T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৬০১

”অর্ধচন্দ্র” এর অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গলাধাক্কা দেয়া
সমাধান
অর্ধচন্দ্র শব্দের ব্যুৎপত্তিগত অর্থ অর্ধপ্রকাশিত চন্দ্র বা চাঁদ। কিন্তু আলংকারিক অর্থ হলো গলাধাক্কা দেয়া।
২৫৬০২

”যেমন কাজ করবে তেমন ফল পাবে”- বাক্যটির সরল রূপ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাজ অনুযায়ী ফল পাবে
সমাধান
সরল বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে । যেমন - বৃষ্টি হচ্ছে, তোমরা বাড়ি যাও। খোকা আজ সকালে স্কুলে গিয়েছে। কাজ অনুযায়ী ফল পাবে প্রভৃতি সরল বাক্যের উদাহরণ।
২৫৬০৩

”কি আঁচল বিছায়েছ...... নদীর কূলে কূলে।” শূন্যস্থানে কোন কোন শব্দ হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বটের মূলে
সমাধান
‍বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমাদের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ গানের প্রথম ১০ পঙ্গক্তির ৭নং পঙ্গক্তি ‘কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে’।
২৫৬০৪

”বিষাদ-সিন্ধু” কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মীর মশাররফ হোসেন
সমাধান
ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা মীর মশাররফ হোসেন রচিত ‘বিষাদ সিন্ধু’ একটি ইতিহাস - আশ্রিত উপন্যাস। এ উপন্যাসটিকে মোট তিনটি পর্বে সাজানো হয়েছে। যথা - মহররম পর্ব, উদ্ধার পর্ব, এজিদ - বধ পর্ব।
২৫৬০৫

যার দুই হাত সমান চলে, তাকে কি বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সব্যসাচী
সমাধান
যার দুই হাত সমান চলে তাকে এক কথায় সব্যসাচী বলে। আধুনিক বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলতে সৈয়দ শামসুল হককে বোঝানো হয়।
২৫৬০৬

”হরতন” কোন ভাষার শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ওলন্দাজ
সমাধান
ইস্কাপন, রুইতন, টেকˎকা, তুরুপ, হরতন ইত্যাদি ওলন্দাজ শব্দ।
২৫৬০৭

কোনটি “মহাকাব্য”?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্যারাডাইস লস্ট
সমাধান
জন মিল্টন রচিত ‘প্যারাডাইস লস্ট’ একটি মাহাকাব্য। এ মহাকাব্যটি প্যারাডাইস রিগেইনডকে অনুসরণ করে লেখা হয়, যা ১৬৬৭ সালে প্রকাশিত হয়। এ মহাকাব্যে আদম ইভের সৃষ্টি, স্বর্গ থেকে পতন দেখানো হয়েছে।
২৫৬০৮

ধাতু কত প্রকার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তিন প্রকার
সমাধান
ধাতু তিন প্রকারের। যথা ১. মৌলিক ধাতু ২. সাধিত এবং ৩. যৌগিক বা সংযোগমূলক ধাতু।
২৫৬০৯

বাংলা কবিতায় ছন্দ কত প্রকার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তিন প্রকার
সমাধান
বাংলা কবিতার ছন্দ তিন প্রকার । যথা : ১. স্বরবৃত্ত ছন্দ, ২. মাত্রাবৃত্ত ছন্দ ও ৩. অক্ষরবৃত্ত ছন্দ।
২৫৬১০

কোন শব্দটি “বৃক্ষ” শব্দের প্রতিশব্দ নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কলাপী
সমাধান
‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ হলো গাছ, তরু, আআদপ, বিটপী, দ্রুউম, মহীরুহ, শাখী, অটবী, পল্লবী। ক্লাপী অর্থ ময়ূর।