২৫৫৮১
যুগসন্ধিকালের কবি কাকে বলা হয়?
উত্তর
ঈশ্বরচন্দ্র গুপ্ত
সমাধান
যুগসন্ধিকালের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
ঈশ্বরচন্দ্র গুপ্ত (৬ মার্চ ১৮১২ - ২৩ জানুয়ারি ১৮৫৯) ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক এবং সাংবাদিক । তিনি সংবাদ প্রভাকর (বা 'সম্বাদ প্রভাকর') এর সম্পাদক। কিন্তু ব্যাপকার্থে তিনি ঊনবিংশ শতাব্দীর একজন কবি ও সাহিত্যিক। তাঁর হাত ধরেই বাংলা কবিতা জগত মধ্যযুগীয় সীমানা অতিক্রম করে আধুনিকতার পথে পা বাড়িয়েছিল।
তিনি "গুপ্ত কবি" নামেও পরিচিত ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ তাঁর পরবর্তী বহু সাহিত্যিক ঈশ্বর গুপ্তকে 'গুরু'পদে বরণ করেন। এছাড়া নানাবিধ পত্র - পত্রিকা সম্পাদনার কাজেও তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন।
২৫৫৮২
মীর মশাররফ হোসেন রচিত “বিষাদ সিন্ধু” কোন ধরনের রচনা?
উত্তর
উপন্যাস
সমাধান
মীর মশাররফ হোসেন রচিত ‘বিষাদ সিন্ধু’ একটি উপন্যাস। কারবালার মর্মান্তিক বিষাদময় কাহিনীই এ উপন্যাসের বিষয়বস্তু। নিয়তি – লাঞ্ছিত মানবভাগ্যের বেদনাবহ পরিণতিই এ কাব্যে পরিস্ফুটিত হয়েছে।
২৫৫৮৩
বাংলা সাহিত্যে “কিশোর কবি” নামে পরিচিত কে?
উত্তর
সুকান্ত ভট্টাচার্য
সমাধান
বাংলা সাহিত্যের জনপ্রিয় সাম্যবাদী কবি। অত্যন্ত অল্প বয়সে তার কবি প্রতিভা প্রকাশিত হওয়ায় ও তার মৃত্যু তরুণ বয়সে হওয়ায় তিনি কিশোর কবি নামে পরিচিত।
২৫৫৮৪
কৃষ্ণকুমারী কী ধরনের গ্রন্থ?
উত্তর
নাটক
সমাধান
‘কৃষ্ণকুমারী’ মাইকেল মধূসূদন দত্ত রচিত একটি ঐতিহাসিক নাটক। ১৮৬১ সালে এটি প্রকাশিত হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য নাটক - প্রহসনগুলো হলোঃ শর্মিষ্ঠা (১৮৫৯), পদ্মাবতী (১৮৬০), একেই কি বলে সভ্যতা (১৮৬০), বুড়ো শালিকের ঘাড়ে রোঁ (১৮৬০) ইত্যাদি।
২৫৫৮৫
”রাজসিংহ” উপন্যাস কার রচনা?
উত্তর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সমাধান
বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস রাজসিংহ। এ উপন্যাসে দ্বন্দ্বহীন অনুরাগ প্রকাশ পেয়েছে। নায়কের ভাগ্য অদৃশ্য নিয়তির হাতে নিয়ন্ত্রিত হয়েছে। মানব হৃদয়ের দ্বিধাদ্বন্দ্বের বিশ্লেষণ করা হয়েছে এ উপন্যাস।
২৫৫৮৬
”আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে”? -”ভিখারী রাঘব” কে?
উত্তর
রাম
সমাধান
প্রদত্ত উক্তিটি রাজা দশরথের পুত্র রামচন্দ্রের কাহিনি নিয়ে রচিত প্রাচীন সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে উদ্ধৃত। এর রচয়িতা মহাকরি বাল্মীকি। প্রশ্নানুসারে, ভিখারী রাঘব হলেন রঘুবংশীয় অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র। সীতা তার স্ত্রী।
২৫৫৮৭
মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য” কোন ছন্দে রচিত?
উত্তর
অমিত্রাক্ষর ছন্দ
সমাধান
মাইকেল মধুসূদন দত্ত সাহিত্যে আধুনিকতার জনক। কবি পদ্মাবতী নাটক, তিলোত্তমাসম্ভব কাব্য ও মেঘনাদবধ কাব্য অমিত্রাক্ষর ছন্দে রচনা - করেন।
২৫৫৮৮
কোন কবিকে ছন্দের যাদুকর বলা হয়?
উত্তর
সত্যেন্দ্রনাথ দত্ত
সমাধান
সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের যাদুকর বলা হয়।
সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: জুন ২৫, ১৯২২) একজন বাঙালি কবি ও ছড়াকার। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়।
মধ্যযুগে ভারতের ইতিহাস, সংস্কৃতি, পৌরাণিক প্রভৃতি বুদ্ধি - বৃত্তিবিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি ছিলেন সিদ্ধহস্তের অধিকারী।
২৫৫৮৯
বীরবল কোন লেখকের ছদ্মনাম?
উত্তর
প্রমথ চৌধুরী
সমাধান
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনাম ব্যবহার করে তার অনেক রচনা প্রকাশ করেছেন। তিনি চলিত রীতিতে প্রথম গদ্য রচনা করেন বীরবলের হালখাতা। এ প্রবন্ধ গ্রন্থটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।
২৫৫৯০
”পদ্মরাগ” লিখেছেন-
উত্তর
রোকেয়া সাখাওয়াত হোসেন
সমাধান
মুস্লিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপ্ন্যাস ‘পদ্মরাগ’। এছাড়াও তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ মতিচুর, অবরোধবাসিনী,