T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৬১১

”রক্তান্ত প্রান্তর” নাটক কোন পটভূমিতে লিখিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পানিপথের যুদ্ধ
সমাধান
নাট্যকার মুনীর চৌধুরী রচিত রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি পানিপথের তৃতীয় যুদ্ধ । ইতিহাসকে অবলম্বন করে এ নাটকের কেন্দীয় চরিত্র ইব্রাহিম কার্দি, জোহরা, হিরণবালা, আতা খাঁ প্রমুখ।
২৫৬১২

”শাকে দিনু কানাসোঁআ পানি”- কানাসোঁআ শব্দের অর্থ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কানায় কানায় পরিপূর্ণ
সমাধান
কানসোয়া শব্দের অর্থ - কানায় কানায় পরিপূর্ণ। কোন জিনিস টুই টুম্বুর বা সম্পূর্ণ ভাবে পূরণ বুঝাইতে কানসোঁয়া শব্দটি ব্যবহৃত হয়।
২৫৬১৩

জসীমউদ্‌দীনের “কবর” কবিতার দাদু শাপলার হাটে কি বিক্রি করতেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তরমুজ
সমাধান
পল্লীকবি জসীমউদ্দীন কবর কবিতায় দাদু দাদীর জন্য শাপলার হাটে তরমুজ বিক্রি করে ছ পয়সায় পুঁতির মালা ক্রয় করতো।
২৫৬১৪

”মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে”- “মাথা খাও” বলতে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মাথার দিব্যি
সমাধান
মাথা খাও অর্থা মাথার দিব্যি।
২৫৬১৫

”শেষের কবিতা” রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপন্যাস
সমাধান
বিশ্বকবি রবীন্দ্রনা্থ ঠাকুর রচিত শেষের কবিতা উপন্যাস । এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ।
২৫৬১৬

”গমন” শব্দের মূল ধাতু কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গম্‌
সমাধান
‘গমন’ শব্দটি ‘অন’ প্রত্যয় যোগে গঠিত হয়েছে। এর মূল ধাতু গম। গম + অন, কাঁদ + অন = কাঁদন, নাচ + অন = নাচন। শব্দগুলো ‘অন’ প্রত্যয়যোগে গঠিত হয়েছে।
২৫৬১৭

সমাস বাক্যকে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সংক্ষেপ করে
সমাধান
সমাস মানে মিলন, সংক্ষেপ অথবা একাধিক পদের একপদীকরণ। কাজেই সমাস বাক্যকে সংক্ষেপ করে বা একাধিক শব্দকে এক সাথে যুক্ত করে।
২৫৬১৮

কোনটি শামসুর রাহমানের আত্মজীবনী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কালের ধুলোয় লেখা
সমাধান
আধুনিক কবি শামসুর রহমানের আত্মজীবনী ‘কালোর ধূলোয় লেখা’। তার এ সাহিত্যকর্মটি ২০০৪ সালে প্রকাশিত হয়। তিনি মৃত্যুবরণ করেন ২০০৬ সালের ১৭ আগস্ট।
২৫৬১৯

শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা “স্মৃতিস্তম্ভ” কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আলাউদ্দিন আল আজাদ
সমাধান
আলাউদ্দিন আল আজাদ রচিত মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা স্মৃতিস্তম্ভ। এ কবিতাটি লিখে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
২৫৬২০

”মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা”- চরণটি কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অতুলপ্রসাদ সেন
সমাধান
কবি, গীতিকার ও সুরকার অতুল্প্রসাদ সেন রচিত ‘মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা’ চরণ ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আওন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল।