। এর অর্থ নিন্দা করা হয়েছে এমন ।
২৫৫৭৭
সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?
উত্তর
জ্ঞ=জ্+ঞ
সমাধান
কিছু সংযুক্ত ধ্বনি নিম্নরূপঃ ঞ + চ = ঞ্চ, ঞ + জ = ঞ্জ, জ + ঞ = জ্ঞ, ত + ম = ত্ন, হ + ন = হ্ন, হ + ণ = হ্ণ।
২৫৫৭৮
কোনটি আধুনিক যুগের কাব্য?
উত্তর
সারদা মঙ্গল
সমাধান
শ্রেণীগত দিক দিয়ে মঙ্গলকাব্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা - পৌরাণিক ও লৌকিক। সারদা মঙ্গ্লকাব্য হলো লৌকিক মঙ্গলকাব্য। এ মঙ্গলকাব্যটি বিদ্যা ও চারুকলার অধিষ্ঠাত্রী দাবী সারদা বা সরস্বতীর কাহিনী অবলম্বনে রচিত। সারদা মঙ্গলের কবিগণ হলেন দয়ারাম, বীরেস্বর, রাজসিংহ প্রমুখ।
২৫৫৭৯
”পদ্মাবতী” কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর
সৈয়দ আলাওল
সমাধান
দৌলত কাজী বিখ্যাত হয়ে আছেন ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ কাব্য রচনার জন্য। কোরেশী মাগন ঠাকুরের বিখ্যাত কাব্য ‘চন্দ্রাবতী’। সৈয়দ আলাওল বিখ্যাত হয়েছেন ‘পদ্মাবতী’ কাব্য রচনা করে। এছাড়া তার অন্যান্য রচনার মধ্যে ‘সয়ফুলমুলুক - বদিউজ্জামাল’, ‘হপ্তপয়কর’ বিশেষভাবে প্রণিধানযোগ্য। বাংলায় মুসলমান কবিগণের মধ্যে প্রাচীনতম কবি শাহ মুহম্মদ সগীর চতুর্দশ শতকের শেষে ‘ইউসুফ জুলেখা’ কাব্য রচনা করে অমর হয়ে আছেন। সঠিক উত্তর এক্ষেত্রে (গ)।
২৫৫৮০
”পথিক, তুমি পথ হারাইয়াছ?” -উদ্ধৃতাংশের পথিক কে?
উত্তর
নবকুমার
সমাধান
ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত এ উক্তিটি কপালকুন্ডলা উপন্যাসের। উপন্যাসের প্রধান নারী চরিত্র কপালকুন্ডলা নায়ক নবকুমারকে বনে দেখে উক্তিটি করেন। নবকুমারকে বাঘে খেয়েছে। তারা নদীর ধারের নির্জন বনে নবকুমারকে রেখে বাড়ি ফিরেছিল। আর নবকুমার বনে বনে ঘুরতে ঘুরতে সহসা এ প্রশ্নের মুখে পড়েছিল। প্রশ্ন করেছিল উপন্যাসের নায়িকা কপালকুন্ডলা।